চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন মো. সাহাবুদ্দিন।
শনিবার সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নিয়মিত ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
রাষ্ট্রপতির সঙ্গে পরিবারের সদস্য, চিকিৎসক, নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান আইনমন্ত্রী, কূটনৈতিক প্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরে তার বাইপাস সার্জারি হয়। সেই অস্ত্রোপচারের ফলো-আপ পরীক্ষার অংশ হিসেবেই এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।
চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।