Category: ফুটবল

  • অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে

    অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে

    কোপা আমেরিকার ফাইনালে ডানপায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। নেট মাধ্যমে ছাড়ানো ছবি থেকে আন্দাজ করা গিয়েছিল, তার ফিরতে সময় লাগবে। ওই ইনজুরির পর এখনও মাঠে ফেরা হয়নি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকাসহ সর্বজয়ী ফুটবলার মেসির।

     

    দলের তারকা ফুটবলারকে ছাড়াই সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে আকাশি-সাদা জার্সির দলটি। ওই ম্যাচের আগে সুখবর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

    তিনি জানিয়েছেন, অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, ‘আমরা আশা করছি, সে দ্রুতই খেলা শুরু করবে। আমরা যখন পরবর্তী ম্যাচের জন্য দল দেব, তখন আমরা তার সঙ্গে যোগাযোগ করবো, যেভাবে অন্য সবার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বোঝা যাবে, সে খেলতে পারবে কিনা।’

    আর্জেন্টিনা অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। যদিও তাকে ছাড়াই ভালো খেলছে আলবিসেলেস্তেরা। তবে মেসির ওপর নির্ভরশীল না হয়ে উপায় নেই বলেও মন্তব্য করেছেন স্কালোনি, ‘মেসির ওপর নির্ভরশীল না হওয়া একটা দলের জন্য কঠিন। সে পূর্বে যে দলেই খেলেছে, দল তার ওপর নির্ভর ছিল। সে আলাদা ধরনের ফুটবলার। এই দলের একটা ভালো দিক হচ্ছে, ম্যাচ সম্পর্কে ধারণা আছে। লিও’কে ছাড়াই আমরা একইরকম খেলার চেষ্টা করছি।’

  • রদ্রিগোর গোলে ঘাম ঝরানো জয় পেয়েছে ব্রাজিল

    রদ্রিগোর গোলে ঘাম ঝরানো জয় পেয়েছে ব্রাজিল

    বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গত চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল। শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল সেলেসাওরা। পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকা ব্রাজিলের সামনে আজ ছিল ইকুয়েডর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা বেশ কষ্টেই পার করল সেলেসাওরা। ঘরের মাঠে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানের ঘাম ঝরানো জয় পেয়েছে ব্রাজিল।

     

    ঘরের মাঠে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল। ৯ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস। ব্রাজিল জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচের ৩০ মিনিটে। বক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো। লুকাস পাকেতার পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে ইকুয়েডরের জালে বল জড়ান ব্রাজিলিয়ান নাম্বার টেন।

    প্রথম গোলের ৫ মিনিট বাদেই ব্যবধান প্রায় দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়াস। বক্সের বাইরে থেকে ভিনির নেওয়া চিপ শট ইকুয়েডর গোলকিপারকে পরাস্তও করেছিলেন। কিন্তু তা দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল ইকুয়েডর। ব্রাজিলের তিন খেলোয়াড়ের ঘের থেকে বল পায়ে বেরিয়ে যান কেভিন রদ্রিগেস। অনেকটা এগিয়ে গিয়ে ডি বক্সের মাথায় তিনি খুঁজে নেন কেইসেদোকে। চেলসি মিডফিল্ডারের প্রথম শট ফেরান ব্রাজিল গোলরক্ষক আলিসন। ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। প্রথমার্ধে গোল হজমের পর ইকুয়েডর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করেই জয় পেয়েছে ব্রাজিল।

    এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে ইকুয়েডর। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট।

    লাতিন আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ।

  • এমবাপ্পের স্বপ্নের ক্লাবের জার্সিতে দুর্দান্ত অভিষেক

    এমবাপ্পের স্বপ্নের ক্লাবের জার্সিতে দুর্দান্ত অভিষেক

    উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষেই রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম ম্যাচে গোল পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। শিরোপা উৎসবও করে স্প্যানিশ জায়ান্টরা। তবে স্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচে গোলহীন ফরাসি তারকা। তার উপর পয়েন্ট টেবিলের লস ব্লাঙ্কোসদের অবস্থাও খারাপ। রিয়াল বেতিসের বিপক্ষে নামার আগে তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

     

    একে একে সমালোচনা তীর ছুটটে থাকে তার দিকে। তখনই জ্বলে উঠলেন তিনি। লা লিগায় চতুর্থ ম্যাচে এসে পেলেন গোলের দেখা। ফরাসি তারকার জোড়া গোলে বেতিসকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

    ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘আমার মধ্যে যে চাপ ছিল, সেটা ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমি সারা জীবনই গোল করেছি, ভবিষ্যতেও করব। গোল আসবেই। টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল। কিন্তু এমনটা হতেই পারে। আমার ওপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে।’

    উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে গোল পেলেও স্পেনের লিগে মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ ও লাস পালমাসের বিপক্ষে এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়ে। ফুটবল বিশ্লেষকদের অনেকে মতো নতুন ক্লাবে যোগ দেওয়ার চাপ প্রভাব ফেলেছে তার পারফরম্যান্সে।

    ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভের্দের পাস থেকে প্রথম গোল পান এমবাপ্পে। এর ৮ মিনিট পর পেয়ে যান জোড়া গোল। ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হলে চাপ বিষয়ক প্রশ্নের জবাব দিতে হয় তাকে।

    এর জবাবে এমবাপ্পে বলেন, ‘কোনো চাপ নেই। এটাই ফুটবল। আমার সামর্থ্য আছে। আমি এখানে কিলিয়ান হতে এসেছি। কোনো চাপ নেই। আমি আনন্দিত। আমি কাজ করতে চাই।’

    বেতিসের জালে সর্বমোট ৯টি শট নেন তিনি। এরপরও গোল পাওয়া হচ্ছিল না তার। ঘরের মাঠে দর্শকদের সামনে প্রথম গোলের পর উল্লাস মাতেন তিনি। এ প্রসঙ্গে ফরাসি তারকা বলেন, ‘এটা দুর্দান্ত মুহূর্ত ছিল। ঐতিহাসিক এই স্টেডিয়ামে আমি গোলের অপেক্ষায় ছিলাম। সমর্থকেরা আমাকে দারুণ সহায়তা করেছে। এমনকি যখন গোল করিনি, তখনো।’

    এ জয়ে লা লিগার ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।

  • মেসি ভক্তদের হতাশার সঙ্গে শঙ্কুর মাত্রা বাড়ছে

    মেসি ভক্তদের হতাশার সঙ্গে শঙ্কুর মাত্রা বাড়ছে

    সময় হলে নিয়ম মেনে ফুটবলকে চিরবিদায় জানাবেন লিওনেল মেসি। তবে তার বিদায়ের ভাবনাই ফুটবলপ্রেমীদের মন বিষন্ন করে তুলে। তবে এখনও বিদায় বলেননি মেসি। কিংবাদ খুবই দ্রুত বিদায় বললেন এমন সম্ভাবনাও নেই। তবে তার ইনজুরি দীর্ঘায়তি হওয়ায় হতাশঅর সঙ্গে শঙ্কা তৈরি করছে মেসিভক্তদের।

     

    কোপা আমেরিকা কাপে পড়েন পায়ের গোড়ালির ইনজুরিতে। ফলে প্রায় দেড় মাস ধরে আছেন মাঠের বাইরে। গত সপ্তাহে অনুশীলনের ফিরলেও নেই আশার কোনো খবর। চিকিৎসকের ছাড়পত্র না পাওয়া শিকাগোর বিপক্ষে খেলে হচ্ছে না মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ।

    মূলত কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে ঘনঘন ইনজুরিতে পড়ছেন তিনি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে গত বছর ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৬বার ইনজুরিতে পড়েছেন মেসি।

    কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর ৪৬ দিন ধরে মাঠের বাইরে আছে তিনি। এর চেয়ে বেশি লম্বা সময় মাঠের বাইরে ছিলেন খুব কমই। বয়স আর ফিটনেসের কথা চিন্তা করলে এ ধরনের চোট মেসিভক্তদের জন্য আতঙ্ককে।

    আর চোট থেকে সুস্থ হলেও মাঠের পারফরম্যান্সে সব ঠিক হয়ে যাবে এমনটা নয়। তাই আর্জেন্টাইন কিংবদিন্ত মাঠে ফেরানোর বিষয়ে বেশ সতর্ক ইন্টার মায়ামি। ক্লাবটির কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘ছয় সপ্তাহ ধরে এই চোট নিয়ে সে ভুগছে। তার পুরোপুরি সেরে ওঠা জরুরি। তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্ত হয়ে সবদিক বিবেচনা করতে হবে। সে কয়েক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে, প্রাথমিকভাবে সে চিকিৎসক ও শারীরিক প্রশিক্ষকের সঙ্গে কাজ করেছে। এরপর সে আংশিকভাবে দলের সঙ্গে অনুশীলন করেছে। আমরা এখনো তার উন্নতি পর্যবেক্ষণ করছি।’

    মার্কিন ক্লাবটির হয়ে এরই মধ্যে মিস করেছেন বেশ কয়েকটি ম্যাচ। পাশাপাশি ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। মেসির চোট ভালো বার্তা দিচ্ছে না। ভবিষ্যতে এমন চোটের শঙ্কাও থাকছে। তাই ইচ্ছে থাকলেও আগের মতো নিয়মিত খেলাতে পারবে না আর্জেন্টিনা ও মায়ামি।

    আর্জেন্টিনার বিশ্বকাপ ভাবনায় মেসি থাকলে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই মাঠে নামাতে হবে তাকে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও দলের সতীর্থরা তাকে বিশ্বকাপ স্কোয়াডে মেতে মরিয়া।

    স্কালোনি গণমাধ্যমে বেশ কয়েকবার এ কথা জানিয়েছেন। আবার সম্প্রতি আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারও মেসিকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস মেসি বিশ্বকাপে খেলবেন।’

    যদিও এখন পর্যন্ত মেসি বিশ্বকাপ খেলা বা না খেলা নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে বিশ্বকাপ খেলতে হলে তাকে পাড়ি দিতে হবে কঠিন এক পথ। তাই দিন যত যাচ্ছে হতাশার সঙ্গে মেসিভক্তদের শঙ্কাও তত বাড়ছে।

  • মেসির বাড়িতে আন্দোলনকারীদের হামলা কেন

    মেসির বাড়িতে আন্দোলনকারীদের হামলা কেন

    বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে ক্যারিয়ারের এক একটা সময় খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সোলোনার হয়ে। ২০০৩ সাল থেকে বার্সেলোয়ার হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

     

    gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
    প্রথমে বার্সেলোনার ‘সি’ টিমের হয়ে খেলার পর ২০০৪-২০০৫ মৌসুমে খেলেছেন ক্লাবটির ‘বি’ দলে। এরপর টানা ১৭ বছর খেলেছেন স্প্যানিশ জায়েন্ট ক্লাবটির মূল দলে। পুরো ক্যারিয়ার জুড়ে অসামান্য সাফল্য পান এই আর্জেন্টাইন। তার সময় ক্লাবটি কাটিয়ে নিজেদের ইতিহাসের সেরা সময়। বার্সার সমর্থকরাও এখনো এই কিংবদন্তিকে নিজেদের অন্তরে লালন করে। দীর্ঘ দুই দশক স্পেনের খেলার সুবাদে বার্সেলোনার ইবিজায় এলাকাতে ইবিজা ম্যানশন নামে লিওনেল মেসির ছিল বিলাস বহুল বাড়ি, যা নির্মাণ করতে খরচ হয়েছে ১১ মিলিয়ন ইউরো।

    এবার এই কিংবন্তি ফুটবলারের বাড়িতে হামলা করেছে আন্দোলনকারীরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে জানা যায়, বতর্মানে স্পেনের ঐ অঞ্চলে জলবায়ু পরিবর্তন ব্যাপকভাবে বেড়েছে, যার কারণে শহরে তীব্র তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। এতে কয়েক জন মারা গেছে বলে জানা যায়। সেখানে ‘ফিউচারো ভেজেটাল’ নামে একটি সংঠনের সদস্যরা আন্দোলন করেছে।

    তাদের মতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের বাড়িতে পরিবেশ দূষণে সহায়ক। যার কারণে গেল সপ্তাহে আন্দোলনকারীরা এই আর্জেন্টিনা ও বার্সেলোনার কিংবদন্তির বাড়িতে হামলা চালায়। সেই সঙ্গে বাড়ির দেওয়ালে প্রতিবাদী স্লোগানও লিখে দেয় আন্দোলনকারীরা, যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এছাড়া সংগঠনটির সদস্যরা ব্যানার নিয়ে অবস্থান করে। সেখানে লেখা ছিল, ‘বিশ্বকে বাঁচান, ধনীদের প্রতিরোধ করুন এবং পুলিশ সরিয়ে নিন।’ এছাড়া আন্দোলনকারীরা নিজেদের এক্সে মেসির বাড়িতে হামলা করা নিয়ে পোস্ট শেয়ার করে। তারা বাড়িটি অবৈধ।

    এই নিয়ে তারা লিখেন, ‘আমরা মেসির অবৈধ ইবিজার বাড়িতে বিভিন্ন গ্রাফিতি এঁকেছি। অবৈধভাবে এই বাড়িতে নির্মাণ করা হয়েছে। যেখানে সাবেক এই বার্সা তারকা ১১ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ ব্যয় করেছেন। ওই বাড়ি নির্মাণের সময়ও ২-৪ মানুষ নিহত হন এবং নির্মাণসংক্রান্ত কাজের কারণে তাপপ্রবাহ বেড়েছে।’ তবে নিজের বাড়িতে হামলা হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সাবেক এই বার্সা তারকা।

     

  • এবার আর্জেন্টিনার প্রতিশোধ নিল ব্রাজিল

    এবার আর্জেন্টিনার প্রতিশোধ নিল ব্রাজিল

    অলিম্পিকে শিরোপা জয়ের প্রত্যাশাতেই এসেছিল আর্জেন্টিনার যুবারা। তবে কোয়ার্টার ফাইনালে এবারের স্বাগতিক দল ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। সেই ম্যাচ ঘিরে আবার হয়েছে ব্যাপক হট্টগোলও।

     

    অন্যদিকে এবারের অলিম্পিকে ব্রাজিলের ছেলেরা খেলার যোগ্যতা অর্জন না করতে পারলেও সেলেসাও নারীরা ঠিকই চমক দেখাচ্ছে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়েই ব্রাজিলের নারী ফুটবলাররা নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর এতে যেন আর্জেন্টিনার ছেলেদের হারানোর প্রতিশোধই নিল ব্রাজিলের নারীরা।

    প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টে তীক্ষ্ণ নজর ছিল ব্রাজিল নারী ফুটবলের কিংবদন্তি মার্তার ওপর। ক্যারিয়ারের শেষ দিকে আছেন এই ফুটবলার। তাই শেষটা রাঙানোর মঞ্চ হিসেবে অলিম্পিককেই বেছে নিয়েছেন তিনি। তবে এই মঞ্চেই অনেকটা ফিকে হয়ে গিয়েছিল মার্তার আশা। গ্রুপপর্বে লালকার্ডও দেখতে হয় তাকে। সেই ম্যাচের পর অলিম্পিকে টিকে থাকাটাও এক প্রকার শঙ্কায় পরিণত হয় ব্রাজিলের জন্য।

    অলিম্পিকে শিরোপা জয়ের প্রত্যাশাতেই এসেছিল আর্জেন্টিনার যুবারা। তবে কোয়ার্টার ফাইনালে এবারের স্বাগতিক দল ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। সেই ম্যাচ ঘিরে আবার হয়েছে ব্যাপক হট্টগোলও।

    অন্যদিকে এবারের অলিম্পিকে ব্রাজিলের ছেলেরা খেলার যোগ্যতা অর্জন না করতে পারলেও সেলেসাও নারীরা ঠিকই চমক দেখাচ্ছে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়েই ব্রাজিলের নারী ফুটবলাররা নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর এতে যেন আর্জেন্টিনার ছেলেদের হারানোর প্রতিশোধই নিল ব্রাজিলের নারীরা।

    প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টে তীক্ষ্ণ নজর ছিল ব্রাজিল নারী ফুটবলের কিংবদন্তি মার্তার ওপর। ক্যারিয়ারের শেষ দিকে আছেন এই ফুটবলার। তাই শেষটা রাঙানোর মঞ্চ হিসেবে অলিম্পিককেই বেছে নিয়েছেন তিনি। তবে এই মঞ্চেই অনেকটা ফিকে হয়ে গিয়েছিল মার্তার আশা। গ্রুপপর্বে লালকার্ডও দেখতে হয় তাকে। সেই ম্যাচের পর অলিম্পিকে টিকে থাকাটাও এক প্রকার শঙ্কায় পরিণত হয় ব্রাজিলের জন্য।

  • অবশেষে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ফ্রান্স

    অবশেষে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ফ্রান্স

    প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মাতেতা।

     

    শুক্রবার বোর্দোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বল দখলেই হোক কিংবা লক্ষ্যে শট নেওয়া, সব দিকে এগিয়ে ছিল তারা। কিন্তু ফল নির্ধারক গোলটি শুরুতেই হজম করে হাভিয়ের মাসচেরানোর দল। সেই ক্ষতি আর পুষিয়ে নিতে পারেনি আকাশি-সাদা জার্সিধারীরা।

    ম্যাচ শুরর মাত্র ৫ মিনিটে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে বল জালে জড়ান জ্যা ফিলিপ্পে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে যথেষ্ট ছিল। অবশ্য ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বোর্দোর গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়।

    পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

    দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। শেষ চারের ম্যাচে তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে। শেষ আটের ম্যাচে ৭১ মিনিটে গোল হজম করে মিশর। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সেই গোল শোধ দেয় তারা। ৯০ মিনিট শেষে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল। পরে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারিয়ে সেমিতে পা রাখে মিশর।

  • অলিম্পিকে বিতর্কিত সেই ম্যাচে কী হয়েছিল আর্জেন্টিনার সাথে

    অলিম্পিকে বিতর্কিত সেই ম্যাচে কী হয়েছিল আর্জেন্টিনার সাথে

    প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে আর্জেন্টিনা ও মরক্কোর মধ্যে অনুষ্ঠিত পুরুষদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ছিল বিতর্কে ঠাসা। প্রায় সাড়ে তিন ঘন্টার এই বিতর্কিত ম্যাচে পুরো ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনা এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে। আর্জেন্টিনার ২-১ পরাজয়ের বাইরেও এই বিতর্ক দেখা দিয়েছে, যেখানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ফিফার মধ্যে বিভিন্ন সংঘাতময় বক্তব্য উঠে এসেছে, যা পরিস্থিতির বিশৃঙ্খলা এবং ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনকে আরো বাড়িয়ে তুলেছে।

     

    যেভাবে বিশৃঙ্খলার শুরু হলো

    প্রায় তিন ঘণ্টা ত্রিশ মিনিট ধরে চলা ম্যাচটি ক্রিশ্চিয়ান মেদিনার শেষ মুহূর্তের গোল বাতিলের পরে দর্শকদের বিশৃঙ্খলার কারণে বিলম্বিত সময়ে শেষ হয়, যা দীর্ঘ ভিডিও অ্যাসিস্টান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পরে বাতিল করে দেয়। আলবিসেলেস্তেরা ভক্তদের সমতা সূচক গোলের পর মরক্কোর ভক্তরা বোতল এবং একটি স্টান গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে ম্যাচটি অস্থায়ীভাবে স্থগিত করা হয়।

    সংঘাতময় বক্তব্য এবং আনুষ্ঠানিক অভিযোগ

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাত্ক্ষণিকভাবে ম্যাচ পরিচালনার বিষয়ে একটি অভিযোগ উত্থাপন করে। এএফএ এর সভাপতি ক্লাউদিও তাপিয়া সামাজিক মাধ্যমে দাবি করেন যে, ফিফা শৃঙ্খলাভঙ্গ কমিটি উপযুক্ত নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করে দায়ী ব্যক্তিদের উপর শাস্তি আরোপ করুক। তাপিয়া উল্লেখ করেন যে আর্জেন্টাইন খেলোয়াড়রা মরক্কোর ভক্তদের হিংস্রতার কারণে প্রায় দুই ঘণ্টা ড্রেসিংরুমে অপেক্ষা করতে বাধ্য হয়েছিল।

    ঘটনা সম্পর্কে ফিফার ভাষ্য

    ফিফার ঘটনা বর্ণনা এএফএ-এর বক্তব্যের সাথে ব্যাপকভাবে ভিন্ন ছিল। ফিফার মতে, ম্যাচটি কখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি বরং আক্রমণ এবং পিচে প্রবেশের কারণে স্থগিত করা হয়েছিল। তারা উল্লেখ করে যে চূড়ান্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসির) উপর নির্ভর করে এবং স্টেডিয়াম পরিষ্কার করার জন্য সময় নেওয়া হয়েছিল।

    খেলোয়াড় এবং কোচদের বক্তব্য

    আর্জেন্টিনার কোচ, হ্যাভিয়ের মাসচেরানো এবং খেলোয়াড়রা তাদের হতাশা এবং অবিশ্বাস প্রকাশ করেন। মাশচেরানো এই পরিস্থিতিকে “সবচেয়ে বড় সার্কাস” বলে অভিহিত করেন এবং খারাপ সংগঠন ও নিরাপত্তা ব্যর্থতার সমালোচনা করেন। মায়ামিতে গোড়ালির আঘাতের কারণে ছুটিতে থাকা লিওনেল মেসিও এই ঘটনার নিন্দা করেন এবং এটিকে “অবিশ্বাস্য” বলে মন্তব্য করেন।

    মিক্সড জোন থেকে আর্জেন্টিনার গোলকিপার জেরোনিমো রুলি এই ঘটনাকে “অপেশাদার” এবং “লজ্জাজনক” বলে বর্ণনা করেন এবং অধিনায়ক নিকোলাস ওটামেন্দি এটিকে “ঐতিহাসিক লজ্জা” বলে অভিহিত করেন। ড্রেসিংরুমে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা ছিল প্রকট, মাসচেরানো জানান যে, প্রথমে তাদের বলা হয়েছিল যে খেলা শেষ এবং স্কোর ২-২। তবে পরে তাদের জানানো হয়েছিল যে ম্যাচটি আবার শুরু করতে হবে।

    খালি স্টেডিয়ামে ম্যাচ পুনরায় শুরু

    বিভ্রান্তির মধ্যে, স্টেডিয়ামের পর্দায় একটি ঘোষণা জানানো হয় যে ম্যাচটি স্থগিত করা হয়েছে এবং দর্শকদের বেরিয়ে যেতে বলা হয়। এরপরে, সংস্থাটি পরে প্রেসকে জানায় যে খেলা পুনরায় শুরু হবে স্টেডিয়াম খালি হওয়ার পর। খেলোয়াড়রা মাঠে ফিরে গিয়ে বাকি তিন মিনিট খেলতে প্রস্তুতি নেয়, শুধুমাত্র কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

    পুনরায় খেলার সময়, রেফারি গ্লেন নিবার্গ ভিএআর দিয়ে মেদিনার গোল পর্যালোচনা করেন এবং ব্রুনো আমিওনের অফসাইডের কারণে এটি বাতিল করেন। মরক্কোর দল এই সিদ্ধান্তটি উদযাপন করে এবং শেষ তিন মিনিটের খেলায় আর্জেন্টিনা সমতায় ফিরতে ব্যর্থ হয়, যার ফলে ২-১ পরাজয় ঘটে।

    প্যারিস ২০২৪ অলিম্পিকে আর্জেন্টিনা এবং মরক্কোর মধ্যকার ম্যাচটি শুধুমাত্র মাঠের খেলার জন্যই নয়, বরং পরবর্তী অপ্রত্যাশিত বিশৃঙ্খলা এবং বিতর্কের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। এএফএ এবং ফিফার সংঘাতময় বক্তব্য এবং খেলোয়াড়দের হতাশা মূলত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় ধরনের সংগঠনিক সমস্যাগুলিকে তুলে ধরে। তদন্ত অব্যাহত থাকায়, ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য সতর্কতা নেওয়ার এখনই সময়।

  • মরক্কোর সাথে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা

    মরক্কোর সাথে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা

    রেকর্ড কোপা আমেরিকার শিরোপা জয়ের আনন্দ উল্লাস কাটতে না কাটতেই বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক অনুর্ধ-২৩ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ২-২ গোলে ড্র করেছে তারা। ফ্রান্সের সেইন্ট-এতিয়েনের স্তাদে জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি মরক্কো।

     

    অন্যদিকে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুন ফুটবল খেলে পরাজয় এড়িয়েছে আর্জেন্টিনা। অলিম্পিকে বয়সভিত্তিক দল খেললেও তিনজন বেশি বয়সী ফুটবলারের খেলার সুযোগ রয়েছে। তাতেই প্যারিস অলিম্পিকের আর্জেন্টিনা স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিন বিশ্বচ্যাম্পিয়ন আলভারেজ, ওতামেন্দি ও রুল্লি। এই তিনজন ছাড়াও স্কোয়াডে আছেন আরেক বিশ্ব চ্যাম্পিয়ন থিয়াগো আলমাদা। এদের নিয়ে শুরু থেকেই পরিকল্পিত ফুটবল খেলে আর্জেন্টিনা। বলের দখলেও এগিয়ে ছিলো হাভিয়ার মাশ্চেরানোর দল।

    মরক্কো আগে গোল আদায় করে নিলেও এগিয়ে যাওয়ার সুযোগ প্রথম পেয়েছিলো আর্জেন্টিনা। দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়ে যায় মরক্কো। বাম প্রান্ত দিয়ে ডি বক্সে বিলাল খাননুসের পাস থেকে সৌফিয়ানি রাহিমি জোড়ালো শটে বল জালে পাঠান।

    একগোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে খেলা গুছিয়ে নেয়ার আগেই আবারো গোল হজম করে আলবিসেলেস্তেরা। ৪৯ মিনিটে ডি বক্সে লিয়াস আকোমাচকে ফাউল করলে পেনাল্টি পায় মরেক্কো। স্পট কিকে দারুন এক গোল করে দলকে ২-০ তে লিড এনে দেন সৌফিয়ানি রাহিমি। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আর্জেন্টিনা। গোল শোধে একের পর এক আক্রমন শানায় তারা। ৬৮ মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সের ভেতর থেকে জুলিও সিজারের ক্রসে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান গুইলিয়ানো সিমিওনি।

    এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আলমাদা-আলভারেজরা। ৮২ মিনিটে সহজ সুযোগ নস্ট করে আর্জেন্টিনা। জ্যাকুইন গার্সিয়া মরক্কোর গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি।

    তার শট বারের ওপর দিয়ে চলে যায়। আর্জেন্টিনাকে আটকে রেখে জয়ের অপেক্ষায় থাকা মরক্কোকে হতাশায় ডোবান ক্রিস্টিয়ান মেদিনা। খেলা শেষের ইনজুরি সময়ের ১৬ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে আর্জেন্টিনার পরাজয় ঠেকান এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত মরক্কোর সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মাশ্চেরানোর দল। শনিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

  • কোপার ফাইনালে গাইতে কত টাকা নিলেন শাকিরা

    কোপার ফাইনালে গাইতে কত টাকা নিলেন শাকিরা

    ২০০৬ বিশ্বকাপের থিম সঙে কণ্ঠ দিয়েছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। ২০১০ বিশ্বকাপে তার থিং সঙ অসম্ভব সাড়া ফেলেছিল। পরের বিশ্বকাপেও ছিল শাকিরার গান। কিন্তু লাতিন আমেরিকার গায়িকা হয়েও ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপা আমেরিকায় কখনও পারফর্ম করেননি এই পপ তারকা। এবার সেটাই হতে যাচ্ছে।

     

    এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনালে দেখা যাবে শাকিরার নাচ ও গান। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করতে দেখা যাবে শাকিরাকে। ফলে বেড়ে যাবে ফাইনাল ম্যাচের বিরতির সময়।
    অন্য ম্যাচগুলোতে বিরতি ১৫ মিনিটের হলেও, আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল ম্যাচে প্রথমার্ধ শেষে দেওয়া হবে ২৫ মিনিটের বিরতি।
    স্পেনের জাতীয় দৈনিক ক্রীড়া সংবাদপত্র মার্কা জানিয়েছে, হাফ টাইমের শো-তে শাকিরা কার্ডি বি-এর সাথে ‘পুন্টেরিয়া’ এবং তার নতুন অ্যালবামের ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’-এর কয়েকটি গান গাইবেন। ২০ মিনিট গান গাইবেন কলম্বিয়ার এই তারকাশিল্পী।
    আর্জেন্টাইন এক সাংবাদিক জানিয়েছেন, এই পারফর্মেন্সের জন্য শাকিরা পারিশ্রমিক নিবেন ২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ৪৩ লাখ টাকা।