মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, ফলে আগে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে স্বাগতিকরা।
এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পিঠের চোটে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব, তার পরিবর্তে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন এই অলরাউন্ডার।
অন্যদিকে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছে, যেখানে বেন লিস্টার ও ম্যাট ফিশারের জায়গায় সুযোগ পেয়েছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স।
ম্যাচ শুরুর আগেই ঢাকার আকাশে বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে, যা খেলার ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।
নিউজিল্যান্ড দল: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডন লেনক্স ও বেন সিয়ার্স।