প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু নিয়ে উচ্চপর্যায়ের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনা, সেগুলোর ব্যবস্থাপনা কাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতকে আরও গতিশীল করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

তবে সভায় গৃহীত সিদ্ধান্ত বা সুপারিশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কারখানা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান বাড়ানোর লক্ষ্য রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *