সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
”বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখেৎনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর উদ্যোগে বুধবার ( ২২ জুলাই) সকালে উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করা হয় ।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা ও একটি করে ছাতা তুলে দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলে ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব ।
সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সেলিম হোসেন দিপুর আয়োজনে এবং গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল ।
এসময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এ ইয়াছিন নোবেল,উপজেলা যুবদল নেতা করিম রহমান, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, ওলামা দলের সভাপতি মাওলানা ওমর ফারুক, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মেম্বার, সহ-সভাপতি ডা. রফিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন মেম্বার, আব্দুল হালিম মেম্বার প্রমুখ ।
বক্তারা বলেন, আমাদের প্রত্যাশা আজ যে ফলজ গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে, তা একদিন শুধু ফলই দেবে না; দেবে নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং একটি সুন্দর, নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। একজন শিক্ষার্থী, একটি গাছ—সবুজ হোক আমাদের আগামী। অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।