Tag: মাদক উদ্ধার

  • সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার , মাদক উদ্ধার

    সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার , মাদক উদ্ধার

    সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক করবারী, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামিসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    সোমবার রাতে থানা পুলিশের পরিচালনায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
    ​সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
    অভিযানে উদ্ধারকৃত মাদকসহ ৪ জন মাদক কারবারি, ১৮ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৭ জন আসামিসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন মাদক কারবারী চেঙ্গাকান্দির আবু সাঈদ , পাকুন্ডা মধ্য পাড়ার আঃ কবির , ভাটিবন্দরের মোছাঃ আছিয়া এবং সাহাপুরের মো. কাউসার, মাদকসেবী তানভির হোসেন , ফাহিম , মোঃ সাকিব খান , মোঃ মমিন মিয়া , মোঃ আরিফুল ইসলাম , কামাল হোসেন, মোঃ সবুজ , মোঃ রিপন , মোঃ সাগর , নুর মোহাম্মদ , মোঃ আউয়াল , মোঃ রকি হোসেন, মহাদেব চন্দ্র দাস, মোঃ অহিদ , মোঃ কাউসার, মোঃ কামাল , মোঃ সাগর ও মোঃ আব্দুল লতিফ। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি মোফাজ্জল মিয়া, মোঃ নুর হোসেন , মোঃ রুহুল আমিন , মোঃ সুলতান মিয়া , সাব্বির হোসেন , আলামিন ও মোহাম্মদ আলী। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মোঃ আরাফাত নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
    সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।