Tag: সোনারগাঁয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ

  • সোনারগাঁওয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ 

    সোনারগাঁওয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ 

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
     নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আল মোস্তফা এগ্রো হাঁসের ফার্ম থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির হাঁস চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে।
    শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এতে করে ওই ফার্মটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় শনিবার সকালে ফার্মে গিয়ে হাঁসের সংখ্যা কম দেখতে পান খামারের লোকজন। পরে আশপাশে খোঁজ নিয়ে জানা যায়, ফার্ম থেকে রাতের কোনো একসময় শতাধিক হাঁস চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    আল মোস্তফা এগ্রো হাঁসের ফার্মের ম্যানেজার ইমরান হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ ফার্মে বিভিন্ন প্রজাতির রাজ হাঁস, চিনা হাঁস ও দেশীয় হাঁস পালন করে আসছিলেন। হঠাৎ করে এতগুলো হাঁস চুরি হয়ে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
    তিনি আরও জানান, রাতের অন্ধকারে সংঘবদ্ধভাবে চোরের দল ফার্মে ঢুকে হাঁসগুলো নিয়ে যায় ।এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান। চুরি যাওয়া হাঁস উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
    সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, হাঁস চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি।  অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।