Tag: নারায়ণগঞ্জে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

  • নারায়ণগঞ্জে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

    নারায়ণগঞ্জে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

    নারায়ণগঞ্জ প্রতিনিধি:

    নারায়ণগঞ্জ সদর থানার খানপুর হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১।

    রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ কেল্লার প্রধান ফটকের প্রায় ৫০ মিটার পূর্বে কেল্লার সীমানাপ্রাচীর সংলগ্ন ঝোপের ভেতর থেকে এসব কার্তুজ উদ্ধার করে।

    র‍্যাবের প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ৮টার দিকে খানপুর হাজীগঞ্জ কেল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাই ও মাদকের স্পট থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

    পরে ওই এলাকায় তল্লাশি চালানোর সময় কেল্লার সীমানাপ্রাচীরের পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়।

    র‍্যাব জানায়, উদ্ধার করা কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।