সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। তাদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের আগামী ২৮ জুলাই-এর মধ্যে তাদের তৈরি করা কাজ hpmgoldcup@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী—

  • লোগো পিএনজি (PNG), জেপিজি (JPG) অথবা জেপিইজি (JPEG) ফরম্যাটে পাঠাতে হবে।
  • রিলস অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা-সংক্রান্ত হতে হবে এবং ই-মেইলে এর লিংক পাঠাতে হবে।
  • থিম সং ওয়ার্ড এবং পিডিএফ (PDF) ফরম্যাটে পাঠাতে হবে।
  • মাসকটস্লোগান ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।

এছাড়া প্রতিটি জমাদানের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস বা থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *