প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, পেলেন সচিব পদমর্যাদা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এ বিষয়ে গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ দায়িত্বের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যক্রম, নীতিগত সমন্বয় এবং সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।” এ জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

রাশেদ খাঁন আরও বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ফেসবুক পোস্টের সঙ্গে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের একটি কপিও প্রকাশ করেন। রাজনৈতিক অঙ্গনে এ নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সরকারের রাজনৈতিক কার্যক্রমের সমন্বয়, বিভিন্ন পর্যায়ের যোগাযোগ বৃদ্ধি এবং নীতিনির্ধারণী কার্যক্রমে সহায়তা প্রদানে রাশেদ খাঁনের নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *