Category: ফুটবল

  • পিটার বাটলার নয়, সাবিনাদের প্রাধান্য দেওয়ার দাবি আমিনুলের

    পিটার বাটলার নয়, সাবিনাদের প্রাধান্য দেওয়ার দাবি আমিনুলের

    বাফুফে নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের ওপরই আস্থা রাখছে। ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের অনুরোধের পরেও সাবিনা খাতুনরা ‘বাটলারের অধীনে অনুশীলন নয়’ অবস্থানে অনড়।

    এদিকে, ফেডারেশন বাটলারকে দিয়ে বিকল্প দল গড়ার কাজও শুরু করছে। সরাসরি বাদ না দিয়ে এমন অবস্থা সৃষ্টি করা হচ্ছে যেন সাবিনারাই এক পর্যায়ে স্বেচ্ছায় ক্যাম্প ছেড়ে যান। তখন ফেডারেশন কর্তারা এভাবে বুলি আওড়াতে পারবেন, ‘তারা নিজেরাই চলে গেছে, আমরা তো তাদের যেতে বলিনি।

    ’১৮ জন নারী ফুটবলার বাফুফে ক্যাম্প ছাড়লে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় ক্ষতি হবে আখ্যায়িত করে জাতীয় পুরুষ দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘তারা (সিনিয়র ফুটবলাররা) যদি চলেই যায় এই ক্ষতি বাংলাদেশের ফুটবলে অপূরণীয়। এটা জাতির দুর্ভাগ্য হয়ে থাকবে এবং দায়ও বাফুফেকে নিতে হবে। বাফুফের অবশ্যই তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ। তারা যেন ফুটবলের সঙ্গেই থাকেন সেটা নিশ্চিত করাও বাফুফের দায়িত্ব।’

    পুরুষ ফুটবলে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৩ সালে ঢাকা সাফ ফুটবলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর গোলরক্ষক আমিনুল। সাফ চ্যাম্পিয়ন দলের এই সদস্য সরাসরি সাবিনাদের পাশে দাঁড়ালেন, ‘একটি শিরোপা কত কষ্ট-পরিশ্রমে আসে এটা খেলোয়াড়রা জানে। আর সেখানে এই নারী দলের অনেকেই টানা দুই বার সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। খেলোয়াড়-কোচ সমস্যা নাকি অনেকদিন থেকেই।

    খেলোয়াড়দের বিষয়টি প্রাধান্য দিয়ে অবশ্যই ফেডারেশনের উচিৎ ছিল বিষয়টি মীমাংসা করে এরপর কোচ ঠিক করা।’জাতীয় দলের অন্যতম সিনিয়র ফুটবলার মাসুরা পারভীন কান্নাবিজড়িত কণ্ঠে সেটাই বলেছিলেন সাংবাদিকদের, ‘আমরা এতদিন ধরে কোচের কথা বলছি। ফেডারেশন কি একবারও ভাবল না মেয়েরা এত করে বলছে কোচ নেওয়ার আগে অন্তত একবার কথা বলি?’ উদ্ভুত পরিস্থিতির পেছনে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল বাফুফের নারী উইংয়ের দায়–ই বেশি দেখেন।

    তার দাবি, ‘ফেডারেশনের উচিৎ যাদের দায়িত্বের অবহেলায় এই সংকট তৈরি হয়েছে অতি সত্ত্বর তাদের অপসারণ করা।’বাংলাদেশ নারী দল দক্ষিণ এশিয়ায় টানা দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন দৃষ্টি এশিয়ান পর্যায়ে।

    ঋতুপর্ণা, রুপ্না চাকমারা ফুটবল ছেড়ে দিলে সেটা সহসাই সম্ভব নয় বলে মনে করেন আমিনুল, ‘নারী ফুটবলে এশিয়ান পর্যায়ে অবস্থান করতে হলে দক্ষিণ এশিয়ার সেরাদের দ্বারাই সম্ভব। সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টসেরা বাংলাদেশের রুপ্না–ঋতুপর্ণা। এদের পক্ষেই সম্ভব এশিয়ান পর্যায়ে কিছু করা।

    নতুনদের সাফ পর্যায়ে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে, এরপর না এশিয়ান।’১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের স্পষ্ট বিরোধ নেই। তাদের একটাই দাবি, ‘বাটলারের অধীনে অনুশীলন করব না।’ নারী ফুটবলাররা সভাপতির কাছে সমাধান চেয়েছে। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের ইতিবাচক মনোভাবের প্রেক্ষিতেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাটলারকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

    বাটলার-সাবিনাদের দ্বন্দ্ব অনেকটাই ইগোকেন্দ্রিক। ঠিক তেমনি বাফুফের কাছেও এখন বিষয়টি ‘ইগো’র পর্যায়ে। বাটলারকে সরালে বাফুফের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভুল প্রমাণিত হবে। ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, ফেডারেশনের অদূরদর্শী ও অপেশাদার সিদ্ধান্তে কয়েকজন ফুটবলারের বিমুখতা তৈরি হচ্ছে।

  • আর্জেন্টিনা রোমাঞ্চকর ম্যাচে ১ গোলে জিতল

    আর্জেন্টিনা রোমাঞ্চকর ম্যাচে ১ গোলে জিতল

    এবারের আসরে যেন অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর ফাইনাল পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিলো তারা। উরুগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

    শনিবার (০৮ ফেব্রুয়ারি) কারাকাসে চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে মেসির উত্তরসূরীরা।

    এদিন ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার একক আধিপত্য থাকলেও শেষদিকে লড়াই জমিয়ে তুলে লুইস সুয়ারেজের উত্তরসূরীরা। ৫২তম মিনিটের মধ্যে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৩–০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনার খুদেরা। এরপর ৬৯তম মিনিটে স্কোরলাইন হয় ৪–১।

    তবে এরপর পরে ম্যাচে কিছুটা নাটকীয়তাও দেখা গেছে। ৮৬ মিনিটের মধ্যে উরুগুয়ে আরও দুটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। তবে আর ফেরা হয়নি। শেষ পর্যন্ত ৪–৩ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

    পুরো ম্যাচে ৭ গোল হলেও প্রথম গোলের দেখা পেতে অবশ্য সমর্থকদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে ক্লওদিও এচেভেরিকে পাস দেন ক্যারিজো। বক্সে ঢুকে এচেভেরি উরুগুয়ের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ান জালে।

    এদিকে, ফাইনাল পর্বের আগের ম্যাচে চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। তাতে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে আছে তারা। আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও।

    গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।

  • অবশেষে মেসি-সুয়ারেজের গোলে বড় জয় মায়ামির

    অবশেষে মেসি-সুয়ারেজের গোলে বড় জয় মায়ামির

    প্রাক মৌসুমের প্রস্তুতিটা ভালোই হচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামির, আজ রোববার তারা অলিম্পিয়াকে হারিয়েছে বড় ব্যবধানে।মেসি-সুয়ারেজদের গোলে অলিম্পিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে মায়ামি। প্রীতি ম্যাচে এটা তাদের টানা চতুর্থ জয়।

    কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপ শুরু হওয়ার আগে তারা আরও একটি ম্যাচ খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। অরল্যান্ডো ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। হন্ডুরাসে সুয়ারেজ ও মেসির কাড়িকুড়িতে ২৭ মিনিটে এগিয়ে যায় মায়ামি, গোলদাতা মেসি। প্রথমার্ধে আরও দুটি গোল করে মায়ামি, দুটির সহায়তাকারীই মেসি।

    ৪৪ মিনিটে মেসির করা অ্যাসিস্টে গোল করেন ফেদেরিকো রেদোনদো, আর প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন। দ্বিতীয়ার্ধে স্কোর বোর্ডে নাম তুলেন সুয়ারেজ ও রায়ান সেইলর। ফলে বড় জয়ই নিশ্চিত হয় তাদের।

    এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।

  • রোনালদোর প্রথম গোলে জয় আল-নাসর’র

    রোনালদোর প্রথম গোলে জয় আল-নাসর’র

    বয়সটা যে শুধুই একটা সংখ্যা সেটা মাঠে প্রমাণ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই দিন আগে বয়স ৪০ ছুঁয়েছেন। কিন্তু চল্লিশে চালশে প্রবাদটা তার সঙ্গে বোধহয় আর যাচ্ছে না। আরও অদম্য গতিতে ছুটে চলেছেন। সৌদি প্রো লিগে আল নাসরের জয়ে গোল করে অবদান রেখেছেন তিনি।

    অবশ্য এদিন আলো কেড়ে নিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা জন ডুরান। অভিষেক প্রথম ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন জোড়া গোলে। প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোও জালের ঠিকানা খুঁজে পেয়েছেন ‘৪০’ স্পর্শ করে।

    তাতে আল ফেইয়াকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে আল নাসর তিনে উঠে এসেছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এখনও পিছিয়ে আট পয়েন্টে। আল নাসরের পয়েন্ট ৪১। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।

    জানুয়ারির ট্রান্সফার ডেডলাইনে অ্যাস্টন ভিলা থেকে আল নাসরে যোগ দেওয়া ডুরান গোলের দেখা পান ২২ মিনিটেই। নিজের জাদু দেখান দ্বিতীয়ার্ধেও। সাদিও মানের ক্রস থেকে ৭২ মিনিটে জোড়া গোল তুলে নিয়েছেন। দুই মিনিট বাদে তৃতীয় গোলটি যোগ করেন রোনালদো।

  • কেন সভাপতির অনুরোধেও অনুশীলনে ফেরেননি নারী ফুটবলাররা

    কেন সভাপতির অনুরোধেও অনুশীলনে ফেরেননি নারী ফুটবলাররা

    কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বর্জন করেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। অনুশীলনে ফেরাতে ফুটবলারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। মেয়েদের অনুশীলনে যোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। তারপরও শনিবার অনুশীলনে যোগ দেননি কোন ফুটবলার।

    বাফুফে সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাফুফে সভাপতির হাতে যায় বিশেষ তদন্ত প্রতিবেদন। এরপর নারী ফুটবলারদের সঙ্গে ওই দিন রাতে বাফুফে ভবনে সাক্ষাৎ করেন তাবিথ আওয়াল। তিনি একে একে মেয়েদের কথা শোনেন। সেখানে সিনিয়র নারী ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুরোধ করেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

    মেয়েরা অনুশীলনে না ফেরার বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘তাদের অনুশীলনে না ফেরাটা দুঃখজনক। তাদের অভিযোগের বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা চলছে। আজই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি।’

    নতুন মেয়াদে দুই বছরের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হওয়া পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে চান না সাবিনারা। তারা কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ এনেছেন। বডি শেমিং, বাজে ব্যবহার, ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপসহ নানা অভিযোগ করেছেন তারা। বিষয়টি নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন কোচ বাটলার।

    তিনি জানান, অনুশীলন বর্জন করা ফুটবলারদের দলে নেবেন না তিনি। হয় তারা থাকবে না হয় নারী ফুটবলে তিনি থাকবেন। এরপর বাফুফে সভাপতি তাবিথ দুই পক্ষের সঙ্গে কথা বলে, অনুশীলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

  • অবশেষে ৭ গোলের ম্যাচে জয় আর্জেন্টিনার, কষ্টের জয় ব্রাজিলেরও

    অবশেষে ৭ গোলের ম্যাচে জয় আর্জেন্টিনার, কষ্টের জয় ব্রাজিলেরও

    আর্জেন্টিনা ম্যাচে গোল হয়েছে ৭টি, ব্রাজিলের ম্যাচে একটি। তবে দুই ম্যাচেই জয়ের ব্যবধান এক গোলেরই। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াই ও কষ্টের এই জয় দুটি আর্জেন্টিনা ও ব্রাজিলের।

    কারাকাসে যেমন চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৫২ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনার খুদেরা। ৬৯ মিনিটে স্কোরলাইন হয় ৪-১। এরপর অবশ্য কিছুটা নাটকীয়তাও দেখা গেছে। ৮৬ মিনিটের মধ্যে আরও দুটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল উরুগুয়ে, কিন্তু ফেরা আর হয়নি। শেষ পর্যন্ত ৪-৩ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

    ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল সে তুলনায় ছুটছে একটু ঢিমেতালে। যেন একের নামতা পড়ছে! চূড়ান্ত পর্বে উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ ১-০ গোলে জয়ের পর আজ কারাকাসে দ্বিতীয় ম্যাচেও ফল একই। কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে। পেদ্রো হেনরিকের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার লাগো দা সিলভা। ৮৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছিল ব্রাজিল।

  • সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

    সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

    লেগানেসের বিপক্ষে ম্যাচ বলেই কি না, খুব একটা ভাবনা ছিল না রিয়াল মাদ্রিদ ভক্তদের। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ম্যাচে খুব একটা ভুগতে হবে না এমনই প্রত্যাশা ছিল সকলেরই। কিন্তু শেষ পর্যন্ত লেগানেসই ভোগালো রিয়াল মাদ্রিদকে। ২ গোলে পিছিয়ে পড়ার পরেও রিয়ালের জালে তারা পুরেছে দুই গোল।

    কিন্তু রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলার নয়। লড়েছে ম্যাচের শেষ পর্যন্ত। সেটার ফলও তারা পেয়েছে একেবারে হাতেনাতে। ম্যাচের ৯৩তম মিনিটে স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়ার গোল তাদের এনে দেয় দারুণ এক জয়। লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল গেল কোপা দেল রের ফাইনালে। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না রিয়ালের দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে। কিন্তু তারপরেও লিগ টেবিলের ১৬তম স্থানে থাকা দলটা রিয়ালের রক্ষণে ভয় ধরিয়েছিল। প্রথম ৮ মিনিটেই লস ব্লাঙ্কোসদের গোলমুখে ছিল ৪ শট। ম্যাচে রিয়াল প্রথম ভালো সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। ব্রাহিম দিয়াজের পাস থেকে এন্ড্রিক ভাল পজিশনে বল পেয়েছিলেন, তবে শট ছিল দুর্বল। অবশ্য এর মিনিট পাঁচেক পরেই রদ্রিগোর পাস থেকে ডান পায়ের শটে গোল করেন লুকা মদ্রিচ।

    ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। ছয় গজের ছোট বক্সের সামনে সহজ ফিনিশে বল প্রতিপক্ষের জালে জড়ান এই ব্রাজিলিয়ান তরুণ।
    তবে লেগানেসও ফিরে আসার চেষ্টা চালিয়েছিল তখনই। ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

  • অবশেষে নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ-হত্যার হুমকি, ব্যবস্থা নেবে বাফুফে

    অবশেষে নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ-হত্যার হুমকি, ব্যবস্থা নেবে বাফুফে

    বাংলাদেশ নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে দেওয়া হত্যা ও ধর্ষণের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

    বাফুফে জানিয়েছে, এই হুমকি ও হয়রানির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের জন্য খেলে এমন কোনো খেলোয়াড়ের জন্যই হয়রানি এবং হুমকি কাম্য নয়।

    বাফুফে আরও জানায়, খেলোয়াড়দের রক্ষা করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

     

  • অবশেষে কষ্টার্জিত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

    অবশেষে কষ্টার্জিত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

    শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে আলাভেসকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে হ্যান্সি ফ্লিকের দল।

    তবে জয়টা সহজ ছিল না কাতালানদের জন্য। ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। রবার্ট লেভান্ডোভস্কির একমাত্র গোলেই এসেছে স্বস্তির জয়। বার্সেলোনার জন্য এই জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ।

    কারণ, শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রিয়ালের সঙ্গে ব্যবধান কমানো ছিল জরুরি। এখন লিগ টেবিলে ২২ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৯ পয়েন্ট, বার্সেলোনা পিছিয়ে আছে মাত্র ৪ পয়েন্টে (৪৫)। সমান ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

    বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে আলাভেসের রক্ষণ ভাঙতে পারেনি বার্সা। ম্যাচের ৬ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিলেন রাফিনহা, কিন্তু তিনি শট মারেন বাইরে। এর আগে দুর্দান্ত এক মুহূর্ত উপহার দেন লামিনে ইয়ামাল।

    নিজের অর্ধ থেকে বল পেয়ে একে একে পাঁচ-ছয়জন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে সামনে এগিয়ে যান তিনি। ১৭ বছর বয়সী এই প্লে মেকারের ড্রিবলিং দেখে মনে হচ্ছিল, যেন ভিডিও গেমের কোনো চরিত্র মাঠে খেলছে!

    দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬১ মিনিট পর্যন্ত। পেদ্রির ক্রসে লামিনে ইয়ামালের ভলি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে লেভানডফস্কির সামনে চলে আসে।

    গোলবারের একদম সামনে বল পেয়ে নিশ্চিতভাবেই তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। এই একমাত্র গোলেই গুরুত্বপূর্ণ জয় পায় বার্সেলোনা, যা শীর্ষ লড়াইয়ে তাদের অবস্থান আরও মজবুত করল।

  • চ্যাম্পিয়ন্স লিগে নামছে ৩৬ দল, রিয়াল-ম্যানসিটির সামনে যে সমীকরণ

    চ্যাম্পিয়ন্স লিগে নামছে ৩৬ দল, রিয়াল-ম্যানসিটির সামনে যে সমীকরণ

    প্রায় চার মাস ধরে চলা নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সমাপ্তি হবে আজ রাতে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে সবক’টি দল মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত ২টায় একসঙ্গে ১৮টি ম্যাচ শুরু হবে। যার মানে, আজ রাতে ইউরোপজুড়ে চ্যাম্পিয়ন্স লিগ উৎসব চলবে।

    এর মধ্যে ম্যানচেস্টার সিটি ও পিএসজি নামছে আসরে টিকে থাকার শেষ সুযোগ কাজে লাগাতে। রিয়াল মাদ্রিদের সামনে সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলো খেলার চ্যালেঞ্জ। এসি মিলান, আটালান্টা, বায়ার লেভারকুসেনের সামনেও সেরা আটে টিকে থাকার লড়াই।

    ৩৬ দলের গ্রুপ পর্বে সেরা আটে থাকা দলগুলো সরাসরি শেষ ষোলোতে খেলবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফে মুখোমুখি হবে। প্লে-অফ থেকে আসা ৮ দল এবং পয়েন্ট টেবিলের সেরা ৮ দল আগামী মার্চে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে। এরই মধ্যে শুধু লিভারপুল ও বার্সেলোনা সেরা আটে থাকা নিশ্চিত করেছে।

    শেষ রাউন্ডের আগে সেরা আটে থাকা অন্য দলগুলো হলো আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, এসি মিলান, আটালান্টা ও বায়ার লেভারকুজেন। গ্রুপ পর্বের শেষ রাতে অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে।

    এই যেমন, অষ্টম স্থানে থাকা লেভারকুজেন থেকে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে থাকা স্টুটগার্ট আছে ২৪ নম্বরে। তাদের মাঝে আরও ১৫ দল আছে। কাজেই একটি জয়-পরাজয় তো বটেই, গোল পার্থক্যেও অনেকে বাদ পড়তে পারে। এর মধ্যে আর্সেনাল ও ইন্টার কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, ড্র করলেই তাদের সেরা আটে থাকা পাকা। গানাররা খেলবে জিরোনার মাঠে এবং ইন্টার ঘরের মাঠে মোনাকোর মুখোমুখি হবে।

    চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদ, রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসের মতো জায়ান্টরা আজ সেরা আটে থাকার লড়াইয়ে নামবে। তাদের প্লে-অফ নিশ্চিত। তবে ঝুঁকিতে আছে ২০২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানসিটি। তারা এখন ২৫তম স্থানে আছে। ২৪ নম্বরে থাকা স্টুটগার্টের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে পেপ গার্দিওলার দল। গত ম্যাচে পিএসজির কাছে ৪-২ গোলে হেরে আজ ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচটিকে ‘ফাইনাল’ বানিয়ে ফেলেছে সিটি।

    এর মধ্যে একটু স্বস্তি হলো, আজ তারা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নামবে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন পাঁচজন দলে টানায় শক্তিও কিছুটা বেড়েছে সিটির। সিটির বিপক্ষে জিতে ২২ নম্বরে উঠে আসা পিএসজিও ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে। ২৪ নম্বরে থাকা স্টুটগার্টের মাঠে খেলতে নামবে আজ তারা। ড্র করতে পারলেই প্যারিসের দলটির প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। তবে হেরে গেলে বিদায়।

    পিএসজির জন্যও স্বস্তির খবর হলো, গত মৌসুম চমক দিয়ে বুন্দেসলিগায় রানার্সআপ হওয়া স্টুটগার্টের এবার আর সেই ধার নেই। গত মৌসুমে সাফল্যের রূপকার স্ট্রাইকার সেরহো গুইরাসি, অধিনায়ক ওয়ালডারমার এন্টন, সেন্টারব্যাক হিরোকি ইতোসহ বেশ কয়েকজন দল ছেড়েছেন। তাই এবার সেই শক্তি নেই জার্মান ক্লাবটির।