Category: ফিচার

  • শাহরুখ খান,ইন্ডিয়ান অব দি ইয়ার হলেন

    শাহরুখ খান,ইন্ডিয়ান অব দি ইয়ার হলেন

    ২০২৩ সালে বক্স অফিসে হ্যাটট্রিক করেন বলিউড কিং শাহরুখ খান। দুর্দান্ত অভিনয়ের জন্য সিএনএন-নিউজ১৮-এর ইন্ডিয়ান অব দি ইয়ারের মুকুট পরলেন এই জনপ্রিয় অভিনেতা।

    গত বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বুধবার নয়াদিল্লির তাজ প্যালেসে সন্ধ্যা ৬টায় অ্যাওয়ার্ড শো শুরু হয়। শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণি রত্নম, জাভেদ আখতারসহ অনেক ব্যক্তিত্ব।

    ‘ইন্ডিয়ান অব দি ইয়ার অ্যাওয়ার্ডস’ নির্বাচিত হয়ে কিং খান বলেন, সব সময় সবার শান্ত থাকা উচিত। শান্ত থেকে কঠোর পরিশ্রম করা উচিত। তা হলে সাফল্য আসবেই।

    শাহরুখ আরও বলেন, তিনি প্রত্যাশা ভরা চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তিনি বিশ্বাস করেন, ভালোর ফল সবসময় ভালোই হয়।

    প্রসঙ্গত, শাহরুখের ২০২৩ শুরু হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে। এর পর কিং খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়েও ছিল ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা।

    ২০২৩ সাল শেষ হয় রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’ দিয়ে। এ সিনেমা দেখতে প্রায় ১ কোটিরও বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। মোট কথা ২০২৩ সাল খান সাহেবের!

  • গ্রেফতার হতে পারেন রাখ,ব্যক্তিগত ভিডিও ফাঁস

    গ্রেফতার হতে পারেন রাখ,ব্যক্তিগত ভিডিও ফাঁস

    ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগে বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক স্বামী আদিল খান দুরানি। সেই মামলায় রাখির জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বইয়ের একটি আদালত।

    ৮ জানুয়ারি অতিরিক্ত দায়রা বিচারক, শ্রীকান্ত ওয়াই ভোসলে সাওয়ান্তের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছেন। তার দেওয়া বিস্তারিত আদেশ শুক্রবার প্রকাশ্যে এসেছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে ‘রাখি সাওয়ান্তের কার্যকলাপ শুধু অপরাধমূলকই নয়, তার দ্বারা প্রকাশ্যে আনা বিষয়বস্তু অশ্লীল এবং যৌনতায় ভরা। ঘটনার তথ্য়, অভিযোগ ও পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে এই মামলায় রাখি আগাম জামিন পাওয়ার যোগ্য নন।’

    বিচারক আরও দেখেছেন, ‘রাখি সাওয়ান্তের এর আগেও অপরাধমূলক ইতিহাস রয়েছে। কারণ তার বিরুদ্ধে একই ধরনের অপরাধের জন্য আরও একটা মামলা বিচারাধীন ছিল।’

    প্রসঙ্গত, দুরানির অভিযোগ ছিল, গত ২৫ আগস্ট রাখি একটা টেলিভিশন শোতে তার সঙ্গে সম্পর্কিত যৌনতাপূর্ণ বিষয়বস্তু মোবাইল ফোনের মাধ্যমে প্রদর্শন করেছিলেন। মোট দুটি ভিডিও দেখানো হয়েছিল যেগুলো প্রতিটি প্রায় ২৫-৩০ মিনিটের। পুলিশের কাছে, আদিল জানিয়েছিলেন, রাখি তার অশ্লীল ভিডিও সম্প্রচার করে তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছেন। আদিলের অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের আম্বোলি থানায় মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের হয়।

    তবে এই মামলায় রাখি সাওয়ান্তের আইনজীবী আলি কাশিফ খান মুম্বাই আদালতে আগাম জামিন চেয়েছিলেন। তার যুক্তি ছিল, যে ভিডিওটি দুরানি নিজেই তার ফোনে শুট করেছিলেন। যদিও তিনি এটা পুলিশের কাছে প্রমাণ করতে ব্যর্থ হন।

    এদিকে পাবলিক প্রসিকিউটর আরসি সাভলে রাখি সাওয়ান্তের আবেদনের বিরোধিতা করে বলেন, তিনি শুধুই টিভি শোতে আপত্তিকর ভিডিওসংবলিত ফোনটি প্রদর্শন করেননি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিওগুলো শেয়ার করেছেন এবং লিঙ্কগুলো ফরোয়ার্ড করেছেন।

    যদিও আদালতে জামিন খারিজের পর কোনো প্রতিক্রিয়া দেননি ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত।

    এদিকে গত বছরের ২৯ নভেম্বর সাওয়ান্তকে গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছিলেন আদালত। পরে উচ্চ আদালতে যাওয়ার জন্য রাখির অন্তর্বর্তী সুরক্ষা ১১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে এবার আদালত রাখির আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি রাখিকে এবার গ্রেফতার করা হবে?

  • উচ্চমূল্যের প্রভাবে নিবন্ধনে ভাটা হজ প্যাকেজের

    উচ্চমূল্যের প্রভাবে নিবন্ধনে ভাটা হজ প্যাকেজের

    গত বছরের মতো কোটা পূরণ নিয়ে শঙ্কা
    দফায় দফায় সময় বৃদ্ধি করেও সাড়া মিলছে সামান্য
    ৯৪ হাজার কোটা ফাঁকা এখনো

    সৌদি আরব সরকারের সাথে গতকাল সোমবার বাংলাদেশের দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদিত হয়েছে। জেদ্দায় সম্পাদিত এই চুক্তি অনুযায়ী চলতি বছর ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজপালনের সুযোগ পাবেন। এদিকে হজ প্যাকেজের উচ্চমূল্যের প্রভাবে চলতি মৌসুমেও গত বছরের মতো এবারও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের নিবন্ধনে ভাটা পড়েছে। গত বছরের ১৫ নভেম্বর থেকে এখন অবধি তিন দফা নিবন্ধনের সময় বৃদ্ধি করা হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছে মাত্র ৩ হাজার ১৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছে ৩০ হাজার ৫৯৮ জন। নিবন্ধনের শেষ সীমা আগামী ১৮ জানুয়ারি। সব মিলিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৩৩ হাজার ৭৫৫ জন। এখনো ৯৪ হাজারের বেশি হজ গমনেচ্ছুদের আসন ফাঁকা রয়েছে। ফলে গত গত বছরের মতো এবারও কোটা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

    সংশ্লিষ্টরা বলছেন, হজ প্যাকেজের উচ্চমূল্যের কারণে হজ গমনেচ্ছুদের অনেকের বাজেটে কুলাচ্ছে না। চলতি ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুইটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দুইটি প্যাকেজের মূল্য যথাক্রমে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। যদিও গত বছরের চেয়ে এ বছর সর্বনিম্ন প্যাকেজের মূল্য ১ লাখ ৪ হাজার ১৬০ টাকা কমানো হয়েছে, তবুও বর্তমান হজ প্যাকেজের মূল্যকে অনেক বেশি মনে করছেন হজে যেতে আগ্রহীরা।

    জানা যায়, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোয় হজের খরচ তুলনামূলক অনেক কম। এই প্রেক্ষিতে গতকাল সোমবার ২০২৪ সালের হজ প্যাকেজে অতিরিক্ত খরচ নির্ধারণ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। তিনি জানান, প্যাকেজে বাড়ি ভাড়া, বিমান ভাড়া, সৌদি আরবে যাতায়াত খরচ অতিরিক্ত ধরা হয়েছে। সেই সঙ্গে ট্যাক্সও অতিরিক্ত। এগুলো কমাতে রিট করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত এয়ারলাইন্স ছাড়া হজযাত্রী পরিবহন করা যায় না। এই মনোপলির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছেন। রুলে ২০২৪ সালের হজ প্যাকেজে অতিরিক্ত খরচ নির্ধারণ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং হজযাত্রী পরিবহনে সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে কেন অনুমতি দিতে নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

    জানা গেছে,আমাদের পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কোন দেশেই হজ করতে এমন উচ্চমূল্য দিতে হয় না। এক্ষেত্রে হজ যাত্রীদের জন্য সাধারণভাবে বিমান ভাড়া প্রায় দ্বিগুণ বৃদ্ধির কথা বলা হয়ে থাকে। তবে অভিযোগ আছে, হজকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের কাছে অধিকাংশ হজযাত্রী জিম্মি। হজ নিয়ে বাণিজ্য করার জন্য গড়ে উঠেছে হজকেন্দ্রিক মার্কেটিং অফিসার, কমিশন বাণিজ্য, এজেন্সির সিন্ডিকেট এবং হজযাত্রী পরিবহণ সিন্ডিকেট। সৌদি আরবে বাসা ভাড়া কেন্দ্রিক প্রতারণা, কখনো কখনো হজযাত্রীদের জমা দেওয়া টাকা নিয়ে পালিয়ে যাওয়াসহ নানা অবৈধ বাণিজ্যের অভিযোগ রয়েছে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে। হজের মতো মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে এই ব্যবসা চলছে বছরের পর বছর। আকাশচুম্বী প্যাকেজমূল্যের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে পবিত্র হজ।

    ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগ্রহী হজযাত্রীরা ১৮ জানুয়ারি পর্যন্ত ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। মার্চের প্রথমদিন থেকে ভিসা ইস্যু করা হবে এবং সৌদি ই-হজ সিস্টেমে ২০২৪ সালের ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।

  • নবাগত পরিচালকের হাত ধরে অভিনয়ে ফিরছেন ‘শাবনূর’

    নবাগত পরিচালকের হাত ধরে অভিনয়ে ফিরছেন ‘শাবনূর’

    অস্ট্রেলিয়া থেকে দীর্ঘদিন পর দেশে ফিরে এক নবাগত পরিচালকের হাত ধরে অভিনয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে নায়িকার নতুন ছবির লুক। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি।

    আলোচনার সৃষ্টি করেছে তার ভক্তদের মাঝে। একইসঙ্গে তারা চাইছেন, নিজেকে আরও ফিট করে আরও সময় নিয়ে রাজকীয়ভাবে ফেরা উচিত শাবনূরের।

    নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকও ঠিক তাই মনে করেন। এই পরিচালকের হাত ধরেই ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর।

    নিজের পছন্দের নায়িকাকে নিয়ে সোমবার ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে মানিক সেই কথাগুলোই বলেছেন, যা সরাসরি শাবনূরকে বলতে পারছিলেন না।

    মোস্তাফিজুর রহমান মানিক তার স্ট্যাটাসে লিখেছেন, গত কয়েক দিনে একটি পোস্টারকে (‘রঙ্গনা’ সিনেমার পোস্টার) কেন্দ্র করে, সবার প্রিয় অভিনেত্রী শাবনুরকে যেভাবে ট্রল করা হয়েছে, তা মনে হয় শাবনূরের এত বছরের অভিনয় জীবনে কোনোদিন করা হয়নি। একজন শাবনুরভক্ত হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর। খোদ শাবনুরভক্তরা একে বয়কটের ডাক দিয়েছে।

    শাবনূরের আরও বুঝে শুনে সিনেমা করা উচিত, এমনটা মনে করে মানিক লেখেন, এই ট্রলের যুগে, শাবনূরের যদি আবার মুভি করতেই হয়, অত্যন্ত বুঝে শুনে করা উচিত। আমি বিশ্বাস করি, বর্তমান সময়ের অনেক মেধাবী এবং জনপ্রিয় পরিচালক তার সাথে কাজ করতে আগ্রহী। চয়নিকা চৌধুরী, রায়হান রাফী, নিয়ামুল মুক্ত, এন এস বুলবুল বিশ্বাস। এরইমধ্যে তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ আমাকে নিজে বলেছেন তাকে নিয়ে কাজ করার কথা। আমার মনে হয় নিজেকে আরও ফিট করে আরও সময় নিয়ে এসব পরিচালকদের সাথে রাজকীয়ভাবে তার ফেরা উচিত।

    নিজের খামখেয়ালিপানা কিংবা কোনো অদক্ষ ব্যক্তির জন্য শাবূরের জনপ্রিয়তা ধ্বংস হোক সেটা চান না ‘দুই নয়নের আলো’ সিনেমার এই পরিচালক। তিনি লিখেছেন, এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই এই সময়। মনে রাখতে হবে এটা ১৯২৪ না, এটা ২০২৪। বিখ্যাত সব পরিচালক, প্রযোজক,কাহিনিকার, ডিওপি,এমনকি অসংখ্য স্পট বয়ের প্রচেষ্টার সাথে শক্তিশালী অভিনয় দক্ষতার মিশেলে গড়ে উঠেছে শাবনূরের আজকের সার্বজনীন ইমেজ। কিছু লোকের অদক্ষতা, ভাইরাল হওয়ার প্রচেষ্টা আর শাবনূরের নিজের খামখেয়ালির জন্য, এই ইমেজ, এই জনপ্রিয়তা, এই প্রতিমা ধ্বংস হোক, আমিসহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগনিত শাবনূর ভক্ত তা কোনোদিন চায় না।

    সবশেষে নিজেকে শাবনূরভক্ত দাবি করে এই নির্মাতা লেখেন, প্রয়োজনে আমার মুভিও রিজেক্ট করুন, তবু কাউকে নিজের ইমেজ শেষ করার সুযোগ দিবেন না প্লিজ। মুর্খ অদক্ষ কোনো মেকআপম্যান যদি আপনার উপদেষ্টা হয় তাহলে বলার কিছু নাই। আপনি তাদের ব্যক্তিগতভাবে ভালোবাসুন কোনো সমস্যা নাই। কিন্তু নিজের ক্যারিয়ার এর ক্ষেত্রে এদের বর্জন করুন, দরকারে আমাকেও বর্জন করুন। আপনাকে ব্যাক্তিগত এই কথাগুলো বলতে না পেরে এই পোস্ট দিলাম। আশা করি ভুল বুঝবেন না।

  • দুদেশের ভিসামুক্ত প্রবেশাধিকার

    দুদেশের ভিসামুক্ত প্রবেশাধিকার

    একে অপরকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন ও থাইল্যান্ড। পর্যটন বৃদ্ধির জন্য একটি যুগান্তকারী চুক্তি ঘোষণা করেছে দেশ দুটি। দুদেশের নাগরিকের ভিসার প্রয়োজনীয়তা স্থায়ীভাবে মওকুফ করা হয়েছে।

    নতুন বছরে মার্চ থেকে পদক্ষেপটি কার্যকর হবে। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বিষয়টি নিশ্চিত করেছেন। তার মতে, এ বিষয়টি উভয় দেশের জন্যে পারস্পরিক সুবিধা নিয়ে আসবে।

    সেপ্টেম্বরে চীনা নাগরিকদের থাইল্যান্ডে প্রবেশে ভিসার বাধ্যবাধকতা বাতিল করেছিল থাই কর্তৃপক্ষ। মওকুফের মাত্র প্রথম দুদিনের মধ্যে, ২২ হাজারেরও বেশি চীনা দর্শক থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন।

  • কাল নতুন বছরে বিশ্বে জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াবে

    কাল নতুন বছরে বিশ্বে জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াবে

    কাল নতুন বছর ২০২৪ সালের পহেলা জানুয়ারি। আজ থেকে বিশ্বে নতুন জনসংখ্যার রেকর্ড হবে। মধ্যরাত থেকে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে। এই সংখ্যার কারণে এটা বোঝা যাচ্ছে যে, এক বছরে প্রায় ৭৫ মিলিয়ন বা সাড়ে সাত কোটির বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা ঘড়ি বা পপুলেশন ক্লক অনুযায়ী, প্রতি সেকেন্ডে জন্মের হার ৪ দশমিক ৩ এবং মৃত্যুর হার ২ শতাংশ।

    জনসংখ্যার হার গত বছরের তুলনায় কিছুটা কমে গেছে। যদিও গত বছরের তুলনায় জনসংখ্যার হার মাত্র ১ শতাংশ কমেছে। ফোর্বসের একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের নভেম্বরে জাতিসংঘ অনুমান করে যে বিশ্বের জনসংখ্যা ৭ বিলিয়ন পৌঁছনোর ১১ বছর পরে ৮ বিলিয়নে পৌঁছেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জনসংখ্যা বৃদ্ধির জন্য ‘বৈজ্ঞানিক অগ্রগতি এবং পুষ্টি, জনস্বাস্থ্য এবং স্যানিটেশনের উন্নতি’কে এর প্রধান কারণ বলে ব্যক্ত করেছেন।

    প্রজনন হার হ্রাস এবং জনসংখ্যার বেশির ভাগই তরুণ হওয়ায় সেনসাস ব্যুরো অনুমান করে যে বিশ্বব্যাপী ৯ বিলিয়ন জনসংখ্যা অর্জন করতে আরও ১৪ বছরেরও বেশি সময় লাগবে। ১০ বিলিয়নে পৌঁছাতে অতিরিক্ত ১৬ দশমিক ৪ বছর সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। কোভিড-১৯ মহামারি জনসংখ্যা বৃদ্ধির ওপরও প্রভাব ফেলেছে। ২০২১ সালে মানুষের গড় আয়ু ৭১ বছরে নেমে এসেছে এবং বিশ্বের প্রতিটা দেশে কোভিডের কারণে মৃত্যুও হয়েছে প্রচুর। ফলে জনসংখ্যাও কমেছে। —হিন্দুস্তান টাইমস

  • রাজধানীর গুলশান-বনানীতে বহিরাগত নিষিদ্ধ, হাতিরঝিল বন্ধ

    রাজধানীর গুলশান-বনানীতে বহিরাগত নিষিদ্ধ, হাতিরঝিল বন্ধ

    ইংরেজি নববর্ষ উদযাপনে আজ রবিবার (থার্টি ফার্স্ট) রাতে রাজধানীর বনানী, গুলশান-বারিধারা এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে ডিএমপি। গত বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১২টি নির্দেশনার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

    এ আনন্দ উত্সব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আনন্দের আতিশয্যে পটকাবাজি, আতশবাজি, ফানুস ওড়ানো, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটায়। ক্ষেত্রবিশেষে প্রকাশ্যে অভদ্রোচিত, আপত্তিকর আচরণ করে থাকে। এসব নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি করে। এ কারণে কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি কমিশনার।

     

    নির্দেশনাগুলো হচ্ছে—ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের সভা-জমায়েত বা উৎসব করা যাবে না। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ, নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। কোথাও কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বা ক্রয়-বিক্রয় করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন পরিচয় প্রদানসাপেক্ষে প্রবেশ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারী আজ রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তন করবেন এবং রাত ৮টার পর প্রবেশের ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ সদস্যকে পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত ৮টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। তবে এসব এলাকায় বসবাসরত নাগরিকরা নির্ধারিত সময়ের পর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং দিয়ে পরিচয় প্রদানসাপেক্ষে প্রবেশ করতে পারবে। একইভাবে উপর্যুক্ত সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যেসব নাগরিক বসবাস করেন না, তাদের ঐসব এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো।

    হাতিরঝিল এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে কোনো সমাবেশ বা অনুষ্ঠান করা যাবে না এবং কোনো যানবাহন থামিয়ে অথবা পার্কিং করে কেউ অবস্থান করতে পারবে না। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের আজ রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। আজ সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। ইংরেজি নববর্ষের প্রাক্কালে আজ সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

    এছাড়াও নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সেগুলো হচ্ছে—আজ রাত ৮টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যানবাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং এলাকাগুলোতে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না, তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

    আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি বা যানবাহন কেবল পুরোনো হাইকোর্ট-দোয়েল চত্বর-শহিদ মিনার-জগন্নাথ হলের দক্ষিণ গেট-পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে পারবে। এসব এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যান্য ক্রসিং বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বকশীবাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো প্রকার যানবাহন প্রবেশ করবে না।

    যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট নাগরিকদের কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দেওয়া হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইংরেজি নববর্ষ-২০২৪ উদযাপন নির্বিঘ্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

  • ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ছাড়াবে ৮০০ কোটি

    ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ছাড়াবে ৮০০ কোটি

    ২০২৪ সালের ১ জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছাবে ৮০১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৮৯ জনে। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেনসাস ব্যুরো শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

    সেনসাস ব্যুরোর বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি ২০২৩ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন, এবং বছরজুড়ে বিশ্বে প্রতি সেকেন্ডে জন্ম নিয়েছে ৪ দশমিক ৩ জন শিশু এবং মারা গেছে ২ জন।

    ২০২৩ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বাড়লেও পূর্ববর্তী বছর ২০২২ সালের তুলনায় এই বৃদ্ধির হার ১ শতাংশ কম বলে জানিয়েছে ইউএস সেনসাস ব্যুরো।

    প্রসঙ্গত, ২০১১ সালে ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করেছিল বৈশ্বিক জনসংখ্যা। তার ১১ বছর পর ২০২২ সালের নভেম্বরে ৮০০ কোটিতে পৌঁছেছিল জনসংখ্যা। মার্কিন সাময়িকী ফোর্বস সে সময় এ সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশ করেছিল।

    তবে জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে ১১ বছর সময় লাগলেও ৮০০ কোটি থেকে ৯০০ কোটিতে পৌঁছাতে ১৪ বছর সময় লাগবে বলে বিবৃতিতে উল্লেখ মার্কিন পরিসংখ্যান দপ্তর। উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর নিম্নজন্মহার এবং তরুণ ও সন্তান জন্মদানে সক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমতে থাকাই এর সবচেয়ে বড় কারণ।

    করোনা মহামারি বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিতে বেশ প্রভাব ফেলেছে বলে মনে করেন মার্কিন সমাজবিজ্ঞানীরা। তাদের মতে, এই মহামারির প্রভাবে বৈশ্বিক গড় আয়ু ৭৫ বছর থেকে ৭১ বছরে নেমে গেছে।

  • ‘ব্যাংক হলিডে’ কি ? রোববার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ

    ‘ব্যাংক হলিডে’ কি ? রোববার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ

    আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ‘ব্যাংক হলিডে’। এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

    জানা গেছে, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওইদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

    নীতি অনুযায়ী ‘ব্যাংক হলিডে’ তে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় না।

    শেয়ারবাজারের শেয়ারের অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না। তবে রোববার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

  • অবশেষে খুঁজে পেল, পোশাক পরলে অদৃশ্য!

    অবশেষে খুঁজে পেল, পোশাক পরলে অদৃশ্য!

    এতদিন শুধু সিনেমার পর্দায় বিশেষ পোশাক পরে নায়ক-খলনায়কদের অদৃশ্য হতে দেখা গেছে। কিন্তু এখন থেকে সিনেমায় নয়, বাস্তবেও অদৃশ্য হতে পারবে মানুষ!

    ছদ্মবেশে অদৃশ্য হওয়ার কাপড় উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা। এই কাপড়ে রয়েছে ছোট ছোট লাইট সেন্সিং সেল, যা প্রতিপক্ষের দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সুবিধা দিতে এবং স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে পোশাকের রং পরিবর্তন করতে সক্ষম। এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ইতোমধ্যে সফলও হয়েছে ব্রিটিশ সেনাবাহিনী।