ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগ-এর সঙ্গে বিচ্ছেদ এবং সন্তানদের থেকে দূরে থাকার কষ্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, প্রয়াত ছেলে শামশেরের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। পোস্টে তিনি জানান, বর্তমানে তার জীবনে কঠিন সময় চলছে এবং চলমান বিবাহবিচ্ছেদের মামলার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
সেলিনার অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের সঙ্গে যোগাযোগ করতেও নানা বাধার মুখে পড়ছেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্বামীর কর্মজীবনের জন্য নিজের জীবনের অনেক কিছু ত্যাগ করেছিলেন।
তবে সব প্রতিকূলতার মধ্যেও নিজের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন সেলিনা জেটলি।
উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগ-কে বিয়ে করেন সেলিনা জেটলি। তাদের তিন সন্তান রয়েছে। গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন এই অভিনেত্রী।