সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা ওয়াশিংটনকে এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না।

শনিবার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’ বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসন যুক্তরাষ্ট্রের নীতির অংশ হয়ে উঠেছে।

খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা আরও জোরদার করে সেতু, রেলপথ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়।

তিনি দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখা প্রয়োজন।

এদিকে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। কুয়েত জানিয়েছে, ইরানের হামলায় তাদের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে বলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *