হাসান শিকদার : “মাদক বিক্রি না ছাড়লে কারবারিদের কারাগারে থাকতে হবে, হয় মাদক ব্যবসায়ী থাকবে না নয় পুলিশ থাকবে” মাদক কারবারিদের উদ্দেশ্য এমন কঠিন হুশিয়ারী দিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেন।
রোববার (১৯ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর আফজাল বেপারীর মোড়ে মাদক,জুয়া, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভায়
মুহাম্মাদ রমজান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য আবদুল হালিম, বিএনপি সদস্য গোলাম সারোয়ার ভুলু, জাগীর ইউনিয়ন যুবদলের জনাব মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন,মাদক সমাজকে ধ্বংস করে। তাই সমাজ থেকে মাদক নির্মুল করতে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহলের ভূমিকা রাখতে হবে। সমাজে ৫ শতাংশ মানুষ মাদক ব্যবসা করে। বাকি ৯৫ শতাংশ মানুষ যদি কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে সমাজ মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। মাদক আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দিবে। তাই আসুন সকলে মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি। মাদক কারবারিদের যে ছাড়াতে তদবির করবে,তাকেও আইনের আওতায় আনা হবে।