Category: Uncategorized

  • রাজনীতির মাঠে চমক দেখালেন কঙ্গনা!

    রাজনীতির মাঠে চমক দেখালেন কঙ্গনা!

    হঠাৎ রাজনীতিতে নেমে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। রাজনীতির মাঠে নেমেই প্রথম বলেই যেন ছক্কা হাকালেন এই অভিনেত্রী। নরেন্দ্র মোদির বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিলেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

     

    মঙ্গলবার (০৪ জুন) সকাল থেকেই সকলের চোখে হিমাচল প্রদেশের মাণ্ডির দিকে! ভোট গণনার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা! অনেকেই ধরে নিয়েছিলেন, ভরাডুবি হবে কঙ্গনার! কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই তারকা অভিনেত্রী।

    ভারতীয় গণমাধ্যমগুলো রিপোর্ট অনুযায়ী, নিজ আসনে বিজেপির প্রার্থী কঙ্গনা নিকটতম প্রার্থী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট।

    এদিন বিকেলে কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের বিষয়ে জানান। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ‘সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য। এই জয় আপনাদের সকলের। এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার।’

     

  • মোদির এনডিএ এগিয়ে

    মোদির এনডিএ এগিয়ে

    ভারতের লোকসভা নির্বাচনের সাত ধাপের ভোট গ্রহণ শেষে আজ রোববার শুরু হয়েছে ভোট গণনা। এরই মধ্যে অর্ধেকের বেশি আসনের ভোট গণনা করা হয়েছে। এতে এখন পর্যন্ত এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বিপরীতে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট বেশ খানিকটা পিছিয়ে আছে। তবে বুথফেরত জরিপের করা ভোটের ব্যাপক পার্থক্যের হার লক্ষ্য করা যাচ্ছে না।

     

    বুথফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট আবারও বড় জয় পেতে যাচ্ছে। নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫০টিরও বেশি আসন পাবে। ‘ইন্ডিয়া’ জোটকে দেয় ১২৫ থেকে ১৬১ আসন।

    এনডিটিভির দেওয়া তথ্য অনুসারে শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপির এনডিএ জোট এগিয়ে আছে ২৯৭টি আসনে এবং ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২১০টি আসনে। এই ফলাফল থেকে অনুমান করা যাচ্ছে যে শেষ পর্যন্ত টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছে মোদির বিজেপি। তবে বুথফেরত জরিপে যে বড় জয়ের কথা বলা হয়েছিল সেরকমটি হবে না।

    ভারতের সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়ে শেষ হয়েছে গত শনিবার। ভোট গণনা শেষে আজ মঙ্গলবার ফল প্রকাশ হবে। জানা যাবে দিল্লির মসনদে কে বসতে চলেছেন বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট।

    দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার। ৩১ মে সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই আসতে শুরু করে এক্সিট পোল বা বুথফেরত জরিপের ফলাফল।

    প্রায় প্রতিটি বুথফেরত জরিপের ফলাফলে দেখা গেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৫০ আসনের বেশি পেয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে যাচ্ছে। তবে বুথফেরত জরিপই চূড়ান্ত ফল নয়। চূড়ান্ত ফল জানাবে ভারতের নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার তাই সবার চোখ থাকবে নির্বাচন কমিশনের দিকে।

    এই নির্বাচনকে বিশ্বের ইতিহাসের ‘সবচেয়ে বড়’ নির্বাচনের তকমা দেওয়া হয়েছে এর ভোটারসংখ্যার কারণে। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার ভোটারসংখ্যা ছিল ৯৭ কোটি। যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ। এর আগে বিশ্বে কোনো নির্বাচনে এত ভোটার ছিলেন না।

    সূত্র: দ্য ওয়্যার ও এনডিটিভি

  • গোপনে বিয়ে করেছেন রাজ-বুবলী !

    গোপনে বিয়ে করেছেন রাজ-বুবলী !

    বিয়ে করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। না, আপনি ভুল পড়েননি। জানা গেছে, চলতি মাসেই তারা বন্ধনে আবদ্ধ হয়েছেন।

     

    পরীমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ। কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি। এর মাঝে তাদের কোল জুড়ে পুত্রসন্তানের আগমন ঘটে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।

    অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তার পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। তবে আলাদা থাকছেন তারা।

    মিডিয়াপাড়ায়, নতুন খবর হলো, গেল ১৩ মে বিয়ে করেছেন রাজ-বুবলী। উইকিপিডিয়া এ তথ্য জানিয়েছে। তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন।

    সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-বুবলী। তাদের অভিনয় প্রশংসিত হয়েছে। চারপাশে গুঞ্জন, এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা। এখন যদি তারা গোপনে বিয়ে করেও থাকেন, তাহলে সেটা মোটেই অবাক করা বিষয় হবে না।

    কারণ, এই দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে।

  • যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শান্তরা

    যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শান্তরা

    লিটন-শান্তরা খ্যাপ খেলতে পাড়ার মাঠের গেলে কিনারে দর্শক দাঁড়ানোর জায়গা থাকবে না। সেখানে আনকোরা, গ্যালারি-দর্শকহীন মাঠে বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাংলাদেশের! যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল, উইকেট-কন্ডিশন জানা-বোঝার ভার যেন পড়েছে লিটন-শান্তদের কাঁধে। ওই বোঝা-পড়ার শুরুতে ফেল করেছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথটিতে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শান্তরা।

     

     

    হাউস্টোনের গ্যালারি-ড্রেসিংরুমহীন মাঠ হলেও যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের তা ভালো মতো চেনা। কদিন আগে কানাডাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে তারা। বাংলাদেশকে হারানোর মিশনে টস জিতে বোলিং নেয় স্বাগতিকরা। বাংলাদেশকে আটকে রাখে ১৫৩ রানে। টপ অর্ডারের ব্যর্থতায় বড় রান তুলতে পারেনি বাংলাদেশ।

    ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার ভালো শুরু করেও দলের ৩৪ রানে পরপর আউট হন। লিটন ১৫ বলে দুই ছক্কার শটে ১৪ রান করেন। সৌম্য খেলেন ১৩ বলে তিন চারের শটে ২০ রানের ইনিংস। অধিনায়ক নাজমুল শান্ত ব্যর্থ হন। তিনি ১১ বল খেলে মাত্র ৩ রান যোগ করেন। এরপর সাকিব ৬ রান করে ফিরলে ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

    ওই বিপদ থেকে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ উদ্ধার করেন। তারা ৬৭ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন। হৃদয় ইনিংসের শেষ বলে ৪৭ বল খেলে ৫৮ রানে আউট হন। তিনি তিনটি চার ও দুটি ছক্কার শট তোলেন।

    জবাব দিতে নেমে যুক্তরাষ্ট্র ভালো শুরু করলেও ৭৮ রানে চতুর্থ এবং ১৫তম ওভারে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায়। ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু মিডল অর্ডারে যুক্তরাষ্ট্রের হয়ে খেলা নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি এন্ডারসন ও ভারতীয় বংশোদ্ভূত হারমিট সিং ৬২ রানের জুটি গড়ে তিন বল থাকতে ম্যাচ বের করে নেন।

    এন্ডারসন খেলেন ২৫ বলে দুই ছক্কায় ৩৫ রানের ইনিংস। হারমিটের ব্যাট থেকে ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস আসে। তিনি তিনটি ছক্কা ও দুটি চারের শট খেলেন। এর আগে ওপেনার স্টিফেন টেইলর ২৮ ও তিনে নামা আন্দ্রিয়েস গাউস ২৩ রানের ইনিংস খেলেন। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। সাকিবের ওভার বাকি থাকলেও ক্রিজে বাঁ-হাতি ব্যাটার থাকায় মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেন শান্ত। মুস্তাফিজ ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪১ রান দিয়েছেন।

    স্পোর্টস ডেস্ক

  • জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মিষ্টি জান্নাত

    জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মিষ্টি জান্নাত

    উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বেশ কিছু আচরণ ও বক্তব্যে বেশ ক্ষুব্ধ ঢাকাই নায়িকা মিষ্টি জান্নাত। তাই মেজাজ হারিয়ে জয়কে থাপড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নায়িকা। একদিন না পেরোতেই মিষ্টির মেজাজের পারদ থার্মোমিটার ফেটে উপচে পড়েছে। এসময় জয়ের মরার বয়স হয়ে গেছে বলেও জানিয়েছেন এই নায়িকা।

     

     

    এসময় জয়কে অ্যাটেনশন সিকারও বলেছেন মিষ্টি জান্নাত। এই উপস্থাপককে বয়কট করতে সব শিল্পীদের আহ্বান জানিয়েছেন নায়িকা। এসব ছাড়াও জয়ের বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন মিষ্টি জান্নাত। নায়িকার ভাষ্য, জয় তার মানহানি করেছেন।

    ঘটনার সূত্রপাত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ের পাত্রী খোঁজাকে কেন্দ্র করে। আগের দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি। নায়কের জন্য প্রয়োজন ডাক্তার মেয়ে। অন্যদিকে ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাতও দাঁতের চিকিৎসক। তাই তাকে ঘিরে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন শাকিবিয়ানরা। গুঞ্জন উঠেছে মিষ্টিই নাকি হচ্ছেন ‘মিসেস খান’।

    গুঞ্জনের সত্য-মিথ্যা জানতে চাইলে মিষ্টি রহস্যময় উত্তর দিয়েছেন। ঝেড়ে কাশেননি এই নায়িকা। তাই মিষ্টিকে টিপ্পনী কেটে বিতর্কিত উপস্থাপক জয় বলেছেন, মিষ্টি জান্নাত নাকি ভাইরাল হতে চাইছেন। এ কারণে শাকিবকে জড়িয়ে এমনভাবে কথা বলেছেন তিনি। জয় আরও বলেছেন, শাকিব খানের সঙ্গে মিষ্টির বিয়ে হলেও, সেই বিয়ে টিকবে না।

    একটি ভিডিও সাক্ষাৎকারে জয় এসব কথা বলার পর, জয়ের কুকীর্তির বিষয়ে হাঁটে হাড়ি ভেঙে দিয়েছেন মিষ্টি জান্নাত। জানিয়েছেন, জয় তাকে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন। এমনকি জয়ের প্রোগ্রামে গেলে তিনি অফস্ক্রিনে চুমু খাওয়ার চেষ্টা করেন বলে জানান মিষ্টি। জয়ের সেই কীর্তির একটি ভিডিও প্রকাশ করেছেন নিজের ফেসবুকে।

     

     

  • দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী

    দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী

    তিনি শুক্রবার ১৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বি-বার্ষিক সম্মেলনে এই কথা বলেন।

     

    শেখ হাসিনা বলেন, আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়বো। আজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি। তরুণদের নিজের পায়ে দাড়াতে হবে। চাকরি তৈরির মনোভাব থাকতে হবে।

    তিনি জানান, প্রতিটি প্রতিবন্ধীকে আমরা টাকা পাঠাই। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। আমাদের স্কুলের ভর্তির হার বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে গবেষণা সবথেকে বেশি দরকার।

    তিনি বলেন, সমুদ্রসীমা যে আমাদের অধিকার তা নিয়ে তো জিয়া, খালেদা কোন কাজ করেনি। আমরা প্রথমবার ক্ষমতায় এসে প্রথমে পদক্ষেপ নিয়েছি পরে তা বাস্তবায়ন করেছি। তিনি বলেন, জনগণের ৫ টি মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয় তা মাথায় রেখেই আমরা কাজ করছি।

    তিনি আরও বলেন, ১৯৯৬ সালে যখন সরকার গঠন করি তখন দেশ ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আর এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

     

  • ঐশ্বরিয়া ভাঙা হাত নিয়েই কান মাতালেন

    ঐশ্বরিয়া ভাঙা হাত নিয়েই কান মাতালেন

    বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। ১৪ মে বসেছে উৎসবের ৭৭তম আসর। প্রতিবারের মতো এই আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।

     

    বৃহস্পতিবার ঐশ্বরিয়াকে ‘গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’ এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। সোনার বিবরণসহ একটি কালো এবং সাদা পোশাকে। পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনী শেন ময়ূর।

    বরাবরের মতো এবারের আসরেও দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া। তারআগে মেয়ে আরাধ্যর হাত ধরে হাজির হন বচ্চন বধূ। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন। কানের লাল গালিচায়ও প্লাস্টার হাতেই দেখা যায় ঐশ্বরিয়াকে।

    ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার। কানে যোগ দেয়ার আগে তার হাতের এ অবস্থা দেখে মন ভেঙে যায় বহু ভক্ত অনুরাগীদের। কিন্তু দমে যাননি ঐশ্বরিয়া। ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতান, সঙ্গে মানুষের হৃদয়ও জয় করে নেন।

    ঐশ্বর্য রায় ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন।

    এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।

     

  • মিষ্টি জান্নাত জানালেন, শাকিবকে আমি বিয়ে করবো না

    মিষ্টি জান্নাত জানালেন, শাকিবকে আমি বিয়ে করবো না

    বাংলাদেশে বর্তমানে সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খান। তবে তিনি এখন সিনেমার চেয়ে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচিত। কারন তিনি নাকি আবারও বিয়ে করবেন। এটা তার ৩ নাম্বার বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলিকে বিয়ে করেছেন। তাদের ২ জনের ঘরে ২ জন পুত্র সন্তান রয়েছে।

    জানা যায়, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। কয়েক বছর ধরেই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় তিনি। কিছু দিন ধরেই গুঞ্জন চলছে শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন। কিবের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। গণমাধ্যমের সূত্র বলছে ডাক্তার পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব। তবে কে সেই পাত্রী, সে উত্তর মিলেনি। অন্যদিকে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই সেই পাত্রী।

    জানা যায়, কিছু সংবাদের শিরোনামে উঠে আসে শাকিব এবং মিষ্টি জান্নাতের নাম। বিষয়টি কেন্দ্র করে একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে মিষ্টি বলেন, অনেক সাংবাদিকই আমাকে ফোন করছেন শাকিবকে বিয়ের ব্যাপারে। কিন্তু আমি এ বিষয়ে কিছুই বলিনি। কারণ এটা এখন বলা যাবে না। গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক। ইদানীং আমার সঙ্গে শাকিবের বেশি দেখা হয়েছে। আমি একজন অভিনেত্রী। সেই সঙ্গে ডাক্তারও।

    বিষয়টি নিয়ে অভিনেত্রী আরও বলেন, আমার সঙ্গে শাকিবের অনেক জানাশোনা। তাই অনেকেই ভাবছেন, শাকিবের সঙ্গে আমারই বিয়ে হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাই, বিবাহিত কাউকে আমি বিয়ে করব না। এর মানে দাঁড়াচ্ছে শাকিব খানকে মিষ্টি জান্নাত বিয়ে করছেন। তবে তিনি আবার বলেন, আবার ভালো লেগে গেলে করতেও পারি, কিছু বলা যায় না। সময় বলে দেবে।

    শাকিবকে বিয়ের প্রসঙ্গে হেয়ালি করেই এ অভিনেত্রী আরও জানিয়েছেন, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। চলতি বছরের শেষে অথবা আগামী বছর বিয়ে করবেন তিনি।

    ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন শাকিব খান। বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত শাকিব। সঙ্গে পালন করছেন দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব।

    তারকা হিসেবে শাকিবের একাধিক বিয়ে প্রসঙ্গে মিষ্টি বলেন, সেলিব্রেটিদের বিয়ে সহজে চোখে পড়ে। কিন্তু সেটা সমাজে প্রভাব ফেলে না বলে মনে করি আমি। কারণ সমাজে ডিভোর্স, সেপারেশন অহরহ হচ্ছে। আমার ফ্রেন্ড সার্কেলে চার-পাঁচটা বিয়ে করেছে এমনও আছে। তাই এ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। কাউকে আসলে জোর করে কাছে রাখা যায় না। আপনার সঙ্গী যদি আপনার কাছে না থাকতে চায়, তবে তার সঙ্গে জোর করে থাকা ঠিক না। অন্তত আমি সেটা করতাম না।

    শাকিব খান বর্তমানে কলকাতায় আছেন তুফান সিনেমার শুটিং করা নিয়ে। শাকিবের সঙ্গে সিনেমা এবং নিজের কলকাতা যাওয়ার প্রসঙ্গে টেনে মিষ্টি জান্নাত বলেন, সম্প্রতি আমার সঙ্গে শাকিবের একটি সিনেমার কথা চলছে। এখন শাকিব কলকাতায় আছে। কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম আমার একটি কাজের জন্য। আবারও একটা কাজে কলকাতায় খুব শিগগিরই যাব।

    মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

     

  • অবশেষে সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের রহস্য ফাঁস

    অবশেষে সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের রহস্য ফাঁস

    সামাজিকমাধ্যমে মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদ একজন আরেকজনের নাম উল্লেখ করে পোস্ট দেন। দুই তারকার এই পাল্টাপাল্টি স্ট্যাটাসে নড়েচড়ে বসলেও ধাতস্ত হতে বেশি সময় নেননি নেটিজেনরা। অনেকে ধারণা করেছিলেন বিষয়টি প্রচারণামূলক কিছু হবে হয়তো। অবশেষে নেটাগরিকদের অনুমানই সত্য হলো।

    বুধবার নিজের ফেসবুক থেকে মেহজাবীন সেই পোস্টের রহস্য ফাঁস করলেন। তিনি জানালেন, এটি একটি ক্যাম্পেইনের প্রচারণা ছিল।

    মেহজাবীন লিখেছেন, ‘সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো। তবে, বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়।’

    এরপর লেখেন,‘অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।’

    মেহজাবীন জানান, একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ এটি। সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে এতে অংশ নিতে। প্রিয়জনের সঙ্গে এমন অম্ল-মধুর মুহূর্তের স্মৃতি শেয়ার করতে বলা হয়েছে। সেখান থেকে ১০ জন বিজয়ী নির্ধারণ করা হবে। যারা নৈশভোজের সুযোগ পাবেন সিয়াম-মেহজাবীনের সঙ্গে।

    সিয়াম এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘জংলি’সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন আম রাহিম। অন্যদিকে মেহজাবীন করছেন ‘প্রিয় মালতী’নামের একটি ছবির কাজ। এটির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।

    এর আগে মেহজাবীন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। অন্যদিকে সিয়াম লেখেন, মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই।

  • এবার ‘পুষ্পা টু’ বাংলা ভাষায় মুক্তি পাবে!

    এবার ‘পুষ্পা টু’ বাংলা ভাষায় মুক্তি পাবে!

    এ বছরের সবচেয়ে হাইপড ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলের সিনেমাটি এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে ট্রেন্ডিং টিজারে রয়েছে। ‘পুষ্পা ২’ এর ডিজিটাল, স্যাটেলাইট ও টিভি স্বত্ব কীভাবে বিক্রি হবে তা নিয়ে ছিল নানা জল্পনা।

    পরিচালক সুকুমার এখন ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বরাবরের মতো সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু-রাশমিকা। তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’।

    নতুন খবর হচ্ছে ‘পুষ্পা ২’ বাংলা ভাষাতেও মুক্তি পাবে! এতে কণ্ঠ দেবেন পশ্চিমবাংলার গায়ক তিমির বিশ্বাস।

    ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিমির বিশ্বাস বলেন, ‘সবকিছুই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনি সবকিছু খোলসা করতে পারছি না।’ শোনা যাচ্ছে, সিনেমাটির বাংলা ভার্সনে একটি গানে কণ্ঠ দেবেন তিমির। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজক।

    প্রথম পার্টের চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমর বাজেটও দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।