সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিনের সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে মো. শুক্কুর আলী নামে ওই বিএনপি নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার ( ৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃত মো. শুক্কুর আলী সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং  তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিনের সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় দল নেবে না। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃত নেতা মো. শুক্কুর আলী বলেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে পুশিশের পরিদর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয়। দল আমাকে বহিষ্কার করেছে। তবে এ বিষয়ে কিছু বলতে চাই না।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, “চাঁদাবাজি, পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। কোনো নেতাকর্মীর অপকর্মের দায় দল নেবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *