ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী-র ভালোবাসার আরেকটি আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে ওমর সানীর জন্মদিনে।
স্বামীর জন্মদিন উপলক্ষে ভিডিও বার্তায় কেক কেটে শুভেচ্ছা জানান মৌসুমী। ভিডিওতে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি ওমর সানীকে নিজের জীবনের ‘বটগাছ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “তুমি আমাদের মাঝে, আমার জীবনে বটগাছ হয়ে সবসময় থাকো।”
এ সময় ওমর সানীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার মায়ের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “যে মা তোমাকে জন্ম দিয়েছিলেন, তার জন্যও দোয়া করি। তোমাকে আমরা পেয়েছি বলেই আজ এত ভালোবাসা।”
ভিডিও বার্তার শেষাংশে মৌসুমী বলেন, “বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই। লাভ ইউ, হ্যাপি বার্থডে।”
দীর্ঘদিনের দাম্পত্য জীবন ও পর্দার রসায়নের কারণে এই জুটি এখনও দর্শকদের কাছে জনপ্রিয়। মৌসুমীর আবেগঘন শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।