Category: ফুটবল

  • সানজিদা ছাদখোলা বাস থেকে দেশবাসীকে ধন্যবাদ জানালেন

    সানজিদা ছাদখোলা বাস থেকে দেশবাসীকে ধন্যবাদ জানালেন

    নেপালকে তাদের মাটিতেই হারিয়ে গতকাল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা। এরপর সংবাদ সম্মেলন শেষে ছাদখোলা বাসে শুরু হয় বিজয় প্যারেড। এই বাসে করে বাফুফে ভবনে যাচ্ছেন মেয়েরা।

    ছাদখোলা বাসের স্বপ্নদ্রষ্টা সানজিদা। ২০২২ সালে সাফের ফাইনালের আগে আবদার করেছিলেন, চ্যাম্পিয়ন হতে পারলে যেন ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়। তার সেই স্ট্যাটাসের পরই ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছিল। এবারও সাফের শিরোপা জিতেছেন বাংলার বাঘিনীরা। এবার সরাসরি ছাদখোলা বাস না চাইলেও, ফাইনালের আগে দুই বছর আগের সেই অভ্যর্থনার স্মৃতিচারণ করেন সানজিদা।

    আগেরবারের মতো এবারও তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে। সেই ছাদখোলা বাসে উঠেই দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সানজিদা। নিজের ফেসবুকে সানজিদা লিখেন, ‘ছাদখোলা বাসে। স্বপ্নিল যাত্রা। ধন্যবাদ দেশবাসী।’

    ছাদখোলা বাসের গতবারের থেকে এবারের চিত্র কিছুটা আলাদা। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ছোঁয়া লেগেছে সাফজয়ীদের বাসেও। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানো হয়েছে। গতবার সাফ চ্যাম্পিয়নদের জন্য বাসের ব্যবস্থা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। তাতে বাসে ফুটবলারদের পাশাপাশি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি। তাতে সমালোচনা হয়েছিল অনেক। অনেকেই বিষয়টি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছিলেন। যদিও এসব সমালোচনা কানে তুলেননি বাফুফের তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিনসহ তার ফেডারেশনের কর্তারা।

    তবে ৫ আগস্ট সরকার পতনের পর বাংলাদেশে বদলে গেছে অনেক কিছুই। বদল এসেছে বাফুফের কমিটিতেও। প্রায় দেড় যুগ পর নতুন সভাপতি পেয়েছে বাফুফে। এই বদলে যাওয়া বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাফুফের মানসিকতাতেও। এবার ছাদখোলা বাসে শুধুই চ্যাম্পিয়ন মেয়েদের ছবি। চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে অফিসিয়াল ফটোসেশনের সবাইকে রাখা হয়েছে। শুরুর একাদশে থাকা দলের ছবিও আছে। সেইসঙ্গে আছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতা ঋতুপর্না চাকমার ট্রফি গ্রহণের ছবিও।

    ঋতুপর্ণা চাকমার ছবির উপরে রয়েছে কয়েকটি লোগো। নারী ফুটবলে দীর্ঘদিনের স্পন্সর ঢাকা ব্যাংক। সেই ২০১৬ সাল থেকে নারী ফুটবলের সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানটি রয়েছে। বিশেষ এই উপলক্ষ্যে বাফুফে স্মরণ করেছে তাদের। বেভারেজ পার্টনার পুষ্টি, ট্যাকনিক্যাল পার্টনার আমরাও বছরব্যাপী বাফুফেকে পৃষ্ঠপোষকতা করছে। তাই তাদের লোগোও আছে বিশেষ এই স্থানে।

    সেই বাসের ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভেসেছেন বাফুফের বর্র্তমান কমিটির কর্তারা। এমনকি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাদেরকে সাধুবাদ জানিয়েছেন।

  • ট্রফি নিয়ে সুমাইয়াদের ঘুম, ঋতুপর্ণার চুমো

    ট্রফি নিয়ে সুমাইয়াদের ঘুম, ঋতুপর্ণার চুমো

    ২০২২ কাতার বিশ্বকাপ জিতে ট্রফি হাতে ঘুমানোর ছবি পোস্ট করে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এরপর ট্রফি জিতে অনেকেই মেসিকে অনুকরণ করেছেন।

    পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও একইধরনের উদযাপনের ছবি পোস্ট করেছিলেন। এবার নারীদের সাফ জিতে মেসিকে অনুকরণ করলেন বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

    স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর উল্লাসে মাতে পুরো দল। পুরো দলের সঙ্গে উল্লাসে মেতেছিলেন বাংলাদেশের ফুটবলার সুমাইয়াও।

     

  • প্রধান উপদেষ্টা সাফ শিরোপা জয়ী নারী দলকে অভিনন্দন জানিয়েছে

    প্রধান উপদেষ্টা সাফ শিরোপা জয়ী নারী দলকে অভিনন্দন জানিয়েছে

    নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বুধবার (৩০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এক বিবৃতিতে বলেছেন, আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সকল খেলোয়াড়দের, যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।

  • রাষ্ট্রপতি সাফ শিরোপা জয়ী নারী দলকে অভিনন্দন জানিয়েছে

    রাষ্ট্রপতি সাফ শিরোপা জয়ী নারী দলকে অভিনন্দন জানিয়েছে

    টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ ফাইনালে শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বুধবার রাতে এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। এই অর্জন দেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

    নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো হিমাদ্রির শিখরে বাংলাদেশের মেয়েরা।

    ২০২২ সালে অনুষ্ঠিত গত আসরের শিরোপা নির্ধারণী ম্যাচও হয়েছিল এই দুই দলের মধ্যে। ভেন্যুও ছিল একই। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

    হাইভোল্টেজ এই ফাইনাল দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। ফাইনালের মহারণে বাংলাদেশ খেলতে নামে একাদশে একটি পরিবর্তন এনে। ভুটানের বিপক্ষে সেমিফাইনালে খেলা সাগরিকার জায়গায় দলে ফেরেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। চোটের কারণে সেমিতে খেলতে পারেননি শামসুন্নাহার জুনিয়র।

    ৪-৩-৩ ফরমেশনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। নেপালী গোলরক্ষকের ভুলে দ্বিতীয় মিনিটেই সুযোগ এসেছিল তহুরার সামনে। তবে দুর্ভাগ্য, সাইড পোস্টে লেগে অল্পের জন্য গোল পাওয়া হলো না বাংলাদেশের।

    ম্যাচের ৯ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। যদিও ফিনিশিংয়ের অভাবে গোল মেলেনি। পরের মিনিটেই পাল্টা আক্রমণে সুযোগ পায় নেপাল। আমিশা কার্কির শট পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ।

    ৩৩ মিনিটে নেপালের বক্সের ঠিক বাইরে ফ্রি–কিক পায় বাংলাদেশ। সেখান থেকে মারিয়ার শট বারের অনেক ওপর দিয়ে চলে যায়। ৩৫ মিনিটে নেপালের ভুলে সুযোগ পেয়েছিলেন মনিকা। কিন্তু বল চলে যায় পোস্টের ওপর দিয়ে।

    ভারত ম্যাচে লাল কার্ড দেখা রেখা পোডেলকে ফাইনালে পায়নি নেপাল। ৭ গোল করা এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব ওঠে সাবিত্রা ভান্ডারির কাঁধে। তবে প্রথমার্ধে ফরাসি লিগে খেলা এই তারকাকে কড়া পাহারায় রাখেন আফিদা খন্দকার ও শিউলি আজিম।

    দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ – পাল্টা আক্রমণ চালায় দুই দল। অবশেষে ম্যাচের ৫২ মিনিটে ডেডলক ভাঙেন বাংলাদেশের মনিকা। তার গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেননি সাবিনারা। ম্যাচের ৫৫ মিনিটে মাঝমাঠ থেকে প্রীতি রাইয়ের দুর্দান্ত এক থ্রো পাসে নেপালকে সমতায় ফেরান আমিশা কার্কি।

    দুই দল সমতায় ফেরার পর থেকেই উত্তাপ বেড়ে যায় গ্যালারিতে। ৬০ মিনিটে কর্নার থেকে কাছাকাছি গিয়েও গোলের দেখা পায়নি সাবিনা খাতুনের দল। ৬৬ মিনিটে সুযোগ হাতছাড়া করে নেপাল। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়ার দুর্দান্ত এক শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা। ৭১ মিনিটে প্রতি–আক্রমণে কাছাকাছি গিয়েও গোল পায়নি নেপাল।

    অবশেষে ম্যাচের ৮০ মিনিটে ঋতুপর্ণার অসাধারণ এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে দারুণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করেন ঋতুপর্ণা।

    শেষ পর্যন্ত তার গোলেই নির্ধারিত হয় শিরোপাভাগ্য। ২-১ গোলে নেপালকে হারিয়ে আরেকবার হিমালয় চূড়ায় উঠলো সাবিনা-তহুরারা। এর আগে নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও খেলেছেন।

  • এবারের সাফে সেরা গোলরক্ষক রুপনা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা

    এবারের সাফে সেরা গোলরক্ষক রুপনা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা

    টানা দ্বিতীয় আসরে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের অ্যাটাকিং এই মিডফিল্ডার পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। নেপালের বিপক্ষে বাংলাদেশের ফাইনালেও জয়ের নায়ক এই ঋতুপর্ণা। তার গোলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।

    টুর্নামেন্ট সেরার পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন ঋতুপর্ণা। বাংলাদেশ চ্যাম্পিয়ন ও নিজের স্বীকৃতির প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘ভালো লাগছে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি গোল করেছি এবং পুরস্কার পাওয়াতে খুশি লাগছে। এতে আমার পরিবারও অনেক খুশি হবে।’

    বাংলাদেশের সাফল্যের নেপথ্যে আরেকজন গোলরক্ষক রুপনা চাকমা। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি বাংলাদেশের আস্থার প্রতীক ছিলেন। চার ম্যাচে মাত্র দুই গোল হজম করেছে বাংলাদেশ। ২০২২ সালের সাফেও তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন।

  • বাংলাদেশ আরেকবার হিমালয়ের চূড়ায়

    দুই বছর আগে রূপকথার গল্প যেখানে লেখা হয়েছে, আজ কাঠমান্ডুর রঙ্গশালায় সেই গল্পই লিখলেন সাবিনা খাতুনরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো হিমাদ্রির শিখরে বাংলাদেশের মেয়েরা।

    ২০২২ সালে অনুষ্ঠিত গত আসরের শিরোপা নির্ধারণী ম্যাচও হয়েছিল এই দুই দলের মধ্যে। ভেন্যুও ছিল একই। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

    হাইভোল্টেজ এই ফাইনাল দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। ফাইনালের মহারণে বাংলাদেশ খেলতে নামে একাদশে একটি পরিবর্তন এনে। ভুটানের বিপক্ষে সেমিফাইনালে খেলা সাগরিকার জায়গায় দলে ফেরেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। চোটের কারণে সেমিতে খেলতে পারেননি শামসুন্নাহার জুনিয়র।

    ৪-৩-৩ ফরমেশনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। নেপালী গোলরক্ষকের ভুলে দ্বিতীয় মিনিটেই সুযোগ এসেছিল তহুরার সামনে। তবে দুর্ভাগ্য, সাইড পোস্টে লেগে অল্পের জন্য গোল পাওয়া হলো না বাংলাদেশের।

    ম্যাচের ৯ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। যদিও ফিনিশিংয়ের অভাবে গোল মেলেনি। পরের মিনিটেই পাল্টা আক্রমণে সুযোগ পায় নেপাল। আমিশা কার্কির শট পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ।

    ৩৩ মিনিটে নেপালের বক্সের ঠিক বাইরে ফ্রি–কিক পায় বাংলাদেশ। সেখান থেকে মারিয়ার শট বারের অনেক ওপর দিয়ে চলে যায়। ৩৫ মিনিটে নেপালের ভুলে সুযোগ পেয়েছিলেন মনিকা। কিন্তু বল চলে যায় পোস্টের ওপর দিয়ে।

    ভারত ম্যাচে লাল কার্ড দেখা রেখা পোডেলকে ফাইনালে পায়নি নেপাল। ৭ গোল করা এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব ওঠে সাবিত্রা ভান্ডারির কাঁধে। তবে প্রথমার্ধে ফরাসি লিগে খেলা এই তারকাকে কড়া পাহারায় রাখেন আফিদা খন্দকার ও শিউলি আজিম।

    দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ – পাল্টা আক্রমণ চালায় দুই দল। অবশেষে ম্যাচের ৫২ মিনিটে ডেডলক ভাঙেন বাংলাদেশের মনিকা। তার গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেননি সাবিনারা। ম্যাচের ৫৫ মিনিটে মাঝমাঠ থেকে প্রীতি রাইয়ের দুর্দান্ত এক থ্রো পাসে নেপালকে সমতায় ফেরান আমিশা কার্কি।

    দুই দল সমতায় ফেরার পর থেকেই উত্তাপ বেড়ে যায় গ্যালারিতে। ৬০ মিনিটে কর্নার থেকে কাছাকাছি গিয়েও গোলের দেখা পায়নি সাবিনা খাতুনের দল। ৬৬ মিনিটে সুযোগ হাতছাড়া করে নেপাল। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়ার দুর্দান্ত এক শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা। ৭১ মিনিটে প্রতি–আক্রমণে কাছাকাছি গিয়েও গোল পায়নি নেপাল।

    অবশেষে ম্যাচের ৮০ মিনিটে ঋতুপর্ণার অসাধারণ এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে দারুণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করেন ঋতুপর্ণা।

    শেষ পর্যন্ত তার গোলেই নির্ধারিত হয় শিরোপাভাগ্য। ২-১ গোলে নেপালকে হারিয়ে আরেকবার হিমালয় চূড়ায় উঠলো সাবিনা-তহুরারা। এর আগে নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও খেলেছেন।

  • বিসিবির পক্ষ থেকে বাফুফের নতুন সভাপতিকে শুভেচ্ছা

    বিসিবির পক্ষ থেকে বাফুফের নতুন সভাপতিকে শুভেচ্ছা

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। দেশের ফুটবলাঙ্গনের নতুন প্রধানকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    নবনির্বাচিত এই সভাপতির জন্য আজ রোববার ২৭ অক্টোবর বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে তাবিথ আউয়াল ও তার নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাবিথের নিবেদন এবং ভিশন আমাদের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।’

    ফারুক আরও বলেন, ‘বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বে বিশ্বাস করে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

    উল্লেখ্য, গতকাল শনিবার বাফুফে নির্বাচনে ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাবিথ আওয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মোট ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন এই নির্বাচনে।

  • অবিশ্বাস্য ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

    অবিশ্বাস্য ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

    বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলার মেয়েরা। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে সাবিনারা।

    রোববার ২৭ অক্টোবর নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিয়ে খেলতে বাংলাদেশ। শুরুতেই এগিয়ে যায় তারা। ৭ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্না।

    বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার নেওয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে বল জালে জড়ান ডিফেন্ডার মাসুরা পারভীন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

    ১৫ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন তহুরা। ডি বক্সের ঠিক সামনে থেকে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তহুরা। ২৪ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। তার শট গোলবারে লেগে ফেরার পর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন মনিকা চাকমা। তার পাস পেয়ে সাবিনা শট নেন দূর থেকে। হতাশ হওয়ার এক মিনিটের মাথায় পেলেন কাঙ্ক্ষিত গোল। বাংলাদেশ লিড নেয় ৩-০ গোলে।

    ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। ৩৭ মিনিটে ফের সাবিনার আঘাত। এবার গোলরক্ষক রুপনার বাড়ানো বল মধ্যমাঠ থেকে নিয়ে এগিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে তিনি বল জালে জড়ান। ৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। ৫-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

     

  • তাবিথের শুরুতেই গঠনতন্ত্র সংশোধনের আশ্বাস

    তাবিথের শুরুতেই গঠনতন্ত্র সংশোধনের আশ্বাস

    দুই পাশে সিনিয়র সহসভাপতি ও নির্বাচিত চার সহসভাপতিকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে নির্বাচিত নতুন সভাপতি তাবিথ আউয়াল। মুখের হাসিই বলে দিচ্ছে, নতুন দায়িত্ব পেয়ে কতটা খুশি। গতকাল নির্বাচনে ১২৩ ভোট পেয়ে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হওয়া তাবিথ শুনিয়েছেন ফুটবল নিয়ে তাঁর আগামীর স্বপ্নের কথা। কার্যনির্বাহী কমিটির ২১ সদস্যকে নিয়ে বাংলাদেশের ফুটবলে আধুনিকতার ছোঁয়া দিতে চান তিনি।

    আর দায়িত্ব পাওয়ার শুরুতেই বাফুফের গঠনতন্ত্র সংশোধনের প্রতিশ্রুতি তাবিথের, ‘আমরা সবাই একমত, ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার করার কাজ হাতে নেব। একই সঙ্গে ফুটবল যেন মাঠে চলমান থাকে, মানটা আরও উঁচু লেভেলে যায়, সেই জায়গায় আমরা কাজ করতে চাই।

    আমরা অনেক কর্মপরিকল্পনা হাতে নেব। এরই মধ্যে আপনারা জানেন, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ‘৩৬০ প্রোগ্রাম’ আপনাদের সামনে এনেছেন। তাদের ডকুমেন্ট সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব এবং অবশ্যই আমাদের ফুটবলকে এগিয়ে নেওয়াটা হলো মূল লক্ষ্যমাত্রা।’

    পরিবর্তিত পরিস্থিতিতে শুধু ক্রীড়াঙ্গন নয়, এটাই দেশের প্রথম বড় কোনো নির্বাচন। সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনে সহযোগিতা করায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ জানান তাবিথ, ‘তাঁর (আসিফ) দিকনির্দেশনায় এবং তাঁর সাহসে আমরা এ রকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন দেখেছি। আমরা আগামী দিনের ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

    চারবারের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের সময়ে অনেক কিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। বিশেষ করে নির্বাহী কমিটির অন্য সদস্যদের পাশ কাটিয়ে সালাউদ্দিন একাই অনেক সিদ্ধান্ত নিয়েছেন। তাবিথ প্রতিশ্রুতি দিয়েছেন, সবাইকে নিয়ে কাজ করবেন, ‘আমাদের কমিটি কীভাবে চলবে, কোন প্রক্রিয়ায় চলবে, সেগুলো আমরা আমাদের প্রথম নির্বাহী কমিটির মিটিংয়ের মাধ্যমে আপনাদের কর্ম দিয়ে পেশ করে দেব। মুখের কথা নয়, অ্যাকশনে বিশ্বাস করি। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কাজের ফলাফল আপনারা দেখতে পাবেন।’

    এবারের নির্বাচনে পুরোনোর সঙ্গে অনেক নতুন মুখ এসেছে। নতুন আর পুরোনোর সমন্বয়ে ফুটবলকে এগিয়ে নিতে চান তাবিথ, ‘আমরা সব সময় মনে করি, সবকিছুতে একটা ব্যালান্স ও দলবদলের দরকার। সেই আঙিনায় আমরা নতুন এবং পুরোনো মুখের সমন্বয়ে আগামী দিনের ভালো কিছু কর্মপরিকল্পনা হাতে নিতে পারব। আমরা সবাই নতুন ফুটবল, ভালো ফুটবল ও আধুনিক ফুটবল প্রত্যাশা করি। ফুটবলের মাধ্যমে এই মুক্ত বাংলাদেশকে আমরা ইউনাইটেড রাখব। ফুটবলের মাধমে বাংলাদেশকে আরেকটু খুশি করতে পারব, সেই প্রত্যাশা আমরা পূরণ করব।’

  • এবার ভিনির হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন

    এবার ভিনির হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন

    চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন অন্যরকম রিয়াল মাদ্রিদ। যেখানে লস ব্লাঙ্কোসরা যা করতে পারে, তা ভাবনার থেকেও গভীর। যেমনটা ঘটলো গত রাতে। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় হারের অপেক্ষায় থাকা দলটা লিখেছে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পরও ৫-২ গোলের জয়ের এই গল্পের নায়ক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিলো কার্লো আনচেলত্তির দল।

    সান্তিয়াগো বার্নাব্যুতে ৩০ মিনিটে ডনিয়েল ম্যালেন এবং ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডর্টমুন্ড। পিছিয়ে পড়ে রিয়াল একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৬০ মিনিটে এসে এক গোল শোধ করেন রুডিগার। এমবাপের ক্রসে হেড করে ব্যবধান কমান তিনি। এর মিনিট দুয়েক পরেই ভিনিসিয়াস ফেরান সমতা। শুরুতে রেফারি অফসাইড দেখিয়ে সেটা বাতিল করে দিলেও পরে ভিএআরে আসে গোলের সিদ্ধান্ত।

    ৮৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। কোর্তোয়ার পা থেকে বল পেয়ে পাল্টা আক্রমণে ওঠে রিয়াল। ক্ষিপ্র গতিতে এগিয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভাসকেস। ৮৬ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ভিনিসিয়াস। নিজেদের বক্স থেকে বল নিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে জোরাল শট নেন তিনি। বল জালে ছোঁয়া পেতেই পুরো বার্নাব্যু যেন উল্লাসে ফেটে পড়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটেও একক নৈপুণ্যে আরেকটি চমৎকার গোলে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি। সেই সঙ্গে দলের বড় জয়।

    এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ডর্টমুন্ড। দিনের আরেক ম্যাচে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইংলিশ ক্লাবটি।