Category: ফুটবল

  • অবশেষে গোল পেলেন এমবাপ্পে, চিরপ্রতিদ্বন্দীদের আরও কাছে রিয়াল

    অবশেষে গোল পেলেন এমবাপ্পে, চিরপ্রতিদ্বন্দীদের আরও কাছে রিয়াল

    লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে বার্সেলোনা পেছনে ফেলার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু সেই ম্যাচে জয় তুলতে পারেনি লস ব্লাঙ্কোসরা। দলের অন্যতম তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেও প্রত্যাশামত পারফরম্যান্স করতে পারছিলেন না। টানা দুটি পেনাল্টি মিস করে হতাশায় পুড়ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। তবে জিরোনার বিপক্ষে বড় জয়েও গোল পেয়েছেন তিনি। তার আলোয় ফেরার দিনে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ।

    শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে তাদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গোল তিনটি করেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গিল।

    মাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে জোরাল শটে জালে পাঠান বেলিংহ্যাম। লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। অধিনায়ক লুকা মদ্রিচের পাস মাঝমাঠে পেয়ে থ্রু বল বাড়ান বেলিংহ্যাম। প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে ক্ষিপ্র গতিতে বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গুলার।

    রিয়ালের হয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৬২ মিনিটে ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ব্যবধান ৩-০ করে লস ব্লাঙ্কোসর। রিয়ালের জয়ে তাই কিছুটা স্বস্তি পাচ্ছেন এমবাপ্পে। জিরোনার বিপক্ষে এই গোল দিয়ে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গোল হলো ১১টি, যার ৯টি লা লিগায়। এছাড়া এই গোলেই পেশাদার লিগ ক্যারিয়ারে এমবাপ্পে ছুঁয়েছেন ২০০তম গোলের মাইলফলক। এর আগে ফরাসি লিগে ১৯১টি গোল করেছিলেন এমবাপ্পে।

    এই ম্যাচে রিয়ালের দুশ্চিন্তার নাম বেলিংহ্যাম। খেলার মাঝে চোটে পড়েন তিনি। তবে ইংলিশ তারকার চোট তেমন গুরুতর নয়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, বেলিংহ্যাম ঠিক আছে। পরের ম্যাচে তাকে না পাওয়ার শঙ্কা নেই রিয়ালের। পেশির ইনজুরি আছে মেন্ডির। বাকিদের সামান্য চোট। বেশি কিছু নয়।

     

  • অবশেষে নেমেই পেনাল্টি দিলেন ডি জং, জয় বঞ্চিত বার্সা

    অবশেষে নেমেই পেনাল্টি দিলেন ডি জং, জয় বঞ্চিত বার্সা

    বার্সেলোনার ডাগ আউটে জার্মান কোচ হানসি ফ্লিকের মধুচন্দ্রিমা শেষ! উড়তে থাকা কাতালানরা সর্বশেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র এক জয় পেয়েছে। হেরেছে দুটি। শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে এগিয়ে থেকেও ২-২ গোলের সমতায় মাঠ ছেড়েছে তারা।

    বার্সার পয়েন্ট হারানোর বড় দায় ফ্রেঙ্কি ডি জংয়ের। ডাচ মিডফিল্ডার ম্যাচের ৬০ মিনিটে বদলি নেমে ৬৪ মিনিটে বেটিসকে পেনাল্টি উপহার দেন।

    ম্যাচের ৩৯ মিনিটে ফ্লিকের দল প্রথম লিড নেয়। গোল করেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে বেটিস।

    শেষ দিকে আবার জয়ের পথ তৈরি করে ফেলে বার্সা লামিনে ইয়ামালের পাস ধরে বদলি নাম ফেরান তোরেস ৮২ মিনিটে গোল করেন কিন্তু যোগ করা সময়ে গোল খেয়ে জয় বঞ্চিত হয় লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা।

     

  • অবশেষে নেমেই পেনাল্টি দিলেন ডি জং, জয় বঞ্চিত বার্সা

    অবশেষে নেমেই পেনাল্টি দিলেন ডি জং, জয় বঞ্চিত বার্সা

    বার্সেলোনার ডাগ আউটে জার্মান কোচ হানসি ফ্লিকের মধুচন্দ্রিমা শেষ! উড়তে থাকা কাতালানরা সর্বশেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র এক জয় পেয়েছে। হেরেছে দুটি। শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে এগিয়ে থেকেও ২-২ গোলের সমতায় মাঠ ছেড়েছে তারা।

    বার্সার পয়েন্ট হারানোর বড় দায় ফ্রেঙ্কি ডি জংয়ের। ডাচ মিডফিল্ডার ম্যাচের ৬০ মিনিটে বদলি নেমে ৬৪ মিনিটে বেটিসকে পেনাল্টি উপহার দেন।

    ম্যাচের ৩৯ মিনিটে ফ্লিকের দল প্রথম লিড নেয়। গোল করেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে বেটিস।

    শেষ দিকে আবার জয়ের পথ তৈরি করে ফেলে বার্সা লামিনে ইয়ামালের পাস ধরে বদলি নাম ফেরান তোরেস ৮২ মিনিটে গোল করেন কিন্তু যোগ করা সময়ে গোল খেয়ে জয় বঞ্চিত হয় লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা।

     

  • মেসি যুক্তরাষ্ট্রের লিগে বর্ষসেরা

    মেসি যুক্তরাষ্ট্রের লিগে বর্ষসেরা

    ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জেতা লিওনেল মেসির অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি নতুন পালক। ইন্টার মায়ামির হয়ে নিজের প্রথম পূর্ণাঙ্গ মৌসুমেই জিতে নিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার।

    শুক্রবার ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মৌসুমে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ক্লাবের প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ে নেতৃত্ব দেন আর্জেন্টাইন সুপারস্টার।

    ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়লেন মেসি।

    পিএসজি ছেড়ে ২০২৩ সালের জুনে মায়ামিতে যোগ দেন মেসি। তাই প্রথম মৌসুমের পুরোটা সময় তাকে পায়নি ফ্লোরিডার দলটি। এবারই দলটির হয়ে পূর্ণ মৌসুম খেলার সুযোগ পান তিনি।

    তবে, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় খেলার কারণে এবং চোটের ধাক্কায় ৬২ দিন মায়ামির সঙ্গে ছিলেন না ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। এরপরও গোল ও গোলের সহায়তা মিলে তার ধারেকাছে নেই কেউ। অসাধারণ পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে যান রেকর্ড আটবারের বর্ষসেরা এই ফুটবলার। ১৯ ম্যাচে ২০টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেন তিনি।

    ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’

    খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। সেখানে ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস। লড়াইয়ে ছিলেন আরও তিন জন, তবে তারা কেউ ১০ শতাংশও ভোট পাননি।

    মেসির কাধে ভর দিয়েই মৌসুমজুড়ে দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে রেকর্ড গড়ে প্রথমবারের মতো মায়ামি জিতে নেয় সাপোর্টার্স শিল্ড। মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডএখন তাদের। ইস্টার্ন কনফারেন্সে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে আসরের প্রথম ভাগ শেষ করে তারা।

    তবে পরের ধাপটা ভালো যায়নি মেসিদের। এমএলএস কাপ জয়ের স্বপ্ন নিয়ে দ্বিতীয় ধাপ শুরু করলেও, প্লে-অফের প্রথম রাউন্ডেই হেরে ছিটকে পড়ে তারা।

    তবে তাতে মৌসুমের সেরা ফুটবলারকে বেছে নিতে ভুল হয়নি। তবে কাপ জিততে না পারার আক্ষেপই ঠিকই ঝরল মেসির কণ্ঠে। আগামীতে এই অপূর্ণতা ঘোচানোর বার্তাও দিয়ে রেছেখেন এই ৩৭ বছর বয়সী প্লে মেকার।

    “আমি শনিবারের ফাইনালে খেলে পুরস্কারটি নিতে চেয়েছিলাম।”

    “এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটা পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।”

    শনিবার এমএলএস কাপের ফাইনালে লড়বে এলএ গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস।

     

  • এবার ইসলাম গ্রহণ করতে চান রোনালদো!

    এবার ইসলাম গ্রহণ করতে চান রোনালদো!

    ফুটবল তারকা ক্রিশ্চিয়ান রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা। তবে এই তারকা ফুটবলারকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন সৌদি আরবে আল নাসর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। তিনি জানান, ‘ইসলাম গ্রহণ’ করতে চান রোনালদো।

    পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ইসলাম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে। তবে এ গুঞ্জনের মধ্যেই টেলিভিশনে এক শোতে অংশ নিয়ে আব্দুল্লাহ বলেন, রোনালদো ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধাবোধের কথাও তুলে ধরেন তিনি।

    তিনি বলেন, রোনালদো আসলেই ইসলাম গ্রহণ করতে আগ্রহী। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গোল করার পর ইতোমধ্যে তিনি সেজদাও দিয়েছেন। তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন।

    আল নাসরের সাবেক এ গোলকিপার বলেন, তিনি অনুশীলনের সময় আজান দিলে খেলোয়াড়দের নামাজের জন্য কোচকে বিরতির অনুরোধ জানিয়েছেন, তার ভাষায়, প্রশিক্ষণের সময় আজান দিলে রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত বিরতির অনুরোধ করেছেন।

    তিনি বলেন, শুরুর দিকে আমি রোনালদোর খুব কাছের মানুষ ছিলাম। কেননা তিনি ক্লাব, কালচার বা সংস্কৃতির কিছুর সঙ্গে পরিচিত ছিলেন না। তিনি বিভিন্ন বিষয়ে কৌতূহলী হতেন এবং আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইতেন। এ ছাড়া গত বছরের মে মাসে এ ফুটবল তারকার খেলার মাঠে সেজদার ঘটনা তুলে ধরেন।

    সাবেক এ গোলকিপার বলেন, রোনালদো গোল করার পর যখন মাঠে সিজদায় লুটিয়ে পড়েন তখন সব খেলোয়াড় একযোগে আল্লাহু আকবার বলে চিৎকার করেন।

    চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি। তবে পরবর্তীতে সেটি গুজব বলে বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান নিশ্চিত করেছিল। কিন্তু এবার একটি টিভিশোতে আল নাসরের সাবেক গোলরক্ষক দিয়েছিন অবাক করা সব তথ্য।

    রিয়াল তারকা করিম বেনজেমা আর ম্যাসুট ওজিল এর আগেও প্রকাশ করেছিলেন ইসলামের প্রতি রোনালদোর প্রতি রোনালদোর অনুরাগের কথা। তবে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আল নাসরের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ।

  • এখানেই মেসি-রোনালদো যুগ শেষ নয়

    এখানেই মেসি-রোনালদো যুগ শেষ নয়

    আকাশের সবচেয়ে সুন্দর জিনিসটা যদি তারা হয় তাহলে ফুটবলের সবচেয়ে সুন্দর ও দামি নামটা অবশ্যই লিওনেল মেসি। না ভুল বললাম। শুধু মেসিই না আরও একজনও যে আছেন। নামটা মনে করিয়ে দেবার প্রয়োজন আছে? তিনি পর্তুগালের বরপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো।

    গোটা একটা প্রজন্মকে ফুটবলের নেশায় বুদ করে রেখেছেন ফুটবলের এই দুই গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এখনো সমান তালে মাতিয়ে রাখছেন ফুটবলের গ্যালারি থেকে পুরো বিশ্বকে। জানান দিচ্ছেন ফুটবলের সবুজ গালিচা শুধু তাদেরই জন্য।

    ইউরোপ ছেড়ে লিও মেসি ঘাঁটি গেড়েছেন মার্কিন মুল্লুকে আর ক্রিশ্চিয়ানো রোনালদো মরুর দেশ সৌদি আরবে। তবে এখনো তাদের কমেনি বিন্দুমাত্র কদর। না দামে না পারফরম্যান্সে কোনো জায়গাতেই যেন কম্প্রোমাইজ করতে রাজি নন তারা। ভিন্ন দুই দেশের ভিন্ন লিগে খেললেও আজ একে ও তো কাল ও একে ছাড়িয়ে যাচ্ছেন।

    নতুন সব রেকর্ড গড়ছেন। আরও একবার রেকর্ড গড়লেন এই দুই তারকা। ফুটবল বিধাতা যেন মেসির নামের সঙ্গে রোনালদোকেও পাশাপাশি রাখতে কার্পণ্য করেন না। ইউরোপের বাইরে থেকেও বিশ্বের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো। তাতেই নতুন এক রেকর্ড হয়ে গেল তাদের।

    ২০২৪ সালে ফিফপ্রো প্রকাশ করেছে তাদের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা। সেখানে ইউরোপের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো। ফিফপ্রোর এই তালিকায় রয়েছেন বিশ্বের ২৬ ফুটবল তারকা। তাদের নিয়েই গড়া হয়েছে বিশ্বের সেরা একাদশ।

    মেসি-রোনালদো যুগ এখানেই শেষ নয়
    বিশ্বকাপজয়ী ফরাসি তারকার সঙ্গে ফুটবল খেলছেন মেসির বডিগার্ড
    মূলত ফিফপ্রোর এই তালিকায় ফুটবলার বাছাই করেন ফুটবলাররাই। অর্থাৎ ভোটের মাধ্যমে ফুটবলাররা তাদের সেরা একাদশ নির্বাচন করেন। এই ভোটিং সিস্টেমের জন্য ফিফপ্রোর এই একাদশ বিশ্বব্যাপী গুরুত্বও পায়।

    ২০২৪-এর তালিকায় মোট ১১ ফুটবলার জায়গা পেয়েছেন ইংলিশ লিগ থেকে, যা এক ক্লাব থেকে সর্বোচ্চ। তবে অবাক করা বিষয় হলো এই মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলতে থাকা মোহাম্মদ সালাহ নেই এই তালিকায়।

    ফিফপ্রো ২০০৭ সাল থেকে সেরা ফুটবলার বাছাই করার এই পদ্ধতি শুরু করে। যেখানে তুলনা করা হলে রোনালদোর থেকে বেশিবার জায়গা পেয়েছেন মেসি। এবার নিয়ে এখন পর্যন্ত লিও মেসি জায়গা পেয়েছেন ১৭ বার, যা রোনালদো থেকে দুবার এগিয়ে। ২০২২ ও ২০২৩ সালে জায়গা পাননি রোনালদো। আর তাতেই পিছিয়ে পড়েছেন মেসির থেকে।

  • হারের বৃত্ত ভাঙতেই পারছে না ম্যানসিটি হেরে নামল পাঁচে

    হারের বৃত্ত ভাঙতেই পারছে না ম্যানসিটি হেরে নামল পাঁচে

    টানা পঞ্চম লিগ শিরোপার স্বপ্ন নিয়ে দারুণভাবে মৌসুম শুরু করেছিল সিটিজেনরা। লিগ টেবিলে শীর্ষেই ছিল। তারাই দেখছে একের পর এক হার। রোববার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।

    এ নিয়ে লিগে টানা চার ম্যাচে হারল ম্যানসিটি। শীর্ষস্থান থেকে নামতে নামতে পয়েন্ট টেবিলে ঠাঁই হলো পাঁচে। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে গার্দিওলার দল টানা সাত ম্যাচে জয়হীন থাকল।

    এদিন শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন ম্যানসিটি কোচ গার্দিওলা। ভুল করা গোলরক্ষক এদেরসন ও ডিফেন্ডার জোসকো গার্দিওলকে বিশ্রাম দেন তিনি। শুরুতে ছিলেন না ডি ব্রুইনি, স্যাভিনহোও।

    তাতে লাভ হয়নি ম্যানসিটির। ১২ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। সঙ্গে পজিশন হারিয়ে কোণঠাসা হয়ে একেরপর এক আক্রমণ হজম করতে থাকে।

    দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আসা নিয়ে শুরু করেও হজম করতে হয় দ্বিতীয় গোল। পেনাল্টি থেকে অল রেডসদের এগিয়ে নেন মোহামেদ সালাহ। এই জয়ে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আর্সেনাল ও চেলসির থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল। ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১১।

  • অবশেষে মিসের ভিড়ে স্বস্তির গোল এমবাপ্পের, জয় রিয়ালের

    অবশেষে মিসের ভিড়ে স্বস্তির গোল এমবাপ্পের, জয় রিয়ালের

    লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। রোববার রাতে গেটাফের বিপক্ষেও একাধিক সুযোগ মিস করেছেন তিনি। তবে লিগ ম্যাচে স্বস্তির গোলও পেয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদও জিতেছে ২-০ গোলে।

    ম্যাচের ৩০ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা পেনাল্টি পেলেও তা এমবাপ্পেকে নিতে দেওয়া হয়নি। শট নেন মিডফিল্ডার জুড বেলিংহাম। গোল করতে ভুল করেননি এই ইংলিশ তারকা।

    পরেই ব্যবধান ২-০ করেন পিএসজি থেকে চলতি মৌসুমের শুরুতে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখা এমবাপ্পে। ৩৮ মিনিটে করা তার গোলের কারিগর বেলিংহাম।

    রিয়াল শেষ পর্যন্ত ওই দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে ব্যবধান ৪-০ হতে পারত। হ্যাটট্রিক করতে পারতেন এমবাপ্পে। কিন্তু গোলরক্ষককে কাটিয়ে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করেও জালে বল পাঠাতে পারেননি তিনি। মিস করেছেন অন্য আরও সুযোগ।

    এই জয়ে শক্তভাবে শিরোপার লড়াইয়ে ফিরেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে তারা। ১৪ ম্যাচে টেবিলে রিয়ালের সংগ্রহ ৩৪ পয়েন্ট।

  • এবার ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, নেই রোনালদোর নাম

    এবার ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, নেই রোনালদোর নাম

    বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪–এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত ১১ ফুটবলারের মধ্যে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে। তাদের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসিও। এ নিয়ে ফিফার দেওয়া ‘দ্য বেস্ট’ পুরস্কারে ৯ বারই মনোনয়ন পেলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

    সর্বশেষ দুই বছরসহ মোট তিনবার দ্য বেস্ট জিতেছেন মেসি। তবে সেরা ১১ ফুটবলারের তালিকায় জায়গা হয়নি সৌদি ক্লাব আল নাসরে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর।

    এদিকে সেরা গোলরক্ষকের জন্য মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

    আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভক্ত-সমর্থকদের জন্য ভোটিং অপশন চালু করেছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত তারা তাদের পছন্দের খেলোয়াড়দের ভোট দিতে পারবেন। ভোট দিতে এখানে ক্লিক করুন।

    ফিফা দ্য বেস্ট (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), রদ্রি (ম্যানচেস্টার সিটি), দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (অবসরপ্রাপ্ত), ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), লামিন ইয়ামাল (বার্সেলোনা) ও ফ্লোরিয়ান ভিটরজ (বায়ার লেভারকুসেন)।

    ফিফা দ্য বেস্ট (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ডেভিড রায়া (আর্সেনাল), এডারসন (ম্যানচেস্টার সিটি), জিয়ানলুইজি ডোন্নারুমা (পিএসজি), মাইক মাইগান (এসি মিলান) ও উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব)। মার্টিনেজ এর আগে দুইবার লেভ ইয়াসিন পুরস্কার জিতেন। কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালেরে দ্য বেস্ট জিতেছেন।

    ফিফা দ্য বেস্ট (সেরা কোচ): লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), কার্লো আনচেলোত্তি (রিয়াল মাদ্রিদ), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন জাতীয় দল), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) ও জাবি আলোনসো (বায়ার লেভারকুসেন)। স্কালোনি এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে সেরা কোচের পুরস্কার দ্য বেস্ট জিতেছিলেন, এবারও মনোনীত হলেন।

    ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোটিংয়ে মনোনীতদের ভোট দিতে পারবেন জাতীয় দলের কোচরা, জাতীয় দলের অধিনায়করা, ফিফার ওয়েবসাইটে নিবন্ধিত ভক্তরা এবং প্রতিটি দেশের একজন বিশেষজ্ঞ সাংবাদিক। ভোটের ক্ষেত্রে সবাইকে পাঁচজন প্রার্থী বেছে নিতে হয়। প্রথমজন পান ৫ পয়েন্ট, দ্বিতীয়জন ৪ পয়েন্ট, এবং এভাবে ধারাবাহিকভাবে পয়েন্ট দেওয়া হয়।

    ফিফা জানিয়েছে, এই বছর ভক্তদের ভোট জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং মিডিয়ার প্রতিনিধিদের মতোই সমান গুরুত্ব বহন করবে।

     

  • সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত, এমবাপ্পের কাঁধে গুরুভার

    সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত, এমবাপ্পের কাঁধে গুরুভার

    সাউদাম্পটনের বিপক্ষে গত রোববার জোড়া গোল করে দলকে জিতিয়ে সবার প্রশংসায় ভাসছিলেন মোহামেদ সালাহ। মাঠে ঝড় তুললেও ফারাও রাজকুমার নিজে কিন্তু ভীষণ হতাশ। লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি মাত্র সাত মাস বাকি।

    এত ভালো খেলার পরও ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব আসছে না। সেই হতাশা নিয়েই আজ প্রিয় অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের হেভিওয়েট লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামছেন তিনি।

    ভিনিসিয়ুস চোট পাওয়ায় স্বস্তিতে নেই রিয়ালও। লিভারপুলের মাঠে কিলিয়ান এমবাপ্পে কাঁধে দলকে জেতানোর গুরুভার। কারভাহাল, মিলিতাও, চুয়েমেনি, রদ্রিগোসহ আটজন চোটে মাঠের বাইরে। নতুন করে ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

    লিভারপুলে কেবল সালাহর ভবিষ্যৎই অনিশ্চিত নয়, ক্লাবের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য ভার্জিল ফন ডাইক, আলেকজান্ডার-আর্নল্ডের ভবিষ্যৎও অনিশ্চিত। চোটের কারণে মাঠের বাইরে থাকা আর্নল্ডের আবার রিয়ালে যাওয়ার গুঞ্জন রয়েছে।

    এই অস্বস্তি থাকলেও নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুল কিন্তু দারুণ ছন্দে রয়েছে। প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে তারা ৮ পয়েন্টে এগিয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

    ডাচ কোচ স্লট দায়িত্ব নেওয়ার পর ১৮ ম্যাচের ১৬টি জিতেছেন। লিভারপুলের এই দুরন্ত ছুটে চলার অন্যতম কারিগর সালাহও। ৩২ বছর বয়সী এ উইঙ্গার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন।

    কিন্তু রোববার দলকে জেতানোর পর অভিমানই ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি, এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি। আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।’

    ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব না পেয়ে তিনি যে হতাশ, সেটাও গোপন করেননি, ‘অবশ্যই হতাশ। আমি শিগগির অবসর নিচ্ছি না