Category: ফুটবল

  • ভারতকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

    ভারতকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

    নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। নেপালের ললিতপুরের অনফা কামপ্লেক্সে নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতা ছিল।

    ম্যাচের চতুর্থ মিনিটে ভারতকে এগিয়ে দিয়েছিলেন আনুশকা দেবী। ৭০ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মরিয়ম। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতার পর ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। সুরভী আকন্দ প্রীতি টাইব্রেকারের প্রথম শট মিস করলেও গোলরক্ষক ইয়ারজান বেগমের বীরত্বে শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজরা। ভারতের তিনটি স্পট-কিক রুখে দিয়েছেন এ গোলরক্ষকক।

     

  • রোনালদোর অশোভন আচরণে শাস্তি দিল সৌদি

    রোনালদোর অশোভন আচরণে শাস্তি দিল সৌদি

    আগে খবর প্রকাশ পেয়েছিল দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও সিআরসেভেনের শাস্তি পাওয়া নিয়ে কিছুটা শঙ্কাও ছিল। কারণ এর আগে গত বছরের এপ্রিলে প্রায় একই ধরনের আচরণের জন্য সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি।

    যদিও সেবার শাস্তি থেকে বেঁচে যান সিআরসেভেন। কিন্তু এবার বাঁচাতে পারলেন না। এবার বড় শাস্তির মুখে পড়তে হলো তাকে। রয়টার্স জানিয়েছে, সৌদি ফুটবল ফেডারেশনের এথিকস কমিটি রোনালদোকে নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা করেছে।

    রোববার রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় আল নাসর। সে ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। এতে ক্লাব ফুটবল ক্যারিয়ারের ৭৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। তবে এই মাইলফলক ছাপিয়ে পর্তুগিজ কিংবদন্তি আলোচনায় ছিলেন ভিন্ন কারণে।

    ম্যাচ শেষে রোনালদোকে উদ্দেশ করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন আল শাবাবের সমর্থকরা। প্রথমে কানের পেছনে হাত দিয়ে স্লোগান শোনার ভঙ্গি করেন তিনি। এরপরই প্রতিপক্ষের সমর্থকদের উদ্দেশে বাজে একটি অঙ্গভঙ্গি করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

    দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। এতে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। অশ্লীল সেই অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি- সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়ে ছিল ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

    গণমাধ্যমটি জানায় দৃষ্টিকটু এই আচরণের জন্য নিষেধাজ্ঞার পাশাপাাশি বড় অঙ্কের আর্থিক জরিমানাও হতে পারে রোনালদোর। অবশেষে সত্য হলে সেই তথ্য। এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটির এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই রোনালদো কিংবা তার ক্লাব আল নাসরের।

    সৌদি গণমাধ্যম আর-রিয়াদিয়া জানিয়েছে, ওই দিনের ঘটনার ব্যাখ্যা চাওয়া হয় রোনালদোর কাছে। ব্যাখ্যায় সিআরসেভেন জানান, ইউরোপীয় ফুটবলে এটি সাধারণ ব্যাপার, তাই তিনি কোনো বাজে আচরণ করেননি। সব ক্লাব ও ফুটবলারদের প্রতিই তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলেও ব্যাখ্যা জানান পর্তুগিজ তারকা।

    তবে তার ব্যাখ্যা সন্তুষ্ট হয়নি এথিকস কমিটি। সৌদি প্রো লিগে এক ম্যাচ খেলতে পারবেন না তিনি। আর জরিমানা ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর আল শাবাককে দিতে হবে ২০ হাজার রিয়াল।

    বৃহস্পতিবার সৌদি প্রো লিগে ম্যাচ রয়েছে আল নাসরের। আল হাজেমের বিপক্ষে সেই ম্যাচে স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু এই শাস্তি পাওয়ার পর ম্যাচটি আর খেলার সুযোগ নেই রোনালদোর।

     

  • মাদ্রিদ সমর্থকদের মধ্যে এমবাপ্পে উত্তেজনা শুরু হয়ে গেছে

    মাদ্রিদ সমর্থকদের মধ্যে এমবাপ্পে উত্তেজনা শুরু হয়ে গেছে

    ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাবার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। আর তাই এমবাপ্পেকে ঘিড়ে স্প্যানিশ রাজধানীতে সমর্থকদের উত্তেজনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
    ২৫ বছর বয়সী ফরাসি এই অধিনায়ক পিএসজির কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন এবারের গ্রীষ্মে চুক্তি শেষ হবার পর তিনি ক্লাব ছাড়তে চান। লিগ ওয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির সাথে ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
    অতীতে বেশ কয়েকবার এমবাপ্পেকে পাবার জন্য আগ্রহ দেখিয়েও সফল হতে পারেনি মাদ্রিদ। এবার আর সেই একই ভুল করতে চায়না মাদ্রিদ। এমবাপ্পেকে দলে পেতে মাদ্রিদই শক্তিশালী অবস্থানে রয়েছে। যদিও এ ব্যপারে বার্তা সংস্থা এএফপির কাছে কোন মন্তব্য করতে রাজী হয়নি মাদ্রিদ কর্তৃপক্ষ।
    স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে ২০২২ সালে এমবাপ্পে যখন পিএসজির সাথে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছিলেন তার থেকেও কম বেতনে মাদ্রিদ তাকে দলে নেবার প্রস্তাব দিয়েছে। একটি সূত্র জানিয়েছে মূল বেতন ৫০ মিলিয়ন ইউরোর সাথে সব মিলিয়ে ১২০ মিলিয়ন ইউরোতে মাদ্রিদে যেতে পারেন এমবাপ্পে।
    স্প্যানিশ জনপ্রিয় মিডিয়া আউটলেট মার্কার দাবী এমবাপ্পে ইতোমধ্যেই পিএসজির শীর্ষ কর্তাদের জানিয়েছেন তিনি শুধুমাত্র রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান। এই সিদ্ধান্ত তিনি খুব শিগগিরই মাদ্রিদকেও জানাবেন বলে সূত্রটি নিশ্চিত করেছে। এমবাপ্পের চুক্তির সাথে মাদ্রিদের আর্থিক বিষয়াদিসহ বেশ কিছু বিষয় জড়িত। কিন্তু তারপরও সমর্থক ও স্থানীয় গণমাধ্যম ইতোমধ্যেই ফরাসি তারকাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে।
    মার্কা লিখেছে, ‘কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সাত বছর পর আগামী ১ জুলাই এমবাপ্পের মাদ্রিদে আসা বাস্তবে রূপ পেতে যাচ্ছে।’
    ২০১৭ সালে মোনাকো থেকে মাদ্রিদে যোগ দেবার সুযোগ ছিল এমবাপ্পের সামনে। কিন্তু তার পরিবর্তে তিনি পিএসজিকে বেছে নেন। যদিও ঐ সময় ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল কিংবা করিম বেনজেমাকে হটিয়ে মাদ্রিদের দুর্দান্ত আক্রমনভাগে জায়গা পাওয়াও তরুণ এমবাপ্পের জন্য কঠিন ছিল। এখন তিনি ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের সাথে সহজেই জায়গা করে নিতে পারবেন।
    রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাব ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস কাসেরাস বলেছেন, ‘এটা একটি নিখুঁত সংমিশ্রন হতে যাচ্ছে। নি:সন্দেহে সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা তার খেলা দেখেছি, আমরা জানি সে কি করতে পারে। সত্যিই সে একজন দুর্দান্ত খেলোয়াড়।’
    এখনো এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়নি। রেকর্ড ১৪ বারের বিজয়ী মাদ্রিদের হয়ে এই স্বপ্নও পূরণ হতে পারে ফরাসি তারকার।
    স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে মাদ্রিদ এমবাপ্পের বিষয়ে এখনো নিশ্চুপ রয়েছে। দুই দলই এখনো চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে টিকে রয়েছে।
    গত জুনে রিয়াল মাদ্রিদ সমর্থকরা ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে এমবাপ্পের ভবিষ্যত প্রসঙ্গে কোন ইঙ্গিত দেবার জন্য চাপ প্রয়োগ করেছিল। পেরেজ তখন জানিয়েছিলেন অবশ্যই তিনি এমবাপ্পেকে আনবেন, তবে এ বছর না।