Category: ফিচার

  • সাকিবকে নিয়ে অনেক টাকার অফার দিলেন শাকিব খান

    সাকিবকে নিয়ে অনেক টাকার অফার দিলেন শাকিব খান

    দুজন দুই জগতের তারকা। দেশের সম্মানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা। একজন রুপালি পর্দার তারকা শাকিব খান। অন্যজন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দুজন এক সঙ্গে হাত মেলালেন।

    গেল জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক অ্যান্ড হারল্যানের সঙ্গে অফিসিয়াল পথচলা শুরু হয় শাকিব খানের। জনপ্রিয় এই চিত্রতারকা হয়েছেন আন্তর্জাতিক মানের এ প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর।

    এবার শাকিব খানের এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

    এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসান একটি চুক্তি স্বাক্ষর করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া, হারল্যান জোনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমদাদুল হক সরকার, হেড অব সেলস মাজেদুর রহমান রতন, হেড অব অপারেশন আব্দুল আলীম শিমুল, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিভিশনের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক। সেখানে শাকিব খান ঈদ উপলক্ষে রিমার্ক হারল্যানের পণ্য কিনলে নির্ধারিত ক্রেতাদের লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন।

     

  • পর্দা উঠছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার

    পর্দা উঠছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার

    মিস ওয়ার্ল্ড ২০২৪’ প্রতিযোগিতার ৭১তম আসরের পর্দা উঠছে আজ শনিবার। চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে। দীর্ঘ ২৮ বছর বিরতির পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতা।

    এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। চলতি বছর বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। খুব ছোট বেলা থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নীলা।

    এ প্রসঙ্গে নীলা বলেন, আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে।

    এই সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। তিনি বলেন, প্রিয়াংকা চোপড়া ও ঐশ্বরিয়া রাইকে দেখেছি। তাদের মতো করে নিজে নিজে বাড়িতে র‌্যাম্পে হেঁটেছি। স্বপ্ন দেখি মিস ওয়ার্ল্ড মুকুট পড়ার।

    নেপাল থেকে প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি। তিনি বলেন, সবকিছুই কল্পনা থেকে শুরু হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও তেমনই একটি মঞ্চ। এখানে আসতে পেরেছি। পুরো জার্নিটা আমার জন্য অনেক আনন্দের। আরও মজাদার আরও সহজ লাগছে। অন্য সবার মতো আমিও চাই সেরার মুকুট জিততে।

  • ভুল ধারণা ডায়াবেটিস নিয়ে

    ভুল ধারণা ডায়াবেটিস নিয়ে

    ডায়াবেটিস রোগীরা বিভিন্ন সমস্যায় পড়েন। বিশেষ করে শরীরচর্চার সুযোগ কম পেলেই দুশ্চিন্তায় পড়ে যান। এমনকি খাদ্যাভ্যাস নষ্ট করে ফেলেন। এ ক্ষেত্রে অবশ্যই যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে পারেন রোগীরা।
    ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে। আসুন জেনে নিই সেসব সম্পর্কে—

    ১. অনেকের ধারণা রয়েছে, ডায়াবেটিস শুধু বৃদ্ধ বয়সে হয়। কিন্তু ডায়াবেটিস যে কোনো বয়সের মানুষের হতে পারে।

    ২. দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ খেলে বৃক্ক নষ্ট হয় বলে অনেকে মনে করেন। রক্ত পরীক্ষার ফল স্বাভাবিক এলে অসংখ্য ডায়াবেটিস রোগী এই রোগের জন্য দেওয়া ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এমনটি মোটেও ঠিক নয়।

    ৩. আমরা মনে করি যারা মিষ্টি বেশি খায়, তাদেরই শুধু ডায়াবেটিস হয়। বর্তমান যুগের দৈনন্দিন জীবনযাত্রা বিবেচনা করলে আমাদের প্রত্যেকেরই কমবেশি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। আর ডায়াবেটিসের জন্য যে শুধু চিনিই দায়ী তা কখনই নয়।

    ৪. ডায়াবেটিস হলেই মানতে হবে বিশেষ খাদ্যাভ্যাস এটা ঠিক নয়। বেশিরভাগ ডায়াবেটিস রোগীর কোনো বিশেষ খাদ্যাভ্যাসের প্রয়োজন নেই।

    ৫. একজন সুস্থ মানুষের সুস্থতা ধরে রাখার জন্য যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিংবা জীবনযাত্রা মেনে চলা উচিত, সাধারণ ডায়াবেটিস রোগীর জন্যও সেটাই যথেষ্ট।

    ৬. কিছু ডায়াবেটিস রোগীর এই ইঞ্জেকশন নিতে হয় প্রতিদিন। এটি অবশ্যই চিকিৎসক পরামর্শ নিয়ে দিতে হবে।

    কী করবেন

    ডায়াবেটিস রোগীরা যে কোনো সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন।

    লেখক: ডা. ফাহিম আহমেদ রুপম, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট (সিটিস্কেন সেন্টার, শান্তিনগর, ঢাকা)।

  • নতুন পেশা হিসেবে ব্যবসাজেই বেছে নিলেন পরীমণি

    নতুন পেশা হিসেবে ব্যবসাজেই বেছে নিলেন পরীমণি

    শোবিজের অনেকেই যুক্ত আছেন ব্যবসার সঙ্গে। এবার পরীমণিও হাঁটলেন সেই পথে। নতুন পেশা হিসেবে ব্যবসাজেই বেছে নিলেন তিনি। সংবাদমাধ্যমকে পরী নিজেই নিশ্চিত করেছেন খবরটি।

    তিনি বলেন, আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল কিন্তু কি কিসের বিজনেস শুরু করবো তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি।

    তিনি আরও বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি অনেক ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেকেই বেশ ভালো পণ্য বিক্রি করছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। আর তাই স্কিন ভালো রাখতে অরজিনাল ব্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।

    ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত শর্ট ফিল্ম ‘বুকিং’। এটি পরিচালনবা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে ছিলেন এবিএম সুমন।

    এদিকে মুক্তির অপেক্ষায় আছে পরীমণির ‘ডোডোর গল্প’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। এর পরিচালক রেজা ঘটক। এছাড়া একাধিক ছবির কাজ রয়েছে তার হাতে।

     

  • আসছে নতুন ফিচার, স্মার্টফোন কেনার সময় যেসব দিকে খেয়াল রাখবেন

    আসছে নতুন ফিচার, স্মার্টফোন কেনার সময় যেসব দিকে খেয়াল রাখবেন

    নিত্যনতুন স্মার্টফোনের সঙ্গে আসছে নতুন ফিচার। এখন মোবাইল কোম্পানিগুলো শক্তিশালী র‌্যাম ও দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি উন্নত ক্যামেরার দিকে নজর দিচ্ছে।

    ফোন কেনার সময় স্টোরেজ, ডিসপ্লে, ক্যামেরাসহ বিভিন্ন কিছু দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে বেশিরভাগ মানুষই স্মার্টফোন কেনার সময় ক্যামেরার খুঁটিনাটি দেখে নেন। আবার অনেকেই জানেন না ভালো ক্যামেরার জন্য ক্যামেরার কোন ফিচারগুলো দেখে কেনা উচিত।

    সাধারণত দেখা যায়, ৫০ মেগাপিক্সেল ক্যামেরাতেও ছবির কোয়ালিটি ভালো আসছে না। আবার আইফোনের মতো একটি প্রিমিয়াম ফোনে, মাত্র ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়। অথচ তার ছবির মান অনেক ভালো। এর কারণ হল ক্যামেরার অন্য উপাদান। জেনে নিন স্মার্টফোন কেনার সময় ক্যামেরার কোন দিকগুলো খেয়াল রাখবেন:

    সেন্সরের আকার
    সেন্সর হল ক্যামেরার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ৷ সেন্সর আকারে বড় হলে আলো অনেক বেশি হয়। বড় সেন্সর বেশি আলো ধরে রাখে। ফলে কম আলোতেও ভালো ছবি তোলা যায়। সামগ্রিক ভাবেই ছবি ভালো ওঠে। তাই সেন্সর বড় কিনা বিষয়টি নিশ্চিত হতে হবে। ভাল সেন্সর হলে ছবির রঙ ও চিত্রের তীক্ষ্ণতা সবই উন্নত হয়। শাওমির বের হওয়া নতুন স্মার্টফোনে সবথেকে বড় সেন্সর ব্যবহার করা হয়েছে। এখানে মেগাপিক্সেল কতো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্সর এর সাইজ বড় নাকি ছোট।

    পিক্সেলের আকার
    ক্যামেরায় যে আলো প্রবেশ করে তা পিক্সেল আটকে রাখে। বড় পিক্সেলও বেশি আলো ধরে পারে। ফলে কম-আলোয় ভালো ছবি তোলা যায়। এমনকি কম আলোর স্পষ্ট ছবি তুলতে হলে পিক্সেল গুরুত্বপূর্ণ। মোবাইলে বড় পিক্সেল ব্যবহার করে হুয়াওয়ে, স্যামসাং এর মতো নির্মাতা।

    অ্যাপারচার
    অ্যাপারচারের আকার (এফ-স্টপ) নির্ধারণ করে লেন্সটি কতটা আলো দেবে। লোয়ার এফ-স্টপ এপ অর্থই হলও, বৃহত্তর অ্যাপারচার এবং এর ফলে কম আলোয় ছবি ভালো হয়।

    ইমেজ সিগন্যাল প্রসেসর
    এই আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর ক্যামেরা সেন্সর থেকে ডাটা প্রসেস করতে কাজে লাগে। এটি ছবির গুণমানকেও অনেক প্রভাবিত করে।

    অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন
    ছবি তোলার সময় হাত কেঁপে গেলে ছবি খারাপ হতে বাধ্য। ওআইএস ফোটোগ্রাফি বা ভিডিওগ্রাফির সময় হ্যান্ডশেকের কারণে যে অস্পষ্টতা, তা হ্রাস করে। ফলে যে ক্যামেরায় ওআইএস রয়েছে তা ভালো ছবি তুলবে।

    এইচডিআর
    এইচডিআর (হাই ডাইনামিক রেঞ্জ) প্রযুক্তি একাধিক এক্সপোজারকে একত্রিত করে উজ্জ্বল এবং অন্ধকার উভয় ক্ষেত্রেই ছবিতে আরও ডিটেল ক্যাপচার করতে পারে।

    লেন্সের গুণমান
    একটি ভালো ক্যামেরার জন্য লেন্সের গুণমান খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপল-ক্যামেরা স্টাইল এর স্মার্টফোন গত বছর মার্কেটে অনেক জনপ্রিয় ছিল। বর্তমানে সাধ্যের মধ্যে কোয়াড-ক্যামেরার স্মার্টফোন পাওয়া যাচ্ছে। আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ও ল্যান্ডস্কেপ স্টাইলে ছবি ক্যাপচার করার জন্য লেন্স গুরুত্বপূর্ণ।

    সূত্র: মেক ইউজ অব

  • দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার শুরু আগামীকাল শুক্রবার

    দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার শুরু আগামীকাল শুক্রবার

    টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা এরই মধ্যে ইজতেমা ময়দান বুঝে পেয়েছেন। ইজতেমা উপলক্ষে আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ছাড়া ইজতেমা ময়দান পরিষ্কারের কাজ চলছে জোরেশোরে।
    এদিকে এবারের ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। তবে বুধবার সন্ধ্যায় ইজতেমা ময়দানে পৌঁছেছেন মাওলানা সাদের তিন ছেলে। তাঁরা হলেন মাওলানা ইউসুফ কান্ধলভি, মাওলানা সাঈদ কান্ধলভি ও মাওলানা ইলিয়াস কান্ধলভি। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
    দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা আজ বৃহস্পতিবার থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থেকে দুই হাজারের বেশি মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
    আগামীকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হবে বয়ান। আগামী রোববার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।
    ডিএমপির ট্রাফিক নির্দেশনা:
    ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দেশনা অনুযায়ী, আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে আন্তঃ জেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আবদুল্লাপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী, বিজয় সরণি ও গাবতলী হয়ে চলাচল করবে।
    নবীনগর, বাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন কামারপাড়া এবং আবদুল্লাপুর ক্রসিং পরিহার করে সাভার, গাবতলী দিয়ে চলাচল করবে অথবা ধউর ব্রিজ ক্রসিং হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে। ঢাকা থেকে বিমানবন্দর সড়ক দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে প্রগতি সরণি হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং (নিকুঞ্জ-১) দিয়ে ইউ টার্ন করে চলাচল করবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা ও বিমানবন্দর দিয়ে নামা যাবে না।
    আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে ৩০০ ফিট দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভার লুপ-২ (বিমানবন্দরগামী) পরিহার করে প্রগতি সরণি এবং কুড়িল ফ্লাইওভার লুপ-৪ ব্যবহার করবে। কোনোভাবেই বিমানবন্দর সড়ক ব্যবহার করা যাবে না। তবে উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, বিমান অপারেশনাল যানবাহন, বিমানের ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি ও অ্যাম্বুল্যান্স বিমানবন্দর সড়ক ব্যবহার করতে পারবে।
    ঢাকা মহানগর থেকে যেসব মুসল্লি হেঁটে বিশ্ব ইজতেমায় যাবেন, তাঁদের তুরাগ নদের ওপর নির্মিত বেইলি ব্রিজ অথবা কামাড়পাড়া ব্রিজ দিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে যাতায়াত করতে হবে। বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য আখেরি মোনাজাতের দিন পদ্মা ইউ লুপ এবং কুড়াতলী লুপ-২ থেকে ট্রাফিক উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় পরিবহনসেবা দেওয়া হবে।

    সূত্র: বাসস

  • ইউনিয়ন ব্যাংকের ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী

    ইউনিয়ন ব্যাংকের ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী

    সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাúনা পরিচালক শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হেদায়েত উল্লাহ। প্রধান অতিথি উপ-ব্যবস্থাúনা পরিচালক প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সাথে কাজ করার এবং সঠিকভাবে ইসলামী ব্যাংকিং পদ্ধতি পরিপালনের পরামর্শ প্রদান করেন।

  • বিনা খরচে শ্রমিক নিচ্ছে জার্মানি, আবেদনের করুন নিয়ম জেনে

    বিনা খরচে শ্রমিক নিচ্ছে জার্মানি, আবেদনের করুন নিয়ম জেনে

    ইউরোপের অন্যতম প্রভাবশালী ধনী দেশ জার্মানি। অনেকের কাছে স্বপ্নের দেশ এটি। সেখানে পাড়ি দেওয়ার জন্য চেষ্টার কমতি থাকে না তৃতীয় বিশ্বের মানুষের। তাদের জন্য আরও একটি সুখবর দিল জার্মান সরকার। বিভিন্ন খাতে শ্রমকি হিসেবে বড় ধরনের নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বিনা খরচে অন্তত ২৬ হাজার লোক নেবে তারা।

    বলা হয়েছে, শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ, প্রযুক্তিসহ নানা খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে জার্মানি। ইংরেজি ভাষা দক্ষতার মান বিবেচনার আইইএলটিএস ছাড়াই খাতগুলোয় আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জার্মানি সরকারের ওয়েবসাইটে গিয়ে ‘ওয়ার্কিং ইন জার্মানি’ অপশনে ক্লিকের পর ‘প্রোফেশনস ইন ডিমান্ড, জব লিস্টিং’ ক্যাটাগরিতে পছন্দসই চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। তালিকায় প্রদর্শিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে।

    ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিভিন্ন খাতে একাধিক পদে ২৬ হাজার ২১১ জন কর্মী নেবে দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলো শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, সামাজিক খাত, কৃষি, নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মী নেবে।

    আলাদা আলাদা করে খাত অনুযায়ী, ভাগ করে দেওয়া হয়েছে নিয়োগের খাতগুলো। ইউরোপের এ দেশটিতে সামাজিক খাত, স্বাস্থ্যসেবা, শিক্ষকতা খাতে ৬ হাজার ৯ জন, নির্মাণ খাতে ২ হাজার ৪৯৯ জন, ট্রাফিক লজিস্টিকস, সেফটি অ্যান্ড সিকিউরিটি খাতে ১ হাজার ৫১৪ জন, ব্যবসা প্রতিষ্ঠান, আইন ও প্রশাসন খাতে তারা নিয়োগ দেবে ২ হাজার ৩৯১ জন।

    এর আগে বলা হয়, দেশটির নাগরিকত্ব পেতে এখন থেকে আর ৮ বছর নয়, মাত্র ৫ বছর বসবাস করলেই দেওয়া হবে জার্মানির নাগরিকত্ব।

    জার্মানিতে নাগরিকত্ব লাভ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংসদে একটি বিল উত্থাপন করে চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্য-বামপন্থি জোট সরকার। বিলটি সংসদে উঠলে তা ৩৮২-২৩৪ ভোটে পাস হয়।

    নতুন আইন অনুযায়ী, যে কোনো ব্যক্তি জার্মানিতে পাঁচ বছর বসবাস করলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এতদিন আট বছর থাকার পরই নাগরিকত্ব মিলত। তবে বিশেষ ক্ষেত্রে তিন বছর বসবাস করলেই নাগরিত্ব দেওয়া হবে। এ ছাড়া জার্মানিতে জন্ম নেওয়া কোনো শিশুর পিতামাতার একজন যদি পাঁচ বছর সে দেশে বৈধভাবে বসবাস করেন তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভ করবে।

  • দরিদ্র বাড়ল আরো ৫০০ কোটি, শীর্ষ পাঁচ ধনীর সম্পদ দ্বিগুণ

    দরিদ্র বাড়ল আরো ৫০০ কোটি, শীর্ষ পাঁচ ধনীর সম্পদ দ্বিগুণ

    ২০২০ সালের পর বিশ্বের পাঁচ ধনীর সৌভাগ্যের চাকা এত দ্রুত ঘুরেছে যে, তাদের মোট সম্পদ দ্বিগুণের বেশি বেড়েছে। আর এ সময়ে আগের চেয়ে আরও বেশি দরিদ্র হয়েছেন বিশ্বের প্রায় ৫০০ কোটি মানুষ। এ সময়কে ‘বিভাজনের দশক’ উল্লেখ করে সোমবার আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান অক্সফাম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    বিশ্বের শীর্ষ ৫ ধনীর সম্পদ ২০২০ সাল থেকে ফুলেফেঁপে বেড়েছে। এ সময়ে তাদের সম্পদ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এভাবে ধারাবাহিকভাবে তাদের সম্পদ বাড়তে থাকলে পৃথিবীবাসী আগামী এক দশকের মধ্যেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার দেখতে পাবে। ‘ইনইকুয়ালিটি অ্যান্ড গ্লোবাল করপোরেট পাওয়ার’ শীর্ষক নতুন প্রতিবেদনে অক্সফাম বলেছে, চলমান এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী ২২৯ বছরেরও দারিদ্র্য নির্মূল করা সম্ভব হবে না।

    অক্সফাম জানিয়েছে, গত ৪ বছরে বিশ্বের শীর্ষ ৫ ধনী ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠা লুই ভিতোঁর প্রধান বার্নার্ড আর্নল্ট, আমাজনের জেফ বেজোস, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং টেসলার সিইও ইলন মাস্ক। ২০২০ সালের পর তাদের সম্পদ দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে ৪০৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৮৬৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এই ৫ ধনকুবেরের সম্পদ প্রতি ঘণ্টায় ১৪ মিলিয়ন ডলার হারে বেড়েছে বলে জানিয়েছে অক্সফাম।

    সম্পদশালী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ইলন মাস্ক। তিনি টেসলা, স্পেসএক্স, এক্সসহ (সাবেক টুইটার) বেশ কয়েকটি সংস্থা পরিচালনা করেন। গত বছরের নভেম্বরের শেষ নাগাদ তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২৪৫.৫ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের মার্চের তুলনায় ৭৩৭ শতাংশ বেশি।

    এরপরের স্থানেই আছেন ফরাসি বিলাসী পণ্যের জায়ান্ট লুই ভিতোঁর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট। তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৯১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের মার্চের তুলনায় ১১১ শতাংশ বেশি। একই সময়ে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে, যা আগের তুলনায় ২৪ শতাংশ বেশি।

    অন্যদিকে এ সময় ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৪৫ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা আগের তুলনায় ১০৭ শতাংশ বেশি। আর বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের সম্পদ এ সময়ে ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৯ দশমিক ২ বিলিয়ন ডলারে।

    অক্সফাম জানিয়েছে, সামগ্রিকভাবে বিশ্বের সব বিলিয়নিয়ারদের সম্পদ ২০২০ সাল থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার বা ৩৪ শতাংশ বেড়েছে। তাদের সম্পদ মূল্যস্ফীতির হারের চেয়েও তিন গুণ বেশি হারে বেড়েছে।
    প্রতিবেদনে বলা হয়েছে, ধনীদের সম্পদের পাহাড় আরও বাড়লেও একই সময়ে মূল্যস্ফীতি, যুদ্ধ ও জলবায়ু সংকটের সঙ্গে লড়াই করে বিশ্বের প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে।

    অক্সফাম জানিয়েছে, সামগ্রিকভাবে বিশ্বের সব বিলিয়নিয়ারদের সম্পদ ২০২০ সাল থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার বা ৩৪ শতাংশ বেড়েছে। তাদের সম্পদ বৃদ্ধির হার বৈশ্বিক মূল্যস্ফীতি হারের চেয়েও তিন গুণ বেশি।

    প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ১০টি বড় করপোরেশনের মধ্যে ৭টিরই বিলিয়নিয়ার সিইও বা শেয়ারহোল্ডার রয়েছে। যদিও বিশ্বজুড়ে লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান স্থবির রয়েছে। বিশ্বের ৫২টি দেশে প্রায় ৮০ কোটি শ্রমিকের গড় প্রকৃত মজুরি কমেছে। এই শ্রমিকরা গত দুই বছরে সম্মিলিতভাবে ১ দশমিক ৫ ট্রিলিয়ন বা ১ লাখ ৫০ হাজার কোটি ডলার হারিয়েছে।

    বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ১ শতাংশ বৈশ্বিক আর্থিক সম্পদের ৫৯ শতাংশের মালিক। শুধু যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ১ শতাংশ ব্যক্তি সব আর্থিক সম্পদের ৩৬ দশমিক ৫ শতাংশের মালিক, যার মূল্য ১ দশমিক ৮ ট্রিলিয়ন বা ১ লাখ ৮০ হাজার কোটি ইউরো।

    অক্সফাম বলছে তেল ও গ্যাস শিল্প, ওষুধ কোম্পানিসহ বিভিন্ন অর্থায়ন কোম্পানিগুলো বিগত কয়েক বছর ধরেই বেশি মুনাফা করেছে। এ কারণে কিছু প্রতিষ্ঠান একচেটিয়া মুনাফা করেছে।

    অক্সফাম আমেরিকার ইকোনমিক অ্যান্ড রেশিয়াল জাস্টিজের পরিচালক নাবিল আহমেদ বলেন, একচেটিয়া প্রতিষ্ঠানগুলো তাদের সম্পদ নিজেদের মধ্যেই বণ্টন করে। এই প্রক্রিয়াকে অবহেলা করা আমাদের জন্য বিপজ্জনক।’

    অক্সফাম ইন্টারন্যাশনালের অন্তর্র্বর্তী নির্বাহী পরিচালক অমিতাব বেহার বলেছেন, আমরা বিভাজনের দশক শুরু হতে দেখছি। যেখানে কোটি কোটি মানুষ মহামারি, মুদ্রাস্ফীতি আর যুদ্ধের আঘাতে জর্জরিত অর্থনীতির দায় কাঁধে বয়ে বেড়াচ্ছেন।

    অন্যদিকে বিলিয়নিয়ার ক্লাসের উন্মেষ ঘটছে। এ বৈষম্য আকস্মিক কোনো দুর্ঘটনা নয়। বিলিয়নিয়ারদের ক্লাসে যারা রয়েছেন তারা যে কোনো মূল্যে নিজেদের সম্পদের পরিমাণ নিশ্চিত করছেন। তিনি মনে করেন, বাজারকে আরও ন্যায্য ও ধনীদের নিয়ন্ত্রণমুক্ত করতে একচেটিয়া ব্যবসা ভাঙতে সরকারের জরুরি হস্তক্ষেপ জরুরি।

    এক্ষেত্রে কর্মীদের ক্ষমতায়ন করে করপোরেট মুনাফার ওপর কর আরোপ করা উচিত বলেও অমিতাভ জানান। সেই সঙ্গে গণমুখী পণ্য ও পরিষেবায় নতুন বিনিয়োগও জরুরি বলে তিনি মনে করেন।

  • মনোনয়ন পেলেন ‘ফিল্মফেয়ার ২০২৪’-এ যারা

    মনোনয়ন পেলেন ‘ফিল্মফেয়ার ২০২৪’-এ যারা

    ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় ফিল্মফেয়ারকে। প্রতিবছর বলিউড ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এ বছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হতে যাচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ইতিমধ্যে ‘৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২৪’-এর মনোনয়ন ঘোষণা করা হয়েছে এবং এতে সেরা পারফরম্যান্স, সেরা চলচ্চিত্র এবং সেরা তারকাগণ মনোনীত হয়েছেন, যাঁরা গত বছর তাঁদের কাজ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

    ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে শিল্পী, টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন তালিকায় রয়েছে সম্প্রতি আলোড়ন তুলে দেওয়া সিনেমা নির্মাতা বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেইল’, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’, অ্যাটলি কুমারের ‘জাওয়ান’, করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’, অমিত রাইয়ের ‘ওএমজি ২’, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’।

    সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রণবীর কাপুর (অ্যানিম্যাল), রণবীর সিং (রকি অউর রানি কি প্রেমকাহানি), শাহরুখ খান (ডানকি , জাওয়ান), সানি দেওল (গদর ২), ভিকি কৌশল (শ্যাম বাহাদুর)।

    সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেমকাহানি), ভূমি পেড়নেকার (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আদভানি (সত্যপ্রেম কি কথা), রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডানকি) ।

    সেরা পার্শ্ব-অভিনেতার মনোনয়ন পেয়েছেন অভিষেক বচ্চন (ঘুমর), জয়দীপ আহলাওয়াত (থ্রি অফ আস), মনোজ বাজপেয়ী (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২), রাজকুমার রাও (ভেদ), ভিকি কৌশল (শ্যাম বাহাদুর), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেইল)।

    সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন দীপ্তি নভাল (গোল্ডফিশ), ফতিমা সানা শেখ (ধক ধক), রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে), সাইয়ামি খের (ঘুমর), শাহানা গোস্বামী (জিগ্যাটো), শেফালী শাহ (থ্রি অফ আস)।

    সেরা পরিচালক অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি কুমার (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি কি প্রেমকাহানি), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান), বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেইল) ।

    পার্শ্ব সেরা চলচ্চিত্র টুয়েলভথ ফেইল (বিধু বিনোদ চোপড়া), ভেদ (অনুভব সিনহা), ফারাজ (হংসল মেহতা), জোরাম (দেবাশিস মাখিজা), শ্যাম বাহাদুর (মেঘনা গুলজার), থ্রি অফ আস (অবিনাশ অরুণ ধাওয়ারে) জিগ্যাটো (নন্দিতা দাস সেরা)।

    এ ছাড়াও সেরা গায়ক হিসেবে মনোনয়ন পেয়েছেন অরিজিৎ সিং (লুট পুট গয়া; ডানকি) এবং অ্যানিম্যাল এর (সাতরঙ্গ) , ভূপিন্দর বাব্বল (আরজান ভাইলি; অ্যানিমাল), শহিদ মাল্য (কুদময়ী; রকি অউর রানি কি প্রেমকাহানি), সোনু নিগম (নিকলে থে কাভি হাম ঘর সে; ডানকি), বরুণ জৈন (সচিন; জিগর), শাদাব ফরিদি (আলতামাস ফরিদি)।

    সেরা গায়িকা হিসেবে মনোনয়ন পেয়েছেন দীপ্তি সুরেশ (আরারারি রারো; জওয়ান) জোনিতা গান্ধী (হে ফিকর; এইট এএম মেট্রো), শিল্পা রাও (বেশরম রং; পাঠান) ও জাওয়ান সিনেমার (চালেয়া), শ্রেয়া ঘোষাল (তুম কেয়া মিলে; রকি অউর রানি কি প্রেমকাহানি)।

    এ বছর ফিল্মফেয়ার সঞ্চালনা করবেন করণ জোহর। এই বছরে মুম্বাইয়ে বসছে না ফিল্মফেয়ার পুরস্কার। আগামী ২৮ জানুয়ারি গুজরাটের গান্ধী নগরে বসবে এই পুরস্কার অনুষ্ঠান।