Tag: আগুন

  • মহাখালীতে পরিত্যক্ত প্লাস্টিকে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

    মহাখালীতে পরিত্যক্ত প্লাস্টিকে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

    রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১১ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এর এক মিনিট পর সকাল ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। পরে সকাল ১১টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারতলা ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকেই আগুনের সূত্রপাত হয়। ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন পুরোপুরি নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    এদিকে, একই দিন সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় থাকা অ্যাপেক্স শোরুমেও অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ওই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।