Category: ফুটবল

  • মেসিকে নিয়ে মায়ামির সুখবর

    মেসিকে নিয়ে মায়ামির সুখবর

    বেশ কিছুদিন ধরেই ইনজুরি বেশ ভোগাচ্ছে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে। চোটে পড়ে দেশ ও ক্লাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচে অনুপস্থিত ছিলেন আট বারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে এই কারণেই এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে ছিলেন না এই আর্জেন্টাইন মহাতারকা। এরপর ক্লাবের হয়েও মাঠে নামেননি তিনি। তবে অবশেষে মায়ামির অপেক্ষা শেষ হচ্ছে। মাঠে ফিরছেন মেসি।

    আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৬টায় মন্টেরির বিপক্ষে মাঠে নামছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি মায়ামির ঘরের মাঠ চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী মহাতারকা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তার মাঠে ফেরার খবরটি নিশ্চিত করেছে।

    যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সর্বশেষ ম্যাচে মেসিকে ছাড়া খেলতে নেমে সময়টা ভালো যায়নি ডেভিড বেকহ্যামের মালিকাধীন ক্লাবটি। নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে বসে ইন্টার মায়ামি। এই ড্রয়ের পর ১১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে মেসির দল। তার আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় ন্যাশভিলে এসসিকে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ‘দ্য হেরন’রা।

    অন্যদিকে মেক্সিকোর ক্লাব মন্টেরি শেষ ষোলোয় সিনসিনাটিকে ৩-১ অ্যাগ্রিগেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। তবে লিগা এমএক্সে নিজেদের শেষ ম্যাচে তারা গুয়াডারলজারার বিপক্ষে ২-০ গোলে হেরেছে। এই হারের পর ২৮ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে আছে তারা।

    ইন্টার মায়ামির সম্ভাব্য একাদশ: ড্রেক ক্যালেন্ডার, জুলিয়ান গ্রেসেল, টমাস আভিলেস, এস. কৃভটসভ, নিকোলাস ফ্রেইরি, জর্দি আলবা, সার্জিও বুস্কেটস, দিয়েগো গোমেজ, ডাভিড রুইজ, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ।

     

     

  • মেসি ব্যালন ডি’অরের দৌড়ে যাদেরকে এগিয়ে রাখলেন

    মেসি ব্যালন ডি’অরের দৌড়ে যাদেরকে এগিয়ে রাখলেন

    ক্যারিয়ারের অধিকাংশ সময় ইউরোপে ছড়ি ঘুরিয়ে এখন ক্যারিয়ারের শেষ বেলা পার করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। শেষলগ্নে ইউরোপ ছেড়ে নিজের ক্লাব হিসেবে বেছে নিয়েছেন এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিকে। মার্কিন মুলুকে এসেও নিজের স্কিল দিয়ে মুগ্ধ করছেন সবাইকে। অবশ্য এখনও যে গতিতে খেলছেন মেসিকে বিশ্বসেরার কাতারে চোখ বন্ধ করে রাখা যায়। তবে ক্যারিয়ারে সর্বোচ্চ আট বার ব্যালন ডি’অর জেতা মেসি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আর দেখছেন না।

    সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন মেসি। ভবিষ্যতে কারা ব্যালন ডি’অর জিততে পারে এমন চার ফুটবলারের নাম জানিয়েছেন তিনি। মেসির মতে আগামী দিনগুলোতে ফুটবলে তারাই দেখাবে দাপট।

    ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে পূর্ণতা পান মেসি। জিতেছেন ইতিহাসের সবচেয়ে বেশি ব্যালন ডি’অরও। টানা চার মৌসুম ব্যালন ডি’অর জয়ী একমাত্র ফুটবলার তিনি। ২০০৯ থেকে ১২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নিজের করে নেন মেসি।

    আগামী দিনগুলোত ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং লামিন ইয়ামাল ফুটবলের বড় তারকা হবে বলেও মন্তব্য করেন মেসি। এক্ষেত্রে সতেরো বছরের লামিন ইয়ামালকে আলাদাভাবেই রেট করেন মেসি।

    বর্তমানের অন্যতম সেরা তরুণ ফুটবলার বেলিংহামকে সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীর তালিকায় রাখেননি মেসি। বেলিংহ্যাম রিয়ালের সাবেক তারকা রোনালদোকে নিজের আইডল মানায় মেসি তাকে রাখেননি বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

     

  • রোনালদো মেসির চেয়ে এগিয়ে

    রোনালদো মেসির চেয়ে এগিয়ে

    আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির চেয়ে এখনো এগিয়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

    সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও, ফটো শেয়ারিংয়ে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার রোনালদোর। ফলোয়ারের তালিকায় আর্জেন্টাইন তারকার চেয়ে একধাপ এগিয়ে পর্তুগিজ তারকা।

    ফোর্বস ইন্ডিয়ার মতে ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার সংখ্যা ৬২৭ মিলিয়ন আর মেসির ফলোয়ার ৫০২ মিলিয়ন।

    ৩৯ বছর বয়সি রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তিনি ইনস্টাগ্রামে যাই পোস্ট করেন তার ভক্তদের মন ছুঁয়ে যায়।

    অন্যদিকে ৩৬ বছর বয়সি বার্সেলোনার সাবেক তারকা ক্রিকেটার লিওনেল মেসি পিএসজি ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি প্রায় সময় তার পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার সেই ছবি, ভিডিও ভক্তদের নজর কাড়ে। ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী তার কোটি কোটি সক্রিয় ভক্ত রয়েছে।

  • মেসি কবে মাঠে ফিরবেন , জানালেন মায়ামি কোচ

    মেসি কবে মাঠে ফিরবেন , জানালেন মায়ামি কোচ

    হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রয়েছেন লিওনলে মেসি। চোটের কারণে চলতি মাসের অর্ধেক সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে। রোববার (৩১ মার্চ) মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলতে পারবেন না মেসি। আর্জেন্টাইন সুপারস্টার কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস।

    আগামী ৪ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিএফ মন্টেরিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। সেই ম্যাচে মেসিকে পেতে চায় মায়ামি। আর তাই বিশ্রামে আছেন মেসি। ক্লাবটির সহকারী কোচ জাভিয়ের মোরালেস বলেন, ‘নিউইয়র্ক সিটি ম্যাচে মেসি খেলবে না কারণ সে বুধবার মন্টেরির বিপক্ষে ফেরার চেষ্টা করছে।’

    গত ১৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নাশভিলেকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মেসি। এরপর মায়ামির তিন ম্যাচে মাঠের বাইরে আছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

  • লিওনেল মেসি অবসর নিয়ে যা বললেন

    ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়ে নিজেকে কিংবদন্তিদের তালিকায় নিয়ে গেছেন এই সুপারস্টার।

    ২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের পর থেকেই মেসির অবসর নিয়ে গুঞ্জন চলছে। ভক্তরা চান মেসি অন্তত আরও একটি বিশ্বকাপ খেলুক।

    নিজের অবসর ভাবনা নিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, ‘যখন মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না কিংবা সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখনই আসবে সেই সময়। আমি বড়ই আত্মসমালোচক, আমি বুঝি কখন আমি ভালো খেলছি, কখন খারাপ খেলছি। যখন আমার মনে হবে এখন সেই সিদ্ধান্তটা নেওয়া সময় হয়েছে, আমার বয়স কত সেটি মনে না রেখেই সেই সিদ্ধান্ত (অবসর) নিয়ে নেব।’

    বার্সেলোনার সাবেক এই তারকা আরও বলেন, ‘ভালো লাগার অনুভূতিটা যদি থাকে, আমি সব সময় চেষ্টা করব খেলতে; কারণ, আমি তো এটা করতেই ভালোবাসি। আর সেই কাজ কীভাবে করতে হয়, সেটিও তো আমি জানি। আমি ভাগ্যবান ক্রীড়াজগতে নিজের সব স্বপ্নই সত্যি করতে পেরেছি। আমার আর কী চাওয়ার আছে। ঈশ্বরকে ধন্যবাদ পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে ও আমার পরিবারকে এত কিছু দেওয়ার জন্য। ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন, আমি চেষ্টা করি সেসব উপভোগ করতে।’

    এক প্রশ্নের উত্তর মেসি বলেন, ‘আমি এখনো ভাবিনি কিছু। আজকাল আমি দিন ধরে ধরে উপভোগ করার চেষ্টার করি। পরে কী হবে সেসব নিয়ে ভাবি না। ঠিক জানি না ভবিষ্যতে কী হবে। আমি চাই যত দিন সম্ভব খেলাটা চালিয়ে যেতে। যখন সময় আসবে আমি নিশ্চিত একটা পথ খুঁজে পাবই। হয়তো নিজের পছন্দের কোনো ভূমিকাই বেছে নেব তখন।’

  • মেসি ফুটবল ছাড়া যেসব খেলা পছন্দ করেন

    মেসি ফুটবল ছাড়া যেসব খেলা পছন্দ করেন

    ফুটবল বিশ্বের এ সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়ে নিজেকে কিংবদন্তিদের তালিকায় নিয়ে গেছেন এই সুপারস্টার।

    ২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের পর থেকেই মেসির অবসর নিয়ে গুঞ্জন চলছে। ভক্তরা চান মেসি অন্তত আরও একটি বিশ্বকাপ খেলুক।

    দীর্ঘদিন বার্সেলোনায় খেলার পর আর্জেন্টাইন তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে কয়েক মৌসুম কাটান পিএসজিতে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

    তবে ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেকের দিনে গ্যালারিতে ছিল তারার মেলা। মেসির অভিষেক দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাস্কেটবলের লেব্রন জেমস, টেনিসের সেরেনা উইলিয়ামস আর রাগবির টম ব্র্যাডিরা। নিজ নিজ খেলায় তারা সবাই একেকজন কিংবদন্তি।

    একজন বাস্কেটবল কিংবদন্তি যেমন ফুটবল কিংবদন্তির খেলা দেখতে গিয়েছিলেন, মেসিরও কি এভাবে অন্যদের খেলা দেখতে মাঠে যাওয়ার ইচ্ছা হয়? ফুটবলের বাইরে আর কোনো খেলা নিয়ে কি মেসির মধ্যে আগ্রহ কাজ করে?

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, ‘টেনিস, বাস্কেটবল ও প্যাডেল টেনিস আমার খুব ভালো লাগে।’

    যুক্তরাষ্ট্রে থাকার সুবাদে মেসি এখন আমেরিকান ফুটবলও শিখছেন বলে জানিয়েছেন, ‘ইদানীং আমেরিকান ফুটবল সম্পর্কেও ধারণা নিচ্ছি। এখন এটায় একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বুঝতেও পারছি। এই খেলাটা দেখি, উপভোগও করি।’

    আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে মেসি বলেন, ‘কিছু সময় আমি আমার মতো করে থাকি। নিজেকে আমার রোমান্টিক মনে হয় না। আমি কিসে কাঁদি, সেটা নির্দিষ্ট করে বলা কঠিন; কিন্তু আমি খুবই আবেগপ্রবণ। নিজেকে আমি বড় হৃদয়ের মানুষ এবং খুব আবেগপ্রবণই মনে করি।’

  • জার্মানি, ফ্রান্সকে হারিয়ে জয়ে ফিরল

    জার্মানি, ফ্রান্সকে হারিয়ে জয়ে ফিরল

    ম্যাচ শুরুর ৭ সেকেন্ডেই ফ্রান্সের জালে বল জড়াল জার্মানি। সেই ধাক্কা সামলে উঠা তো দূরের কথা, দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল হজম করতে হলো ফরাসিদের। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে ফরাসিদের হারিয়ে জয়ের পথে ফিরল জার্মানি।

    ম্যাচ শুরুর ৭ সেকেন্ডেই ফ্রান্সের জালে বল জড়াল জার্মানি। সেই ধাক্কা সামলে উঠা তো দূরের কথা, দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল হজম করতে হলো ফরাসিদের। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে ফরাসিদের হারিয়ে জয়ের পথে ফিরল জার্মানি।

    ফ্রান্সের মাঠে শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

    শুরুতে ফ্লোরিয়ান ভিরৎজ সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ।

    তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল জার্মানি। গত বছরের শেষ দুটি ম্যাচে তারা হেরেছিল তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে, তার আগে ড্র করেছিল মেক্সিকোর সঙ্গে।

    গত বিশ্বকাপ ফাইনালের পর ফ্রান্সের দ্বিতীয় পরাজয় এটি, দুটিই জার্মানির বিপক্ষে; গত সেপ্টেম্বরে প্রতিপক্ষের মাঠে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছিল দিদিয়ে দেশমের দল।

    সবশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতে এদিন খেলতে নামে জার্মানি, পুরো ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ১৫টি, যার ৬টি লক্ষ্যে ছিল। ফ্রান্সের ১১ শটের মাত্র ২টি ছিল লক্ষ্যে।

    অবসর ভেঙে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচে প্রথম মিনিটে দলের গোলে অবদান রাখেন টনি ক্রুস। কিক-অফের পর নিজেদের অর্ধ থেকে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে যান ভিরৎজ, বক্সের বাইরে থেকে তার ডান পায়ের গোলা আশ্রয় খুঁজে নেয় জালে।

    ম্যাচের বয়স তখন ৭ সেকেন্ড, আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম গোল এটি।

    এই ম্যাচ শুরুর ঘণ্টা তিনেক আগে স্লোভাকিয়ার বিপক্ষে দ্রুততম ৬ সেকেন্ডে গোলের বিশ্ব রেকর্ড গড়েন অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার।

    বায়ার লেভারকুজেনের অ্যাটাকিং মিডফিল্ডার ভিরৎজের জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে প্রথম গোল এটি।

    পঞ্চম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে জার্মানি। দুরূহ কোণ থেকে জামাল মুসিয়ালার শট ঠেকান ফ্রান্সের গোলরক্ষক ব্রাইস সাম্বা।

    ২২তম মিনিটে সুযোগ হারান কিলিয়ান এমবাপে। উসমান দেম্বেলের পাসে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তিন মিনিট পর তার ডান পায়ের শট ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ৩৫তম মিনিটে দেম্বেলের শটও ঠেকান বার্সেলোনার এই গোলরক্ষক।

    দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। সতীর্থের ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বাঁ দিকের বাইলাইন থেকে কাটব্যাক করেন মুসিয়ালা, ফাঁকা জালে বল পাঠান হাভার্টজ।

    ৫৫তম মিনিটে বক্সের বাইরে দেম্বেলের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। খানিক পর অহেলিয়া চুয়ামেনির শটও লক্ষ্যে থাকেনি।

    শেষ দিকে ফ্রান্সের ওপর চাপ বাড়ায় জার্মানি। আরও অন্তত দুটি গোল পেতে পারতো তারা, তবে অভিষিক্ত মাক্সিমিলিয়ানো ও ডেনিজ উন্দাভের শট দারুণভাবে ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি সাম্বা।

  • ইংল্যান্ডকে ১৫ বছর পর হারাল ব্রাজিল

    ইংল্যান্ডকে ১৫ বছর পর হারাল ব্রাজিল

    এনদ্রিক ব্রাজিলের জার্সিতে খেলতে নেমেছেন তৃতীয়বার, আর ওয়েম্বলিতে প্রথমবার। ম্যাচের ৭১ মিনিটে বদলি নামার ৯ মিনিট পরেই পেয়ে গেলেন প্রথম গোল। তার গোলেই ইংল্যান্ডকে ১–০ ব্যবধানে হারিয়ে দিল ব্রাজিল। তাতে দলটির নতুন কোচ দরিভাল জুনিয়রের শুরুটাও হলো রঙিন।

    ২০০৯ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে এটাই ব্রাজিলের প্রথম জয়। প্রায় ১৫ বছর আগের জয়টাও এসেছিল ১–০ ব্যবধানে, আজকের মতো সেটাও ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কাতারের আল রাইয়ানে অনুষ্ঠিত সেই ম্যাচে গোল করেছিলেন নিলমার।

    ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে প্রায় ১৩ মাস অন্তবর্তীকালীন কোচ দিয়ে কাজ চালিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ সময়ে কোচের দায়িত্ব পালন করা রামন মেনেজেস ও ফার্নান্দো দিনিজের কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। দিনিজের অধীনে সর্বশেষ ৩ ম্যাচেই হেরে যায় ব্রাজিল। ৩টি ম্যাচই আবার ছিল ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের।

    ওই ৩ হারে দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বাছাইয়ের পয়েন্ট তালিকার ছয়ে নেমে যায় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    অবশেষে গত জানুয়ারিতে দরিভালকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় সিবিএফ। দায়িত্ব নেওয়ার প্রায় আড়াই মাস পর তার অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।

    এদিন ম্যাচের ৭১ মিনিটে পাকুয়েতা ও রদ্রিগোর বদলি হয়ে মাঠে নামেন আন্দ্রেস পেরেইরা ও এনদ্রিক। এর ৯ মিনিট পর গোলমুখ খোলে ব্রাজিল। ৮০ মিনিটে পেরেইরার পাস ধরে বল নিয়ে বক্সে ঢোকেন ভিনিসিয়ুস। তার শট পিকফোর্ড ফিরিয়ে দিলেও জায়গামতো ছিলেন এনদ্রিক । বাঁ পা দিয়ে খালি জালে বল ঠেলে দেন ১৭ বছর ২৪৬ দিন বয়সি ফরোয়ার্ড। অফসাইড যাচাইয়ে বেশ কয়েকবার রিপ্লে দেখা হলেও গোল বহাল থাকে।

     

  • এখনো অলিম্পিকে খেলার লক্ষ্য ধরে রেখেছেন এমবাপ্পে

    এখনো অলিম্পিকে খেলার লক্ষ্য ধরে রেখেছেন এমবাপ্পে

    মৌসুমের শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবার দ্বারপ্রান্তে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এখনো ফরাসি এই ফরোয়ার্ড আসন্ন গ্রীষ্মে প্যারিস অলিম্পিকে অংশ্রহণের আশা করছেন। ঘরের মাঠের অলিম্পিকে অংশগ্রহণের ব্যপারে কেউই এখনো তাকে নিষেধ করেনি।

    মৌসুম শেষ হবার সাথে সাথে পিএসজির সাথে এমবাপ্পের সম্পর্ক শেষ হতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। ইএসপিএন’র একটি সূত্র নিশ্চিত করেছে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদও দ্রুত এমবাপ্পের সাথে চুক্তি চূড়ান্ত করতে আশাবাদী। সূত্রটি জানিয়েছে এ মাসের শুরুতে ফেঞ্চ ফুটবল ফেডারেশনের কাছে রিয়াল মাদ্রিদ একটি ই-মেইল বার্তায় জানিয়ে দিয়েছে অলিম্পিক গেমসের জন্য তারা তাদের কোন খেলোয়াড়কে ছাড়পত্র দিবে না।

    এ সম্পর্কে এমবাপ্পে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি সবসময় একই লক্ষ্য ধরে রাখি। আগেও বলেছি আমি অলিম্পিকে খেলতে চাই। কিন্তু এটা আমার উপর নির্ভর করেনা। এ ব্যপারে নিশ্চিত করে আমি কিছু বলতে চাইনা, কারন কেউই এ ব্যপারে আমার সাথে কোন কথা বলেনি। এই মুহূর্তে যেহেতু আমি পিএসজিতে আছি, সেখানকার চুক্তিতে এখনো আছি, সে কারনে অলিম্পিকের ব্যপারে এখনই কিছু বলবো না। আসলে আমরা এই বিষয়টি নিয়ে কোন আলোচনা করিনি।’

    ক্লাবের ভবিষ্যত নিয়েও কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন ফরাসি অধিনায়ক। গ্রীষ্মের আগেই সবকিছু ঠিক হবার অবশ্য আশা করছেন তিনি, ‘এখনই কোন ঘোষনা দিতে চাচ্ছিনা। কারন আমার কাছে ঘোষনা দেবার মত কিছু নেই। এজন্য আমি দু:খ প্রকাশ করছি। তবে ইউরোর আগে সব কিছু নির্ধারিত হয়ে যাবে বলে ধারনা করছি।’

    সংবাদ সম্মেলনে একবারও রিয়াল মাদ্রিদের নাম উল্লেখ করে কিছু বলেননি এমবাপ্পে। কিন্তু লা লিগার শীর্ষ দল ও এমবাপ্পের মধ্যে আলোচনা চলছে বলে নিশ্চিত হওয়া গেছে। আর্থিক বিষয়াদী নিয়েই শেষ মুহূর্তের আলোচনা চলছে।

    আগামী ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অলিম্পিকে ফুটবল ইভেন্ট অনুষ্ঠিত হবে। অনুর্ধ্ব-২৩ দলের এই প্রতিযোগিতায় প্রতিটি দল তিনজন করে সিনিয়র খেলোয়াড় খেলানোর এখতিয়ার রাখে। এই প্রতিযোগিতা ফিফা ক্যালেন্ডারের কোন অংশ নয়। এ কারনেই ক্লাবগুলোর জাতীয় দলের জন্য তাদের খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়।
    এদিকে ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ। এই প্রতিযোগিতায় প্রতিটি ক্লাবকে বাধ্যতামূলক তাদের আন্তর্জাতিক খেলোয়াড়দের ছাড় দিতে হবে।

    সূত্র: বাসস

  • ব্রাজিল ও আর্জেন্টিনা আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে

    ব্রাজিল ও আর্জেন্টিনা আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে

    পুরো বিশ্বের ফুটবল লিগগুলোতে চলছে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রতিটি লিগেই পাওয়া যাচ্ছে উত্তেজনার আভাস। তবে এরই মধ্যে আবার বেরসিকের মতো এসেছে আন্তর্জাতিক ফুটবলের জন্য বিরতি। নিজের পছন্দের ক্লাবের খেলা দেখতে না পেরে ফুটবল ভক্তরা হতাশ হতেই পারেন। তবে তাদের হতাশা দূর করতে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলগুলোর ম্যাচ।

    আর মাত্র কয়েক ঘন্টা পরেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার (২৩ মার্চ) ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রতিপক্ষ এল সালভাদর।

    এই প্রীতি ম্যাচে অবশ্য দলের প্রাণ ভোমড়া লিওনেল মেসিকে পাচ্ছে না ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি। ইনজুরিতে ছিটকে গেছেন পাওলো দিবালা, এজেকুয়েল প্যালাসিওস ও মার্কোস সেনসির মতো তারকারাও। সেক্ষেত্রে আলবেসিলিস্তেদের জয় এনে দেওয়ার দায়িত্ব পর্তাবে লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো তারকাদের ওপর। মেসিকে ছাড়া আর্জেন্টিনা কেমন করে এটিই এখন দেখার বিষয়।

    অন্যদিকে আর্জেন্টিনা ভোরে খেললেও ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দি ব্রাজিল নামবে রাতে। প্রতিপক্ষ ফুটবল বিশ্বের আরেক পরাশক্তি ইংল্যান্ড। ইংল্যান্ডের ওয়েম্বলিতে হতে যাওয়া এই ম্যাচ শুরু হবে ২৪ মার্চ বাংলাদেশ সময়

    ওয়েম্বলিতে ফোডেন-রাশফোর্ডদের বিরুদ্ধে হতে যাওয়া এই ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগ আউটে অভিষেক হচ্ছে নতুন কোচ দারিভাল জুনিয়রের। অভিজ্ঞ এই কোচের সামনে পাঁচ বারের বিশ্বকাপজয়ীদের আবারো শক্তিশালী করে তোলার বড় চ্যালেঞ্জ।

    এরকম ম্যাচে অবশ্য তিনি পাচ্ছেন না পছন্দের দুই গোলকিপার ও ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ মিডফিল্ডারকে।

    তবে তারা না থাকলেও আক্রমণ ভাগের ভিনিসিয়ুস ও রদ্রিগো নিশ্চয়ই যেকোন ডিফেন্সের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়াবে।