Category: এক্সক্লুসিভ

  • চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী সাকিল’কে ফরিদপুর জেলার ভাঙ্গা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী সাকিল’কে ফরিদপুর জেলার ভাঙ্গা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

    এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পুকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার সাভার মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-০৮/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০০৩) এর ৯(১); নাবালিকা কিশোরি ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী ধর্ষক মোঃ সাকিল শেখ (৩৩), পিতা-আশাদ শেখ, সাং-দত্তপাড়া, থানা ও জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বাদী নাবালিকা ভিকটিম (১৪) এর বড় বোন রংপুর জেলার মিঠাপুকুর এলাকার বাসিন্দা। ভিকটিমের বড় বোন ও দুলাভাই উভয়ই রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে শ্রমিক হিসাবে চাকরি করেন সেই সুবাদে তারা ঢাকার সাভার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। ভিকটিম তার বড় বোনের সাথে উক্ত বাসায় থাকে। গ্রেফতারকৃত সাকিল একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। ভিকটিমের বড় বোন ও দুলাভাই যখন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যেত ভিকটিম প্রায়ই বাসায় একা থাকতো। সাকিল বিভিন্ন সময়ে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিলেও ভিকটিম সাকিলের প্রস্তাবে রাজী হয়নি। গত ০৫/০৬/২০২৩ ইং তারিখ অনুমানিক রাত ১০:০০ ঘটিকায় সাকিল নাবালিকা ভিকটিম (১৪)’কে ফুঁসলিয়ে তার নিজ কক্ষে নিয়ে গিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক তাকে ধর্ষণ করে এবং ভিকটিম যদি কাউকে এই ঘটনা বলে তাহলে প্রান নাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের বড় বোন ঘটনাটি জানতে পেরে ঢাকা জেলার সাভার মডেল থানায় ধর্ষক সাকিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী ধর্ষক সাকিল আত্মগোপনে চলে যায়।

    গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ১৯ বছরও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকা-ের বিচার শেষ হয়নি

    ১৯ বছরও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকা-ের বিচার শেষ হয়নি

    আবুল কাশেম রুমন: সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকা-ের ১৯ বছর ২৭ জানুয়ারী। ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।
    এ হামলায় শাহ এ এম এস কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন এবং সিদ্দিক আলীও প্রাণ হারান। আহত হন কমপক্ষে শতাধিক নেতাকর্মী।
    ঘটনার রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
    এরপর দীর্ঘ তদন্ত শেষে সাড়ে ৯ বছর পর ২০১৪ সালের ১৩ নভেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে কিবরিয়া হত্যা মামলার তৃতীয় সম্পূরক অভিযোগপত্রে নতুন ১১ জনকে অন্তর্ভুক্ত করে ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি। অন্তর্ভুক্ত আসামি হলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক জি কে গউছ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, মুফতি আব্দুল হাই, মুফতি তাজ উদ্দিন, মুফতি সফিকুর রহমান, মোহাম্মদ আলী, বদরুল, মহিবুর রহমান, কাজল আহমেদ ও হাফেজ ইয়াহিয়া।
    দিবসটি উপলক্ষে গত ২৭ জানুয়ারী শনিবার মরহুমের ঢাকার বানানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ, মোনাজাত ও ফাতিহা পাঠের পর এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে রেজা কিবরিয়াসহ অনেকেরই উপস্থিত ছিলেন।
    এদিকে কিবরিয়ার জন্মস্থান হবিগঞ্জে কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকেও হত্যাকা-ের ঘটনাস্থল হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে পুষ্পস্তবক অর্পণ করে থাকে।

  • Untitled post 2761

    সিরাজগঞ্জে, একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারে তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষি (১৫)।

    এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গোপনে ফ্ল্যাটে প্রবেশ করে হত্যার পর লাশ ফেলে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। স্বজনরা দুদিন ধরে তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে।

    এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম বলেন, তাদের গত দুদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ফ্ল্যাটের সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা দেখতে পায় তাদের লাশ বিছানা ও মেঝেতে পড়ে আছে। তাদের গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪

    ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪

    সম্প্রতি ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪ ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিআরও মোঃ জাহাঙ্গীর আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।

  • যাত্রাবাড়ী মৎস আড়ৎ জাটকা ইলিশ বিক্রয়ের অপরাধে ০২ লক্ষ টাকা জরিমানা

    যাত্রাবাড়ী মৎস আড়ৎ জাটকা ইলিশ বিক্রয়ের অপরাধে ০২ লক্ষ টাকা জরিমানা

    প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

    এরই ধারাবাহিকতায় অদ্য ২৭/০১/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৬:৩০ ঘটিকা হতে সকাল ১০:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী মৎস আড়ৎ এ একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিএম মোস্তফা জামাল এর উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত মাছের আড়ৎ এ জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে আয়েশা এন্টারপ্রাইজ নামক একটি মাছ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ২,১৫,০০০/- (দুই লক্ষ পনেরো হাজার) টাকা মূল্যের ৪৩৫ (চারশত পঁয়ত্রিশ) কেজি জাটকা ইলিশ জব্দ করে এবং জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় দান করা হয়।

    প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানটি জাটকা ইলিশ সংরক্ষন ও ক্রয়-বিক্রয় করে আসছিল।

  • র‌্যাব-১০, ডাকাতিসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী সুফি মিয়া’কে যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে ।

    র‌্যাব-১০, ডাকাতিসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী সুফি মিয়া’কে যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে ।

     

    গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। সিলেট জেলার জালালাবাদ থানার মামলা নং-১০(০৩)২১, ধারা-৩৯৫/৩৯৭ দÐ বিধি ১৮৬০, ২। বিশ্বনাথ থানার মামলা নং-০২(১০)১৭, ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ এবং ৩। বালাগঞ্জ থানার মামলা নং-০১(০১)১৮, দায়রা-৫৫৭/২০৫, জিআর-৪৯/১৪, ধারা-৩৯৫/৩৯৭ দÐ বিধি ১৮৬০; উল্লেখিত ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী সুফি মিয়া (৩৯), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-নওধার পূর্বপাড়া, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট’কে গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উপরোক্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপন করে দীর্ঘদিন যাবৎ রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল বলে জানা যায়।

    গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • রাজধানীর বাড্ডা এলাকা হতে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী রাকিব মোল্লা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    রাজধানীর বাড্ডা এলাকা হতে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী রাকিব মোল্লা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

    এরই ধারাবাহিকতায় গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পটুয়াখালী জেলার দশমিনা থানার মামলা নং-০২/০২, তারিখ-১৬/০১/২০২৪ খ্রিঃ; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১); ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী ধর্ষক মোঃ রাকিব মোল্লা (২৪), পিতা-শহিদুল মোল্লা, সাং-পূর্ব আলীপুরা, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

    গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মুগদা ও টঙ্গী এলাকা হতে ০৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    মুগদা ও টঙ্গী এলাকা হতে ০৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

    এরই ধারাবাহিকতায় গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ সকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মুগদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওসমান গনি (২০), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-তেলিপাড়া, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড় বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২০০টি, ৫০০ টাকা সমমূল্যের ১২টি, ২০০ টাকা সমমূল্যের ১০টি এবং ২০ টাকা সমমূল্যের ১০০টি সর্বমোট ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা সমমূল্যের জাল নোট, ১৮টি মানিব্যাগ ও নগদ-২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

    এছাড়া গতকাল একই তারিখ বিকালে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩,০১,০০০/- (তিন লক্ষ এক হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোফাজ্জল হোসেন @অপু (২৩), পিতা-আমীর হোসেন, সাং-গাজীপুরা, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২৯৬টি এবং ৫০০ টাকা সমমূল্যের ১০টি সর্বমোট ৩,০১,০০০/- (তিন লক্ষ এক হাজার) টাকা সমমূল্যের জাল নোট ও নগদ-৯,০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে গরুর হাটসহ বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ল¶্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ¶েত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে স¶ম হয়েছে।

    এরই ধারাবাহিকতায় গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাগুরা থানার মামলা নং-৩৪, তারিখঃ ১৩/০৯/২০০৯, জিআর নং-৪৭৩/০৯, ধারা-১৯ (১) টেবিল ৩(ক)/১৯(৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০; মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ জীবন মিয়া (৩৫), পিতা-মৃত ইদু মিয়া, সাং-নবাব কাটরা, থানা-বংশাল, ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।

    গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন ১ ফেব্রুয়ারি, সায়মা ওয়াজেদ পুতুল

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন ১ ফেব্রুয়ারি, সায়মা ওয়াজেদ পুতুল

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, অটিজম বিশেষজ্ঞ ও সুচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল।

    আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী মেয়াদে পাঁচ বছরের জন্য বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। ২২ জানুয়ারি সোমবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুলকে আগামী পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন সায়মা ওয়াজেদ পুতুল।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫৪তম এক্সেকিউটিভ ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, যা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপরই সায়মা ওয়াজেদ দায়িত্ব পালন শুরু করবেন।

    এর আগে গত ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ পদে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। তিনি ৮-২ ভোটে পরিচালক নির্বাচিত হন। সে সময় নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ার খবর জানান সায়মা ওয়াজেদ। তিনি বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত করায় আমি ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানাই। আমাদের অঞ্চলের জনস্বাস্থ্যে অবদানের জন্য আমি বিদায়ি পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

    সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজন করেন। ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন, যার স্বীকৃতিস্বরূপ বিশ্ব সংস্থা কর্তৃক ২০১৪ সালে ডব্লিউএইচ ও অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন।

    সায়মা ওয়াজেদ পুতুলের এই সম্মানজনক অর্জনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বর্তমানে জেনেভায় অবস্থানরত মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সায়মা ওয়াজেদের এই দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মতো কোনো বাংলাদেশির বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এরকম দায়িত্বশীল ও সম্মানজনক পদে দায়িত্বপ্রাপ্তি ঘটল। এই প্রাপ্তিতে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বহু গুণ বৃদ্ধি পেয়েছে।