বীরগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন

তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বীরগঞ্জ কুমারপাড়া মন্দির কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।কুমারপাড়া মন্দির কমিটির সভাপতি শ্রী বীরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

আবহমানকাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ একসঙ্গে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। জন্মাষ্টমীর মূল বাণীই হলো সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলা।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য বাবু সুভাষ দাস।বর্ণাঢ্য এই র‍্যালিটি কুমারপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *