Category: ফুটবল

  • ম্যানসফিল্ডকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

    ম্যানসফিল্ডকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

    ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট FA Cup-এ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে Arsenal F.C.। তৃতীয় স্তরের দল Mansfield Town F.C.-কে ২–১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছায় লন্ডনের ক্লাবটি।

    ম্যাচে আর্সেনাল কোচ Mikel Arteta একাধিক পরিবর্তন এনে দল সাজান। তরুণদের সুযোগ দিতে একাদশে জায়গা পান কিশোর ফুটবলার ম্যাক্স ডাওম্যান ও মার্লি স্যামন। এর মাধ্যমে নতুন একটি রেকর্ড গড়ে আর্সেনাল—প্রথম প্রিমিয়ার লিগ দল হিসেবে ১৬ বছর বা তার কম বয়সী দুই খেলোয়াড়কে একসঙ্গে শুরুর একাদশে মাঠে নামায়।

    ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানসফিল্ড টাউন। তারা কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ম্যাচের প্রথম গোলটি আসে আর্সেনালের পক্ষ থেকে। বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে বল জালে জড়ান Noni Madueke, এতে এগিয়ে যায় গানাররা।

    দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ম্যানসফিল্ড। বদলি খেলোয়াড় Will Evans গোল করে সমতা ফেরান এবং ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেন।

    তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি আর্সেনাল। ম্যাচের মাঝামাঝি সময়ে দুর্দান্ত এক শটে জয়সূচক গোল করেন Eberechi Eze। তার গোলেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্সেনাল।

    এই জয়ের ফলে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্সেনাল। এখন শেষ আটে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটির জন্য অপেক্ষা করতে হবে ড্র ঘোষণার আগ পর্যন্ত।

  • শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেলেও পুরো ম্যাচজুড়েই ছন্দহীন ছিল স্প্যানিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের একেবারে শেষদিকে গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন ফেদেরিকো ভালভার্দে

    শুক্রবার রাতে সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেষ্টা করে রিয়াল। ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামে দলটি। আক্রমণভাগে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, ব্রাহিম দিয়াজ এবং অ্যাটাকিং মিডফিল্ডে আর্দা গুলার। চোটের কারণে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে থাকায় কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছিল সফরকারীদের।

    ম্যাচের শুরুতেই অবশ্য গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে সেল্টার ফরোয়ার্ড বোরজা ইগলেসিয়াসর নিচু শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া

    এরপর ১০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নিলেও বল পোস্টে লেগে ফিরে আসে। তবে পরের মিনিটেই লিড পায় রিয়াল। ছোট কর্নার থেকে আর্দা গুলারের পাস পেয়ে ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি জোরাল শটে সেল্টার জালে বল জড়ান।

    ২৫ মিনিটে গোল শোধ করে সেল্টা ভিগো। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে এগিয়ে গিয়ে পাস দেন উইলিয়ট সোয়েডবার্গ। সেখানে ফাঁকা জায়গায় ছুটে এসে বাঁ পায়ের শটে সমতা ফেরান বোরজা ইগলেসিয়াস।

    প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল খাওয়ার দ্বারপ্রান্তে ছিল রিয়াল। সোয়েডবার্গের শক্তিশালী শট দারুণভাবে ঠেকিয়ে দলকে বাঁচান কোর্তোয়া। বিরতির পরও রিয়াল খুব একটা ছন্দ খুঁজে পায়নি। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের শট সহজেই সামাল দেয় সেল্টা ভিগোর রক্ষণভাগ।

    ৮৭ মিনিটে অল্পের জন্য পিছিয়ে পড়া থেকে বাঁচে রিয়াল। সেল্টার অভিজ্ঞ ফরোয়ার্ড ইয়াগো আসপাসর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

    ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। বক্সের বাইরে থেকে ফেদেরিকো ভালভার্দের জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এতে কিছুই করার ছিল না সেল্টার গোলরক্ষকের। এই গোলেই স্বস্তির জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

    ম্যাচে বল দখলে এগিয়ে ছিল রিয়াল (৬৩ শতাংশ), তবে ১৪টি শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে তারা। বিপরীতে সেল্টা ভিগো ৮টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

    এই জয়ের ফলে লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ২৭ ম্যাচে ৬৩। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা

  • রোনালদো ব্যক্তিগত বিমানে ছেড়েছেন যুদ্ধকবলিত সৌদি আরব

    রোনালদো ব্যক্তিগত বিমানে ছেড়েছেন যুদ্ধকবলিত সৌদি আরব

    সৌদি আরবের ক্রান্তিকালীন পরিস্থিতিতে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নিরাপত্তা নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই যুদ্ধবহুল পরিবেশে রোনালদোর ভক্তদের মধ্যে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।

    রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে আল নাসরে যোগদানের পর থেকে রিয়াদে অবস্থান করছিলেন রোনালদো। সম্প্রতি, ড্রোন হামলার ঘটনার পর তার ব্যক্তিগত বিমান সৌদি আরব ত্যাগ করেছে। যদিও বিমানে রোনালদো ছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

    রোনালদোর বিমানটির মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ পাউন্ড, যা ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে পরিচিত। এটি বিশ্বের অন্যতম অত্যাধুনিক ব্যক্তিগত বিমান, যেটি ১৯ জন যাত্রী বহন করতে সক্ষম এবং বিরতিহীনভাবে ৭,০০০ মাইলেরও বেশি পথ অতিক্রম করতে পারে।

    সৌদি আরবে চলমান ড্রোন হামলার পর এই বিমান চলাচল রোনালদোর নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ভক্তরা আশা করছেন, তার নিরাপত্তা নিশ্চিত রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং রোনালদো শিগগিরই নিরাপদ স্থানে অবস্থান করবেন।

    মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং খেলাধুলার এই বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যুক্ত ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক মনোযোগ সৃষ্টি করেছে।

  • মেসির জোড়া গোলে অরল্যান্ডোতে প্রথম জয় ইন্টার মায়ামির

    মেসির জোড়া গোলে অরল্যান্ডোতে প্রথম জয় ইন্টার মায়ামির

    মেজর লিগ সকার (MLS)–এর রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে রোববার রাতে প্রথম জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। অরল্যান্ডো সিটি এসসির মাঠে ২-০ ব্যবধান হারতে গিয়ে দ্বিতীয়ার্ধে চার গোলের জবাব দেয় মায়ামি। তার মধ্যে দুটি গোল করেছেন লিওনেল মেসি, যার ফলে ম্যাচের স্কোর দাঁড়ায় ৪-২।

    ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে তেলাসকো সেগোভিয়া একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন। ৫৭তম মিনিটে সেগোভিয়ার পাস ধরে মেসি স্কোর ২-২ করেন। ৮৫তম মিনিটে সেগোভিয়া একার প্রচেষ্টায় লিড এনে দেন। জয়ের শেষ আঁচড় দেন মেসি ৯০তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে।

    মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, “দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা এক চ্যাম্পিয়নশিপ দল হিসেবে খেলেছে। সেখানে ছিল হৃদয়, সাহসিকতা, বল দখল, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও দায়বদ্ধতা। শেষ পর্যন্ত খেলোয়াড়রাই জয় নিশ্চিত করেছে।”

    বর্তমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মেসি এক ম্যাচেই মৌসুমের প্রথম দুটি গোল করেছেন। এ গোলের মাধ্যমে রেগুলার সিজনের প্রথম ৫৫ MLS ম্যাচে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫২–এর মধ্যে ৫১টি এসেছে শেষ ৪৯ ম্যাচে। ক্যারিয়ার গোলের সংখ্যা এখন ৮৯৮, যার মধ্যে বার্সেলোনা–তে ৬৭২ ও আর্জেন্টিনা–তে ১১৫।

    মাসচেরানো মেসি সম্পর্কে বলেন, “সে সর্বকালের সেরা খেলোয়াড়। একজন নেতা হিসেবে অন্যদের অনুপ্রাণিত করে, এবং নিজেরও অনুপ্রাণিত হওয়ার ক্ষমতা রাখে। তার দক্ষতা আমাদের খেলাটি ঘুরিয়ে দিয়েছে।”

    প্রাথমিক গোল করেন মার্কো পাসালিচ (১৮তম মিনিট) ও মার্টিন ওডেজা (২৪তম মিনিট)। দ্বিতীয়ার্ধের চার মিনিটে মাতেও সিলভেত্তি ব্যবধান কমান। মেসির জোড়া গোলের মাধ্যমে দশমবারের চেষ্টায় প্রথমবার অরল্যান্ডোর মাঠে জয় নিশ্চিত হয় মায়ামির।

    সূত্র: এফএইচএম

  • নেইমার-এর জোড়া গোলে প্রথম জয় সান্তোসের

    নেইমার-এর জোড়া গোলে প্রথম জয় সান্তোসের

    নেইমার-এর জোড়া গোলে ব্রাজিলিয়ান সিরি ‘এ’-তে নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে সান্তোস। চতুর্থ রাউন্ডের ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে ভাস্কো দা গামাকে।

    ম্যাচের ২৫ ও ৬১ মিনিটে দুটি গোল করেন নেইমার। নতুন মৌসুমে চার ম্যাচে এটি সান্তোসের প্রথম জয়। আগের তিন ম্যাচে একটিতে ড্র ও দুইটিতে হারের স্বাদ পেয়েছিল দলটি।

    দীর্ঘদিনের চোট কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। তবে শুরুর ম্যাচগুলোতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। সম্প্রতি তার ফর্ম নিয়ে সমালোচনা করেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি মন্তব্য করেন, শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কঠিন।

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, “গত সপ্তাহেও তারা বলছিল আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি এবং এমন কিছুর প্রয়োজন ছিল। একদিন আপনাকে অবসর নিতে বলবে, আবার পরদিন আপনাকে বিশ্বকাপ দলে চাইবে।”

    তিনি আরও জানান, সেরা অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করছেন। “এ বছরে আমার মাত্র তৃতীয় ম্যাচ এটি। দ্বিতীয়বারের মতো পুরো ৯০ মিনিট খেললাম। শেষ দিকে সামান্য ক্র্যাম্প হয়েছিল, তবে বড় কোনো সমস্যা নয়,” যোগ করেন ব্রাজিলিয়ান এই তারকা।

  • শেষ ষোলো নিশ্চিত করলো বোদো/গ্লিমট, ইন্টার মিলানকে হারিয়ে ইতিহাস গড়া

    শেষ ষোলো নিশ্চিত করলো বোদো/গ্লিমট, ইন্টার মিলানকে হারিয়ে ইতিহাস গড়া

    নরওয়ের ছোট্ট ক্লাব বোদো/গ্লিমট চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছে। ২০১৭ সালে নরওয়ের দ্বিতীয় স্তরের ফুটবল খেলেছিল এই ক্লাবটি। রাজধানী ওসলো থেকে গাড়িতে ১৬ ঘণ্টা দূরে অবস্থিত আর্কটিক সার্কেলের প্রান্তের বোদো শহরের জনসংখ্যা মাত্র ৫৫ হাজার। ইউরোপা লিগে সেমিফাইনালে ওঠার পর চলতি মৌসুমে তারা প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিল।

    টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে কোনো জয় না পাওয়া দলটি অপ্রত্যাশিতভাবে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে প্লে অফে ওঠে। বড় চমক অপেক্ষা করছিল, আর তা দেখা গেল। গতবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হেরে যাওয়া ইন্টার মিলানকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারিয়ে বোদো/গ্লিমট প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে শেষ ষোলোতে উঠল।

    নরওয়েজিয়ান লিগ শীতকালীন বিরতির কারণে ৩০ নভেম্বর থেকে কোনো লিগ ম্যাচ খেলেনি বোদো। মাঠে খেলে প্রস্তুতির ঘাটতি থাকা সত্ত্বেও চারটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সবগুলোতে সাফল্য দেখিয়েছে তারা। জানুয়ারির আগে কোনো ম্যাচ না জেতা দলটি ম্যানসিটি, অ্যাটলেটিকোকে হারানোর পর ইন্টারকে দুইবার পরাজিত করল। ১৯৭১-৭২ মৌসুমে আয়াক্সের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরের প্রথম দল হিসেবে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় টানা চার ম্যাচ জিতল বোদো।

    ইন্টারের নতুন কোচ ক্রিস্টিয়ান চিভু বোদোর এই সাফল্যকে কাকতালীয় বলছেন না। তিনি বলেন, ‘আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগে প্রবল প্রতিদ্বন্দ্বিতা। এই পর্যায়ে কোনো দল আসতে পারা মানে, তাদের মধ্যে কিছু একটা আছে, এবং তারা সেটা প্রমাণ করেছে। বোদো যোগ্য দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে।’

    ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেলা হারের পর বলেন, ‘বোদো দুটো ম্যাচই জিতেছে। যোগ্য দল হিসেবে তারা এগিয়েছে। আমাদের সবচেয়ে কঠিন ব্যাপার ছিল গোল করা, আমরা সেটা পারিনি।’

    পরিসংখ্যান বোদোর জয়কে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না। পুরো ম্যাচে ইন্টার ৩২টি শটের মধ্যে ৭টি লক্ষ্যভেদ করতে পেরেছে, আর বোদো ১৯২টি পাসের বিপরীতে তাদের ছিল ৫৫২টি। চিভু বলেন, ‘আমাদের প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে এবং অভিনন্দন জানাতে হবে। কারণ তাদের যা করার দরকার, তারা করেছে।’

    চ্যাম্পিয়ন্স লিগের এই কীর্তি প্রমাণ করে যে, ইউরোপের বড় ক্লাবগুলোর বিপক্ষে নির্ধারিত শক্তিশালী দল না থাকলেও, পরিকল্পনা, ধারাবাহিকতা ও একাগ্রতায় ছোট ক্লাবও সাফল্য অর্জন করতে পারে।

  • বেনফিকা ম্যাচের আগে রিয়ালের জন্য দুঃসংবাদ: হাঁটুর চোটে এমবাপে অনিশ্চিত

    বেনফিকা ম্যাচের আগে রিয়ালের জন্য দুঃসংবাদ: হাঁটুর চোটে এমবাপে অনিশ্চিত

    সান্তিয়াগো বার্নাব্যুতে নকআউট প্লে অফের দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ এসেছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে সম্পর্কে।

    ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, এমবাপে গতকাল (মঙ্গলবার) ট্রেনিং শেষ করতে পারেননি। বাঁ পায়ে প্রচণ্ড ব্যথার কারণে তিনি অনুশীলন থেকে সরে দাঁড়ান এবং বিকেলে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রাথমিক রিপোর্ট বলছে, বেনফিকার ম্যাচে তাকে মাঠে দেখা অসম্ভব বলে মনে হচ্ছে।

    গত ডিসেম্বরে হাঁটুর চোটে আহত হওয়া এমবাপে পুরোপুরি সেরে উঠতে পারেননি। নতুন কোচ আলভারো আরবেলোয়া আসার পর থেকে তিনি ব্যথা নিয়েই খেলে যাচ্ছেন। লেকিপ জানিয়েছে, শুধু বেনফিকা ম্যাচ নয়, আগামী লা লিগার ম্যাচগুলো—গেতাফে এবং সেল্তা ভিগোর বিপক্ষে—তেও এমবাপে অনুপস্থিত থাকবেন। শেষ ষোলোতে রিয়াল উঠলেও তার খেলা অনিশ্চিত।

    এমবাপে ট্রেনিং থেকে সরে দাঁড়ানোর পরও কোচ আরবেলোয়া সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে দলে রাখতে চায় ক্লাব। তবে বিশ্বকাপ ঘনিয়ে আসায় শরীরের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি অন্তত আগামী ১০ দিন বিশ্রামে থাকবেন এবং তিনটি ম্যাচ খেলবেন না।

  • ইন্টারকে হারিয়ে ইতিহাস গড়ল বোডো/গ্লিমট

    ইন্টারকে হারিয়ে ইতিহাস গড়ল বোডো/গ্লিমট

    নরওয়ের অখ্যাত ক্লাব বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়েছে। মঙ্গলবার রাতে সান সিরোতে গত মৌসুমের রানার্সআপ ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে দলটি শেষ ষোলোয় পৌঁছেছে। দুই লেগ মিলিয়ে বোডো/গ্লিমটের জয় হয়েছে ৫-২ গোলে।

    নরওয়ের আর্কটিক সার্কেলের বোডো শহরের এই ক্লাব প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল। সান সিরোতে দ্বিতীয় লেগে প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ইয়েনস পেতের হাউগে এগিয়ে দেন। ৭২ মিনিটে হাকন এভিয়েন ব্যবধান ২-০ করেন। ৭৬ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি ইন্টারকে একটি গোল শোধ করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

    বোডো/গ্লিমট এবার প্রথমবার চ্যাম্পিয়নস লিগে এত দূর পৌঁছালো। ১৯৯৭ সালে রোজেনবর্গের পর কোনো নরওয়েজিয়ান ক্লাব ইউরোপের শীর্ষ স্তরে এতটা এগোয়নি। এছাড়া, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা প্রথম ক্লাব হিসেবে বোডো/গ্লিমট শীর্ষ পাঁচ লিগের দলগুলোর বিপক্ষে টানা চারটি জয় পেয়েছে।

    ম্যাচের পর বোডো/গ্লিমটের উইঙ্গার হাউগে বলেন, “আমাদের জন্য এটা অবিশ্বাস্য। আমরা জানতাম ইন্টার খুব শক্তিশালী দল।” কোচ কিয়েতিল নুটসেন বলেন, “এটা ক্লাব, খেলোয়াড়, শহর এবং নরওয়ের জন্য দারুণ এক সন্ধ্যা। আমরা লক্ষ্য নিয়ে ভাবছি না, বরং কীভাবে ভালো পারফর্ম করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

    রাতের অন্যান্য ম্যাচে:

    • নিউক্যাসল ইউনাইটেড কারাবাখকে দুই লেগে ৯-৩ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।

    • আতলেতিকো মাদ্রিদ ক্লাব ব্রুগার ও নিজেদের মাঠে জয় পেয়ে ৭-৪ ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করেছে।

    • বায়ার লেভারকুসেন ২-০ গোলে অলিম্পিয়াকোসকে হারিয়ে ঘরের মাঠে ড্র করলেও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

    বোডো/গ্লিমটের চ্যাম্পিয়নস লিগে এই সাফল্য নরওয়েজিয়ান ফুটবলের ইতিহাসে বিশেষ করে স্বর্ণাক্ষরে লেখা হবে।

  • ভিনিসিয়ুসকে ‘বানর’ বলার অভিযোগে নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

    ভিনিসিয়ুসকে ‘বানর’ বলার অভিযোগে নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

    চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে-অফে বেনফিকার মাঠে অপ্রীতিকর ঘটনার জেরে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিউয়েফা জানায়, রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র-কে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগের ঘটনায় তদন্ত চলমান থাকায় দ্বিতীয় লেগে তাকে খেলানো যাবে না। আগামীকাল (বুধবার) সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে; প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছে মাদ্রিদ ক্লাব।

    ম্যাচে একমাত্র গোলের পর কর্নার ফ্ল্যাগের সামনে উচ্ছ্বসিত উদযাপন করেন ভিনিসিয়ুস, যা স্বাগতিক সমর্থক ও বেনফিকার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি করে। কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন। তার সতীর্থ কিলিয়ান এমবাপে জানান, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে ‘বানর’ শব্দটি উচ্চারণ করেছিলেন। অভিযোগের পর রেফারি প্রায় ১০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন।

    তবে প্রেস্তিয়ান্নি উয়েফাকে জানিয়েছেন, তিনি বর্ণবাদী কোনো মন্তব্য করেননি; বরং ‘সমকামীবিরোধী’ একটি শব্দ ব্যবহার করেছেন বলে দাবি করেন। তদন্ত শেষে বর্ণবাদ প্রমাণিত হলে উয়েফার শৃঙ্খলা বিধি অনুযায়ী ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে বলে জানা গেছে।

  • লেভান্তেকে উড়িয়ে শীর্ষে বার্সা, চাপে রিয়াল

    লেভান্তেকে উড়িয়ে শীর্ষে বার্সা, চাপে রিয়াল

    FC Barcelona লেভান্তের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে আবারও উঠে এসেছে La Liga-এর শীর্ষে। ৩-০ গোলের দাপুটে জয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে চাপে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী Real Madrid CF-কে।

    মৌসুমের শুরুতে লেভান্তের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিততে হয়েছিল কোচ Hansi Flick-এর দলকে। তবে এবার ন্যু ক্যাম্পে শুরু থেকেই ছন্দে ছিল কাতালান জায়ান্টরা।

    মাত্র ৪ মিনিটে মার্ক বার্নালের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর প্রথমার্ধেই ব্যবধান ২-০ করেন Frenkie de Jong। ২০২৫ সালের জানুয়ারির পর এটি ছিল তার প্রথম গোল।

    বেঞ্চ থেকে নেমে ম্যাচে শেষ পেরেকটি ঠুকে দেন Fermín López। ৮১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার দুর্দান্ত শট জালে জড়িয়ে যায়, নিশ্চিত হয় ৩-০ ব্যবধানের জয়।

    অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার কাছে টানা পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। ২৫ ম্যাচে ২০তম জয়ে তাদের সংগ্রহ ৬১ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে (৬০) দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

    শিরোপা দৌড়ে তাই নতুন করে উত্তাপ ছড়াল স্পেনের লা লিগা।