Tag: সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চলা ৪ চুনা ও ১ ঢালাই কারখানায় অভিযান

  • সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা ৩ চুনা কারখানা উচ্ছেদ, সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা ৩ চুনা কারখানা উচ্ছেদ, সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট পাইপ ও বার্নার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
     মঙ্গলবার (২৮ জুলাই)  সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, মল্লিকেরপাড়া ও অর্জুন্দী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
    ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার জানান, দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ে একটি চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালনা করে আসছিল। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। অভিযানে তিনটি চুনা কারখানার মোট ছয়টি ভাটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানাগুলো ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট পাইপ ও বার্নার জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
    অভিযানের সময় তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তিতাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চলা ৪ চুনা ও ১ ঢালাই কারখানায় অভিযান

    সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চলা ৪ চুনা ও ১ ঢালাই কারখানায় অভিযান

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চারটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস । অভিযানে কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি কারখানা এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার সোনাখালী, মল্লিপাড়া, পিরোজপুর ও প্রতাবনগর এলাকায় এ অভিযান চালায়। অভিযানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট পাইপ ও বার্নার জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
    তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা ও ঢালাই কারখানা পরিচালনা করে আসছিল। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। অভিযানে চারটি চুনা কারখানার আটটি ভাটা এবং একটি ঢালাই কারখানার দুটি ভাটার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনাটি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।
    তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    অভিযানের সময় তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।