জিসিসি দেশগুলোকে কড়া বার্তা তেহরানের, মার্কিন ঘাঁটিতে হামলার ইঙ্গিত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি অভিযোগ করেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কয়েকটি দেশ এবং জর্ডান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করেছে।

তিনি বলেন, যদি এসব অভিযোগ সত্য হয়, তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সংশ্লিষ্ট দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনই মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রধান কারণ। এ মন্তব্যের ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *