Category: Uncategorized

  • ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ ব্লকেড ছাড়লেন শিক্ষকেরা

    ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ ব্লকেড ছাড়লেন শিক্ষকেরা

    ২০ শতাংশ বাড়ি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে দাবি আদায়ের আল্টিমেটাম শেষ হওয়ার পর তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন এবং দুপুর ২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মোড় অবরোধ করেন।

    প্রায় তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে ‘লং-মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ব্লকেড তুলে নেন শিক্ষকরা।

    এর আগে মঙ্গলবার রাতে তারা আল্টিমেটাম দিয়ে বুধবার শাহবাগ অবরোধের ঘোষণা দেন। রোববার থেকে ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য সুবিধার দাবিতে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে অনেক শিক্ষক রাতভর শহীদ মিনারে অবস্থান করেছেন।

    রোববার শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করতে চাইলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা আন্দোলনে যুক্ত হন এবং পরদিন থেকেই দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন।

    বর্তমানে প্রাথমিক স্তরে এমপিওভুক্ত শিক্ষকরা মাসিক সাড়ে ১২ হাজার টাকা বেতন পান, বাড়ি ভাতা ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাতা ৫০০ টাকা বাড়িয়েছে। তবে শিক্ষকরা এই বৃদ্ধিকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।

    দেশে বর্তমানে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক ও ১ লাখ ৭০ হাজার কর্মচারী কর্মরত আছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রানের কীর্তি বাবর আজমের

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রানের কীর্তি বাবর আজমের

    এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ব্যাটিং দিগ্গজরাও যেখানে পৌঁছাতে পারেননি, সেখানে নতুন উচ্চতায় পৌঁছেছেন বাবর।

    লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে মাত্র ২ রান দূরে ছিলেন তিনি এই কীর্তি থেকে। ম্যাচের সপ্তম বলে বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামিকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান বাবর আজম। এ সময় তিনি ২৩ রানে অপরাজিত ছিলেন।

    এই ইনিংসের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবরের মোট রান দাঁড়িয়েছে ৩০২১, ৩৭ ম্যাচে। টেস্ট থেকে অবসর নেওয়ায় রোহিত শর্মা (২৭১৬) ও বিরাট কোহলি (২৬১৭) আর এই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন না। এখনো সক্রিয় এশীয় ব্যাটারদের মধ্যে বাবরের পরেই আছেন ভারতের শুবমান গিল (২৮২৬) ও ঋষভ পন্ত (২৭৩১)।

    তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবরের আগে ৭ জন ব্যাটার ৩ হাজার রান অতিক্রম করেছেন। তাদের মধ্যে সবার শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট (৬০৮০)। এরপর অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (৪২৭৮), মারনাস লাবুশানে (৪২২৫), বেন স্টোকস (৩৬১৬), ট্রাভিস হেড (৩৩০০), উসমান খাজা (৩২৮৮) ও জ্যাক ক্রলি (৩০৪১)।

    এই অর্জনের মাধ্যমে বাবর আজম আবারও প্রমাণ করলেন, আধুনিক ক্রিকেটে তিন ফরম্যাটেই তিনি বিশ্বের সেরা ব্যাটারদের একজন।

  • ডাকসু নির্বাচনঃ পোলিং অফিসারকে অব্যাহতি

    ডাকসু নির্বাচনঃ পোলিং অফিসারকে অব্যাহতি

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে নিশ্চিত করা হয়। জনসংযোগ থেকে জানানো হয়, বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর।

  • কারামুক্ত হয়ে গানে ফিরছেন নোবেল

    কারামুক্ত হয়ে গানে ফিরছেন নোবেল

    গায়ক মইনুল আহসান নোবেলের যেন কারাগারের পর্ব শেষ ই হচ্ছেনা! একের পর এক মামলা আর কারাগারে দিন গুণা ই যেন হয়ে উঠেছে নোবেলের জীবনের অংশ। তবে এবার কারাগার থেকে মুক্ত হয়ে দীর্ঘদীন অন্তরালে থাকার পর আবার গানের মঞ্চে ফিরছেন নোবেল। এবার নিজের ভক্তদের জন্য নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন এই গায়ক।

    নোবেল অংশ নেবেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে। এ উপলক্ষে তিনি সম্প্রতি আয়োজকদের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, যা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনার সৃষ্টি করেছে।

    ভিডিওতে দেখা গেছে, নোবেলের চেহারা এবং চুলের স্টাইল আগের চেহারার থেকে সম্পূর্ণ ভিন্ন—অনেকে প্রথমে চিনতেই পারননি তাকে।

    ভিডিওবার্তায় নোবেল বলেন, ‘হ্যালো গঙ্গাচড়াবাসী, আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর, মঙ্গলবার। দেখা হবে, গানে গানে।’

    তবে নোবেলের প্রত্যাবর্তন শুধু আনন্দ নয়; পুরনো কিছু বিতর্কও স্মৃতিতে ফেরাচ্ছে। এর আগে কুড়িগ্রামে একটি কনসার্টে মাতাল অবস্থায় অংশ নেওয়ার সময় দর্শকরা তাকে জুতা ছুড়ে ছিলেন। এই ঘটনাটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নোবেলের নতুন ভিডিও প্রকাশের পর।

    অনেকের ধারণা, নোবেলের এই প্রত্যাবর্তন কেবল তার গানের ভক্তদের জন্য নয়, বরং দেশের বিনোদন জগতের জন্যও নতুন আলো আনবে। জেলের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর তার সংগীত যাত্রা কেমন হবে, তা এখন সবার চোখে কৌতূহলের বিষয়।

  • পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীঃ সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা

    পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীঃ সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা

    ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দলের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপ।।বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

    ১. আগামী ৩১ আগস্ট বেলা ২ টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জেষ্ঠ্য নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন।
    ২. ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
    ৩. ১ সেপ্টেম্বর সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
    ঐদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।
    ৪. ২ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি।
    ৫. আগামী ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।
    ৬.প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
    ৭. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।
    ৮. সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপি’র উদ্যোগে গোলটেবিল বৈঠক।
    ৯.প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী (ক) সাংস্কৃতিক অনুষ্ঠান (খ) বৃক্ষ রোপণ অভিযান (গ) মৎস্য অবমুক্তকরণ (ঘ) ফ্রি মেডিকেল ক্যাম্প (ঙ) ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউছসহ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

     

  • এবারের নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে প্রায় ১৩ কোটি

    এবারের নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে প্রায় ১৩ কোটি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা  প্রায় ১৩ কোটি অর্থাৎ ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ, কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার বিবরণী থেকে এ তথ্য জানা যায়।

    সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ভোটার, ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন ভোটার হতে পারে (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সকল ভোটারসহ)।

    এই নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্রসহ মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ১৯ হাজারটি অতিরিক্ত ভোটকক্ষসহ মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ হতে পারে।

  • নেশার টাকার জন্য ৩ মাসের সন্তানকে বিক্রি, আটক বাবা

    নেশার টাকার জন্য ৩ মাসের সন্তানকে বিক্রি, আটক বাবা

    চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে জান্নাতুল মাওয়া মিমহা ( মাস) নামে একমাত্র কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির বাবা মিরাজ উদ্দীনকে (৩০) আটক করেছে পুলিশ। পরে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

    শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

    আটক মিরাজ উদ্দীন সদর ইউনিয়নের আকবর পাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

    জানা গেছে, গত ২ বছর আগে বান্দরবানের নেক্ষ্যংছড়ির বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে বিয়ে হয় মিরাজ উদ্দীনের। সেই ঘরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। নেশার টাকা যোগাতে একমাত্র সন্তানটিই বিক্রি করেছিল বাবা। খবর পেয়ে লোহাগাড়া পুলিশ উপজেলার মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

    তার স্ত্রী আসমাউল হোসনা বলেন, আমার স্বামী নিয়মিত মাদক সেবন করত। প্রতিবাদ করলে আমাকে মারধর করত।

    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশু বিক্রি হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির বাবা মিরাজ উদ্দীনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

     

  • খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের

    খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। 

    এ ছাড়া কাটজ ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) কাটজ প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার সতর্কবার্তা দিয়েছেন।

    ইসরায়েলের দক্ষিণ রামন বিমান ঘাঁটি পরিদর্শনেকালে কাটজ এসব হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যে যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে।

    কাটজ কড়া বার্তা দিয়ে বলেছেন, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে হামলা হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।

    তবে ইসরায়েলের এসব হুমকি বার্তায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

    এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুই দেশের মধ্যে সংঘাত টানা ১২ দিন ধরে চলে।

    সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ সাত শতাধিক নিহত হয়েছেন। এ ছাড়া এই সময় ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

     

  • এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করছেন দেশের সর্বোচ্চ আদালত

    এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করছেন দেশের সর্বোচ্চ আদালত

    বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

    এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে এজলাসে দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অপর ছয় বিচারপতি। উপস্থিত আইনজীবীরাও দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

    এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শুরু করার আগে এক মিনিট নীরবতা পালন করা এবং বেলা দুইটা থেকে বিচারিক কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

    বিমানবাহিনীর যুদ্ধবিমানটি গতকাল সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক।

     

     

  • বিয়ের পিঁড়িতে বসছেন সেলেনা গোমেজ

    বিয়ের পিঁড়িতে বসছেন সেলেনা গোমেজ

    বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর প্রযোজক বেনি ব্লাঙ্কোকে মন দেন সেলেনা। এরপর এক বছর আগে বাগদানও সারেন তারা। এবার বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি।

    নিমন্ত্রিত অতিথিদের তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “কেবল পরিবার ও বন্ধু-বান্ধবরাই নয়, নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বড় বড় সব তারকারা। যেমন: টেইলর সুইফট, মার্কিন তারকা ফুটবলার ট্র্যাভিস কেলস, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সেলেনার সহ-অভিনেতাসহ অনেকে।”

    কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষে এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে আহত হয়েছিলেন সেলেনা।

    সেলেনা তার তথ্যচিত্রে বলেছিলেন, “বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি।”