Category: Uncategorized

  • স্বাস্থ্য পরীক্ষায় যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি, ফিরবেন ১৮ মে

    স্বাস্থ্য পরীক্ষায় যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি, ফিরবেন ১৮ মে

    চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন মো. সাহাবুদ্দিন

    শনিবার সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নিয়মিত ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

    রাষ্ট্রপতির সঙ্গে পরিবারের সদস্য, চিকিৎসক, নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান আইনমন্ত্রী, কূটনৈতিক প্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

    রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরে তার বাইপাস সার্জারি হয়। সেই অস্ত্রোপচারের ফলো-আপ পরীক্ষার অংশ হিসেবেই এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

    চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

  • মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

    মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, ফলে আগে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ।

    সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে স্বাগতিকরা।

    এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পিঠের চোটে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব, তার পরিবর্তে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন এই অলরাউন্ডার।

    অন্যদিকে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছে, যেখানে বেন লিস্টার ও ম্যাট ফিশারের জায়গায় সুযোগ পেয়েছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স।

    ম্যাচ শুরুর আগেই ঢাকার আকাশে বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে, যা খেলার ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

    বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

    নিউজিল্যান্ড দল: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডন লেনক্স ও বেন সিয়ার্স।

  • গানের বিতর্কে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

    গানের বিতর্কে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

    বলিউডের জনপ্রিয় অভিনেতা Sanjay Dutt আবারও আলোচনায় এসেছেন, তবে এবার কোনো চলচ্চিত্রের সাফল্যের জন্য নয়—বরং একটি গানের বিতর্ক ঘিরে। ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে অশালীনতা অভিযোগ উঠার পর তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।

    সোমবার (২৭ এপ্রিল) নারী কমিশনের তলবে সশরীরে হাজির হন এই ‘খলনায়ক’ খ্যাত অভিনেতা। আসন্ন সিনেমা KD: The Devil-এর হিন্দি সংস্করণের এই গানটি নিয়ে অভিযোগ ওঠে যে, এতে অশালীন শব্দ ও দৃশ্যায়ন রয়েছে। এ প্রেক্ষিতে কমিশনের সামনে হাজির হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন।

    ক্ষমাপত্রে তিনি জানান, সমাজে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে বা কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। পাশাপাশি ভুল স্বীকার করে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপের ঘোষণা দেন তিনি। সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের অংশ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন এই অভিনেতা। এছাড়া ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

    তবে একই ঘটনায় অভিযুক্ত আরেক বলিউড তারকা Nora Fatehi এদিন উপস্থিত ছিলেন না। দেশের বাইরে অবস্থান করায় তিনি হাজির হতে পারেননি বলে জানিয়েছেন এবং পরবর্তী শুনানির জন্য সময় চেয়েছেন।

    এর আগে গত ৭ এপ্রিল মামলার প্রথম শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সে সময় নির্মাতারা দাবি করেছিলেন, তারা গানের কথার নেতিবাচক দিকটি বুঝতে পারেননি। তবে কমিশন সেই যুক্তি গ্রহণ না করায় পরবর্তীতে তারা লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন এবং গানটির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

  • মাদক বিক্রি না ছাড়লে কারাগারে থাকতে হবে বলে ওসির হুশিয়ারী

    মাদক বিক্রি না ছাড়লে কারাগারে থাকতে হবে বলে ওসির হুশিয়ারী

    হাসান শিকদার : “মাদক বিক্রি না ছাড়লে কারবারিদের কারাগারে থাকতে হবে, হয় মাদক ব্যবসায়ী থাকবে না নয় পুলিশ থাকবে” মাদক কারবারিদের উদ্দেশ্য এমন কঠিন হুশিয়ারী দিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেন।

    রোববার (১৯ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর আফজাল বেপারীর মোড়ে মাদক,জুয়া, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভায়
    মুহাম্মাদ রমজান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন।

    আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য আবদুল হালিম, বিএনপি সদস্য গোলাম সারোয়ার ভুলু, জাগীর ইউনিয়ন যুবদলের জনাব মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।

    প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন,মাদক সমাজকে ধ্বংস করে। তাই সমাজ থেকে মাদক নির্মুল করতে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহলের ভূমিকা রাখতে হবে। সমাজে ৫ শতাংশ মানুষ মাদক ব্যবসা করে। বাকি ৯৫ শতাংশ মানুষ যদি কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে সমাজ মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। মাদক আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দিবে। তাই আসুন সকলে মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি। মাদক কারবারিদের যে ছাড়াতে তদবির করবে,তাকেও আইনের আওতায় আনা হবে।

  • অর্থ আত্মসাত অভিযোগে কারামুক্ত নোবেল

    অর্থ আত্মসাত অভিযোগে কারামুক্ত নোবেল

    বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত।

    রোববার (৬ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন।

    এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ নোবেলকে গ্রেফতার করে। একইদিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার অভিযোগে বলা হয়, এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের প্রলোভন দেন নোবেল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।

    ২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি দায়ের হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি দাখিল করা প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

    উল্লেখ্য, এর আগে ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার আরেক মামলায় গ্রেফতার হন নোবেল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিনে মুক্তি পান।

  • সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় ৯ শিশুর হাম শনাক্ত

    সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় ৯ শিশুর হাম শনাক্ত

    সিরাজগঞ্জে সংক্রামক রোগ হাম-এর প্রাদুর্ভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

    স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩৯ জন শিশু হাম আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    আক্রান্তদের মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, উল্লাপাড়া, বেলকুচি ও চৌহালী হাসপাতালে একজন করে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    চিকিৎসকরা জানান, আক্রান্ত শিশুদের অধিকাংশই হামের টিকা নেওয়ার আগেই সংক্রমিত হয়েছে। আবার কেউ কেউ টিকা নেওয়ার পরও পুরোপুরি সুরক্ষা পায়নি।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের মধ্যে প্রথমে জ্বর ও সর্দি-কাশির উপসর্গ দেখা দেয়। পরে শরীরে ফুসকুড়ি, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও যুক্ত হচ্ছে।

    সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের জন্য বিশেষ ইউনিট চালু করা হয়েছে।

    এদিকে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

  • **‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান**

    **‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান**

    রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হল -এ ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী সরাসরি হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন। এর মাধ্যমে সৃজনশীল নির্মাতা ও শিল্পীদের অনুপ্রাণিত করার লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    জানা যায়, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটি দেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় রয়েছে হৈচৈ স্টুডিওস ; সার্বিক সহযোগিতায় ছিল দোপে প্রোডাকসন্স ।

    চলচ্চিত্রটির গল্প নেওয়া হয়েছে প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী এবং শামীমা নাজনীন।

    চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশের চলচ্চিত্র শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দর্শকদের হলে আসার আগ্রহ আরও বাড়াবে।

  • শেষ মুহূর্তের ঝড় সামলে বাংলাদেশের জয়

    শেষ মুহূর্তের ঝড় সামলে বাংলাদেশের জয়

    রুদ্ধশ্বাস লড়াই আর শেষ মুহূর্তের নাটকীয়তা পেরিয়ে জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল।

    বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের চতুর্থ মিনিটেই লি চি-শুয়ানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে সমতা ফেরায় দল।

    দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণ বাড়িয়ে ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম, তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

    তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলামের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। এই সময়টায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ, যদিও আরও কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি।

    শেষ কোয়ার্টারে ম্যাচে যোগ হয় নাটকীয়তা। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমনের গোলে বাংলাদেশ ৪-১ ব্যবধানে এগিয়ে গেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় চায়নিজ তাইপে। একই মিনিটে একটি ফিল্ড গোল এবং মাত্র ১৪ সেকেন্ডের ব্যবধানে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমিয়ে ৪-৩ করে তারা। তবে শেষ মুহূর্তে সতর্ক রক্ষণে জয় ধরে রাখে বাংলাদেশ।

    চায়নিজ তাইপের বিপক্ষে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়। এর আগে তিন দেখাতেই জয় পেয়েছিল দলটি।

    এই বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট নয়টি দল। শীর্ষ দলগুলো পাবে এশিয়ান গেমসে খেলার সুযোগ। আগামী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

    বাংলাদেশ এর আগে ১১ বার এশিয়ান গেমসে অংশ নিয়ে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জন করেছিল, যা তাদের সর্বোচ্চ সাফল্য। এবার সেই অর্জন ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছে দলটি।

  • মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা

    মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা

    নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তেঁতুলতলি মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কামরুজ্জামান নামের এক তেল ব্যবসায়ীর গোডাউনে

    অভিযানকালে তার গোডাউনে অবৈধভাবে মজুদ রাখা প্রায় সাড়ে ৭০০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়, যা অতিরিক্ত দামে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল।

    এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
    এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নাহিদ ইসলাম অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করছেন

    নাহিদ ইসলাম অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করছেন

    এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদকে অবজ্ঞা করছেন। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

    নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছিলেন, কিন্তু আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটিকে অসাংবিধানিক বলে উল্লেখ করতে পারেন না তিনি। গণভোটের রায় মানা উচিত, কিন্তু সরকারি দলের পক্ষ থেকে স্পষ্ট জবাব পাওয়া যায়নি।’

    তিনি সতর্ক করে বলেন, সরকারি দল যদি গণভোটকে বাতিল বা দুর্বল করার চেষ্টা করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং এনসিপিও জনতার পাশে থাকবে। নাহিদ ইসলাম উল্লেখ করেন, ১৯৯১ সালে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল, যার ফলে তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেনি।

    এ বিষয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটে অংশ নেওয়া জনগণের ৭০ ভাগ রায়কে প্রশ্নবিদ্ধ করেছেন। যদিও তারা গণভোটের পক্ষের প্রচারণা চালিয়েছিলেন, তারপরও দ্বিচারিতামূলক আচরণ করছেন।

    নাহিদ ইসলাম আরও জানান, রাজপথে কর্মসূচি চলমান থাকবে এবং জনগণের ঐক্যের মাধ্যমে গণভোটের সঠিক রায় প্রতিষ্ঠার জন্য তারা লড়াই চালিয়ে যাবেন।