Category: ফুটবল

  • এবার পর্তুগালের গোল বন্যার দিনে রোনালদোর ‘বাইসাইকেল কিক’

    এবার পর্তুগালের গোল বন্যার দিনে রোনালদোর ‘বাইসাইকেল কিক’

    ‘বুড়ো’ রোনালদো শুক্রবার উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে করলেন জোড়া গোল। প্রথমটি এসেছে স্পটকিক থেকে, দ্বিতীয়টি অনেকদিন মনে রাখার মত এক বাইসাইকেল কিকে। বয়স ৪০ ছুঁই ছুঁই। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামার নামই নিচ্ছেন না। এই বয়সেও গোলের মালা সাজিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত টেক্কা দিচ্ছেন তরুণ ফুটবলারদের।

    দলের সবচেয়ে বড় তারকার এমন রঙিন অভিজ্ঞতার দিনে গোল উৎসবে মেতেছে পর্তুগাল। পোর্তোয় শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে রবের্তো মার্টিনেজের দল। তাদের অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফার্নান্দেস ও পেদ্রো নেতো। এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করল পর্তুগাল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৩।

    প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। দলটির পাঁচ গোলের সব কটিই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে পর্তুগালের প্রথম গোলটি করেন রাফায়েল লেয়াও। ৭০ মিনিটে পোলিশদের বক্সে তাদের ডিফেন্ডার ইয়াকুব কিভিওরের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। সফল স্পট কিকে দলকে জয়ের পথে এগিয়ে নেন রোনালদো। ৮০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ফার্নান্দেস। দূর থেকে বুলেট গতির শটে স্কোরলাইনে নাম লেখান তিনি। তিন মিনিট পর রোনালদোর পাস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন নেতো।

    তবে ম্যাচের স্মরণীয় মুহূর্তটি এসেছে এর পরে। ভিতিনিয়ার ক্রস দূরের পোস্টে পেয়ে শরীরকে হাওয়ায় ভাসিয়ে মাথার উপর থেকে নেওয়া বাইসাইকেল কিক নেন সিআর সেভেন। পোলিশ গোলরক্ষকের কাছে সেই শট ঠেকানোর কোন সুযোগই ছিলনা। তবে শেষদিকে স্বান্তনার একটি গোল পায় পোলিশরা। শেষ রাউন্ডে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।

  • কেন মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করল প্যারাগুয়ে

    কেন মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করল প্যারাগুয়ে

    লিও মেসির নাম লেখা জার্সি পরে ঢোকা যাবে না স্টেডিয়ামে। বিশ্বকাপের যোগ্যতা পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে এমনই আদেশ দেয়া হয়েছে।

    আর্জেন্টিনাকে খেলতে হবে প্যারাগুয়ের ঘরের মাঠে। হোম টিমের সুবিধা পাওয়ার জন্যই এই নিষেধাজ্ঞা। প্যারাগুয়ে এফএ-র তরফ থেকে জানানো হয়েছে, প্যারাগুয়ের জার্সি না পরে কেউ যদি বিপক্ষ দলের প্লেয়ারের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন, তার মাঠে প্রবেশাধিকার নেই।

    যেখানে ‘মেসি ১০’ লেখা জার্সি তো বটেই, আর্জেন্টিনার জার্সি পরেও ঢুকতে পারবে না স্থানীয় কোনো দর্শক। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’

    প্যারাগুয়ে ফুটবল সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ‘কোনো প্লেয়ারের বিরুদ্ধে আমরা নই। প্লেয়ারদের আমরা শ্রদ্ধাই করি। কিন্তু হোম অ্যাডভান্টেজ দরকার।’ উল্লেখ্য, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটির বল গড়াবে ১৫ নভেম্বর।

    ‘হোম’ গ্যালারিতে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করে প্যারাগুয়ে মূলত মাঠে মেসি-ম্যানিয়া থামাতে চাচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়মকে বলছে ‘অ্যান্টি–লিওনেল মেসি’ ব্যবস্থা।

     

  • সাফজয়ীরা পুরস্কারের কোটি টাকার চেক পেলেন

    সাফজয়ীরা পুরস্কারের কোটি টাকার চেক পেলেন

    নেপালের দশরথ স্টেডিয়ামে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন ওই দলের জন্য ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ (সোমবার) ওই চেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

    সাফ জয়ী দলে খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ৩২ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ওই অর্থ ভাগ করে দেওয়া হয়েছে। সেজন্য প্রতি জনের নামে আলাদা চেক প্রস্তুত করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ৩২ জনের প্রতিজনের নামে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক পেয়েছে বাফুফে।

    এছাড়া এবারের সাফ চ্যাম্পিয়ন দলের জন্য দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। ওই অর্থও দ্রুতই মেয়েরা হাতে পেয়ে যাবেন বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বাফুফে) ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে সাফ জয়ী মেয়েদের জন্য।

  • বাফুফের পক্ষ থেকে সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা

    বাফুফের পক্ষ থেকে সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা

    ২৬ অক্টোবর নির্বাচনের পর আজই প্রথম সভায় বসেছেন তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি। সেখানেই সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাফুফে।

    শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরষ্কারের ঘোষণা দেয়া হয়। তবে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য এখনো দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।

    এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন। এর আগে টানা দু’বার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল।

    এছাড়া সভায় কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাম টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।

  • এবার বার্নাব্যুতে মিলানের কাছে ধরাশায়ী রিয়াল

    এবার বার্নাব্যুতে মিলানের কাছে ধরাশায়ী রিয়াল

    বার্নাব্যুকে রিয়াল মাদ্রিদ এতটাই শক্তিশালী দুর্গে পরিণত করেছিল এগিয়ে থাকলেও শেষের বাশি বাজার আগ পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলতে পারতনা প্রতিপক্ষ। ঘরের মাঠে বড় ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ঘুরে দাঁড়িয়ে জেতার অসংখ্য উপখ্যান আছে লস ব্লাঙ্কোসদের। তবে তারাই যেন চেনা মাঠে এখন পুরোপরি ছন্দহীন। নিজেদের দুর্গেই হারছে একের পর এক ম্যাচ।

    মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে বার্নাব্যুতে টানা দু’বার ধরাশায়ী হলো আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা। যা চলতি মৌসুমে তাদের তৃতীয় হার। অথচ গোটা গত মৌসুমেই মাত্র ২ ম্যাচ হেরেছিল তারা।

    কাগজে-কলমে মিলানের চেয়ে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নেমেছিল রিয়াল। তবে রিয়ালকে চমকে দিয়ে লিড নেয় মিলানই। ১২ মিনিটের মাথায় মালিক থিয়াওয়ের গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। পুলিসিচের নেওয়ার কর্নার থেকে উড়ে আসা দারুণ এক ক্রসে হেড করে বল জালে জড়ান থিয়াও। এই লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মিলান। ২০ মিনিটের মাথায় বক্সের মাঝে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ভিনিসিয়াস।

    সমতায় ফিরে রিয়াল চেষ্টা করছিল এগিয়ে যাওয়ার। তবে মিলানের দৃঢ়তায় খুব বেশি সুবিধা করতে পারছিল না তারা। এর মধ্যে প্রথম গোল পাওয়ার পর আত্মবিশ্বাসও দারুণভাবে বেড়ে যায় মিলানের। যার ফলে রিয়াল না পারলেও ৩৮ মিনিটে মাদ্রিদকে ফের হতাশায় ভাসিয়ে এগিয়ে যায় মিলান। চুয়ামেনির ভুলে বল পান আলভারো মোরাতা। সেখান থেকে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দেন মোরাতা। ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মিলান।

    এদিকে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর একাদশে বদল আনেন আনচেলত্তি। অরেলিয়েঁ চুয়ামেনির জায়গায় ব্রাহিম দিয়াজ এবং ফেদে ভালভের্দের জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে মাঠে নামান ইতালিয়ান এই কোচ।

    একাদশে বদল আনার পর রিয়ালের খেলার গতি বাড়ে। তবে একের পর এক আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি রিয়াল। এদিকে ম্যাচ যত এগোতে থাকে মিলান আক্রমণের ধার বাড়ায়। শেষ পর্যন্ত সফল হয় মিলানই। ম্যাচের ৭৩ মিনিটে মিলানকে তৃতীয় গোলটি এনে দেন তিজানি রেইনডার্স। এরপর শেষ পর্যন্ত রিয়াল আর গোল করতে না পারায় মাঠ ছাড়তে হয় ৩-১ গোলের হার নিয়েই।

    চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের পরবর্তী ম্যাচ চলতি মৌসুমে এখনও সবগুলো ম্যাচ জেতা লিভারপুলের বিপক্ষে, অ্যানফিল্ডে। বায়ের লেভারকুজেনকে রাতেই ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগের টেবিলেরও শীর্ষস্থান দখল করে আছে তারা।

  • ম্যানইউ-চেলসির লড়াই সমতায় শেষ হল

    ম্যানইউ-চেলসির লড়াই সমতায় শেষ হল

    ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মহারণ সমতায় শেষ হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন লড়াইয়ের পর ১-১ গোলে সমতা থাকায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল। ইউনাইটেড নতুন কোচ রুবেন আমোরিমের যোগদানের আগে এটি ছিল অন্তর্বর্তীকালীন কোচ রুড ভন নিস্টলরয়ের অধীনে দ্বিতীয় ম্যাচ।

    রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাগে ১০টায় শুরু হওয়া ম্যাচের ৭০তম মিনিটে ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। চেলসির গোলকিপার রবার্ট সানচেজ ইউনাইটেডের ফরোয়ার্ড রাসমুস হোয়লুন্দকে ফাউল করায় পেনাল্টি দেওয়া হয়, যা থেকে ফার্নান্দেজ সফলভাবে গোল করেন। ফার্নান্দেজের গোলের পর ভ্যান নিস্টলরয় বেঞ্চে উচ্ছ্বাসে ফেটে পড়েন, তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

    কেবল চার মিনিট পর চেলসির মিডফিল্ডার কাইসেডো বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন, যা চেলসির সমতাসূচক গোল হিসেবে ম্যাচে ফিরিয়ে আনে।

    ভ্যান নিস্টলরয়ের অন্তর্বর্তীকালীন কোচিংয়ে ইউনাইটেড খেলোয়াড়দের মধ্যে উজ্জীবন লক্ষ্য করা গেলেও, আজকের ম্যাচের আক্রমণে সৃষ্টিশীলতার অভাব ছিল। রাশফোর্ড প্রথমার্ধে পোস্ট ও বারের সংযোগস্থলে একটি শট মেরে ইউনাইটেডের সম্ভাবনা তৈরি করলেও, দলটি আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।

    দ্বিতীয়ার্ধে হোয়লুন্দকে ফাউল করায় ইউনাইটেডের পেনাল্টি লাভ হলেও তিনি পুরো ম্যাচে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেননি। এদিকে, ইউনাইটেডের আর্জেন্টাইন তরুণ গারনাচোও কয়েকটি সুযোগ মিস করেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে ফার্নান্দেজের পাস থেকে সরাসরি সানচেজের হাতে শট মেরে সহজ গোলের সুযোগ নষ্ট করেন।

    এদিকে সল্প সময়ের জন্য হলেও ইউনাইটেডের কোচ হিসেবে ভ্যান নিস্টলরয় নিজের সময় উপভোগ করছেন এবং তার আবেগী উদযাপনটি ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ফার্নান্দেজের গোলের পর তার উদ্দীপ্ত দৌড়ানো ও সমর্থকদের উদ্দেশে মুষ্টি উঁচিয়ে উদযাপন ছিল দেখার মতো, যা বরখাস্তকৃত কোচ এরিক টেন হাগের শান্ত-সংযত উপস্থিতির চেয়ে আলাদা।

    ইউনাইটেড দ্রুত লিড হারানোর জন্য হতাশ হলেও, নতুন কোচ আমোরিমের অধীনে পুনর্গঠনের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক বিরতির পর আমোরিম দায়িত্ব নেবেন, যা ইউনাইটেডের জন্য নতুন যুগের সূচনা আনবে বলে আশাবাদী রেড ডেভিলরা।

  • মেসির মায়ামির নাটকীয় হারে সেমির অপেক্ষা বাড়ল

    মেসির মায়ামির নাটকীয় হারে সেমির অপেক্ষা বাড়ল

    এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল ইন্টার মায়ামির। সে পথে প্রাথমিক কাজটা ঠিকঠাকই করেছিল মেসিরা। তবে বিপদ বাড়ে দ্বিতীয়ার্ধে। সমতায় ফেরার পর নাটকীয়ভাবে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে মায়ামিকে ২-১ গোলে হারিয়ে দেয় আটলান্টা।

    ইন্টার মায়ামির এক হারে তিন ম্যাচের প্লে অফ সিরিজে এখন ১-১ সমতা। অর্থাৎ শেষ ম্যাচটি এখন পরিণত হয়েছে সেমিফাইনালের টিকিট কাটার ম্যাচে। আগামী ১০ নভেম্বরের সেই ম্যাচে যারাই জিতবে সেমিফাইনালে টিকিট কাটবে তারাই।

    আটলান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মেসিদের খেলা উপভোগ করতে উপস্থিত ছিল প্রায় ৬৯ হাজার দর্শক। গোলের বেশ সুযোগ তৈরি করেছিল মায়ামি। ম্যাচের ৩ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত মায়ামির এগিয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। গোলরক্ষকের হাস্যকর ভুলে গোল খেয়ে বসে আটলান্টা। গোল কিক নিতে গিয়ে তিনি বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। আলতো পাসে রেডোন্ডো বল বাড়ান মার্তিনেজকে। বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে মায়ামিকে এগিয়ে দেন এই সেন্টারব্যাক। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

    দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতা টানতে খুব বেশি সময় নেয়নি আটলান্টা। ৫৮ মিনিটে গোল করে সমতায় ফেরে আটলান্টা। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস। এরপর এগিয়ে যাওয়ার চেষ্টা করে দুদলই ব্যর্থ হয়েছে। আর কোনো গোল হয়নি নির্ধারিত সময়ে।

    তবে পাশার দান পাল্টে যায় যোগ করা সময়ে। দারুণভাবে গড়া দলীয় এক আক্রমণ থেকে বক্সের বাইরে বল পান সিলভা। অসাধারণ এক শটে গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। তাতে সেমিফাইনালের আশা বেশ ভালোভাবেই বেঁচে আছে আটলান্টার।

     

  • প্রধান উপদেষ্টার নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস

    প্রধান উপদেষ্টার নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস

    দেশের নারী ফুটবলারদের বেতন কাঠামো, আবাসন ও অনুশীলন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি ফুটবলারদের কাছে এসব সমস্যা লিখিত আকারে চাওয়া হয়েছে।

    শনিবার (২ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের

    আসিফ মাহমুদ বলেন, ‘নারী ফুটবল দলের আবাসন সংকট, অনুশীলন সুবিধার অভাব এবং বেতন কাঠামোর মতো সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা এগুলো সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে সাফ বিজয়ী ফুটবলারদের দাবিগুলো শোনেন এবং এসব সমস্যা লিখিত আকারে তার কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন। প্রধান উপদেষ্টা এ সময় নারী ফুটবল দলের সকল সদস্যকে ফুটবল ও সই করা জার্সি উপহার দেন।’

    এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফুটবলারদের ২ থেকে ৩ দিনের মধ্যে লিখিত আকারে তাদের সমস্যা জমা দিতে বলা হয়েছে এবং আমি নিজে সেগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব। অধ্যাপক ইউনূস নারী ফুটবলারদের উৎসাহিত করেছেন, যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমস্যার বিষয়ে আসিফ জানান, বাফুফের নতুন কমিটির সঙ্গে পরামর্শ করে নারী ফুটবল দল ও ফুটবলের অন্যান্য সমস্যার সমাধান করা হবে।

    খেলোয়াড়রা খেলার মূল স্টেকহোল্ডার উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘তারাই এখন অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকতেন কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, এটা আমি নিশ্চিত করব।’

    বাফুফের বিরাট অঙ্কের ঋণের তথ্য এসেছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘আর্থিক অনিয়মের বিষয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

     

  • সাফজয়ী মিলি দেশে ফিরে বাবার সাথে আবেগন ফোন আলাপ

    সাফজয়ী মিলি দেশে ফিরে বাবার সাথে আবেগন ফোন আলাপ

    সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। আর দেশে ফিরেই এই দলের দ্বিতীয় গোলরক্ষক মিলি আক্তার মোবাইলে ময়মনসিংহের নান্দাইলের গ্রামের বাড়িতে বাবা সামছুল হককে কল করে কথা বলেন।

    ফোনকলে মিলি বলেন, ‘আব্বা আম্মারে কও আমরা জিইত্যালছি, অহন আমরারে সরকার অনেক পুরস্কার দিবো। অহন আর তোমারার কষ্ট করন লাগত না। আর বাজারে গিয়া তোমার কলাও বেচন লাগত না। খুব তাড়াতাড়ি বাড়িত আইতাছি’।

    মিলি আক্তার বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নেপাল থেকে দেশে ফিরেই বাবাকে ফোন করে খুশির সংবাদ এভাবেই জানান।

    প্রসঙ্গত, গত বুধবার (৩০ অক্টোবর) নেপালের রাজধানী কাঠ্মুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন বাংলাদেশে নারীরা।

    কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকায় ফিরলে বাফুফে ভবনে বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকার পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।

    ত্রিশালের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারইগ্রামের হতদরিদ্র (কলা বিক্রেতা) সামছুল হকের মেয়ে মিলি আক্তার।

  • মেসি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন

    মেসি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন

    ২০২৬ সালে ‎মার্কিন যুক্তরাষ্ট্র, ‎মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। যদিও এখনো এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নেননি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তবে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

    সম্প্রতি ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য মেসির সাক্ষাৎকার নেন সংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সেখানে মেসি আগামী বিশ্বকাপ খেলবেন কি না? ক্যারিয়ার শেষে কোচ হতে চান কি না? এমন অনেক প্রশ্ন করেন তিনি।

    জবাবে মেসি বলেছেন, ‘আসলে আমি এখনও জানি না যে ২০২৬ বিশ্বকাপ খেলবো কিনা। এ বিষয়ে আমাকে প্রচুর প্রশ্ন শুনতে হয়। বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এই বছরটি ভালোভাবে শেষ করতে চাই। এরপর ভালো একটি প্রাক-মৌসুমের মাধ্যমে পরের বছরটি শুরু করতে চাই। অনেক ভ্রমনের কারণে গেল বছর যেটা হয়নি আমার ক্ষেত্রে।’

    মেসি জানিয়েছেন, অবসরের পর কোচিং তাকে তেমন আকৃষ্ট করে না, তবে তিনি একেবারে এ পথটি বর্জনও করছেন না। মেসি বলেন, ‘আমি জানি না অবসরের পরে ঠিক কী করতে চাই। কোচিংয়ে যাওয়ার ইচ্ছা আমার নেই, তবে কিছু এখনও স্পষ্ট নয়। আমি দিনকে দিন জীবনযাপন করতে পছন্দ করি, তাই বর্তমানে শুধু খেলা, অনুশীলন এবং মাঠে মজা করাই আমার লক্ষ্য।’