Day: July 18, 2026

  • বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু

    বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু

    মো. আরফান আলী :ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মজিবর রহমানের একমাত্র পুত্র বলে জানা গেছে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় ১৮ জুলাই শনিবার দুপুরে বাড়ীর উঠানে খেলা-ধূলা করার সময় সবার হঠাৎ বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে যায় মোস্তাকিম। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

    স্বজনরা তাৎক্ষণিকভাবে মোস্তাকিমকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

    একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের ছায়া নেমে এসেছে। শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে শাহবাজপুর গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকাহত।

  • পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

    পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

    টানা বর্ষণ কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে দিয়েছে।

    শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, সকাল ৯টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএল। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।

    বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে। নদীতীরবর্তী বাসিন্দা, জেলে ও নৌযানচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

  • বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ রিং

    বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ রিং

    আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে নতুন এক উদ্যোগ নিয়েছে ফিফা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে বিশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিং

    রোববার অনুষ্ঠিতব্য ফাইনালে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি চ্যাম্পিয়ন দলের ৩০ জন সদস্যের জন্য বিশেষভাবে তৈরি করা হবে স্মারক রিং।

    ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে প্রচলিত চ্যাম্পিয়নশিপ রিংয়ের আদলে তৈরি হচ্ছে এ রিং। এতে থাকবে ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফির প্রতীক এবং বিশেষ খোদাই করা নকশা। এছাড়া ফুটবলপ্রেমীদের জন্য আরও ১ হাজার ৯৯৬টি রিং বিক্রির পরিকল্পনা রয়েছে।

    ফাইনালে ট্রাম্পের উপস্থিতি আগেই নিশ্চিত করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে হোয়াইট হাউসও বিষয়টি নিশ্চিত করে। যদিও এবারের বিশ্বকাপের আগের কোনো ম্যাচে ট্রাম্পকে দেখা যায়নি।

    এদিকে, কানাডার দাবানলের কারণে নিউইয়র্ক অঞ্চলে বায়ুদূষণের সতর্কতা জারি থাকলেও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে এর প্রভাব পড়বে না বলে আয়োজকরা জানিয়েছেন।

  • ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, জানালো শিক্ষা বোর্ড

    ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, জানালো শিক্ষা বোর্ড

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন জরুরি প্রশাসনিক কার্যক্রমে সংশ্লিষ্টদের ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ কিছুটা পিছিয়ে গেছে।

    তিনি বলেন, ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হলেও খুব বেশি দেরি হবে না। শিক্ষা বোর্ডগুলোর লক্ষ্য চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা।

    বোর্ড চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করে এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

  • কোলের সেই শিশুই এখন ফাইনালে মেসির প্রতিপক্ষ

    কোলের সেই শিশুই এখন ফাইনালে মেসির প্রতিপক্ষ

    ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ছবি এবার যেন বাস্তবে রূপ নিতে চলেছে। ২০০৮ সালে মাত্র আট মাস বয়সী লামিনে ইয়ামালকে কোলে নিয়ে গোসল করাচ্ছিলেন তরুণ লিওনেল মেসি। ১৮ বছর পর সেই শিশুই এখন বিশ্বকাপ ফাইনালে মেসির প্রতিপক্ষ।

    ফিফার এক অনুষ্ঠানে সেই ছবি নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, “সত্যি বলতে, ছবিটা অবিশ্বাস্য। তখন সে ছিল একটা শিশু, আর এখন বিশ্বকাপ ফাইনালে আমার বিপক্ষে খেলতে যাচ্ছে। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার জন্য শুভকামনা, তবে আমরা চেষ্টা করব যেন সে তার সেরা খেলাটা খেলতে না পারে।”

    অন্যদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামালও বলেছিলেন, মেসির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলতে পারা তার জন্য হবে স্বপ্নপূরণ।

    ২০০৮ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে তোলা সেই ছবিটি ২০২৪ সালে আবার ভাইরাল হয়। এবার সেই ছবির দুই চরিত্রই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন।