রাজধানীর জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে ‘নীরব জোন’ বা নো হর্ণ জোন হিসেবে কার্যকর করা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৫ নভেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ ডিসেম্বর ২০১৯ থেকে এ নির্দেশনা কার্যকর রয়েছে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬–এর বিধি ২(ঞ) অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানের চারপাশে ১০০ মিটার এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে গণ্য হয় এবং বিধি ৮(২) অনুসারে এসব এলাকায় যানবাহনে কোনো ধরনের হর্ণ বাজানো নিষিদ্ধ; লঙ্ঘনের ক্ষেত্রে বিধি ১৮ অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। তবে প্রশাসনিক কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও বাস, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত হর্ণ বাজানো হচ্ছে, যা কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পথচারীদের জন্য স্ট্রোক, হৃদরোগসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতিতে নিষেধাজ্ঞা কার্যকরে সচেতনতা বৃদ্ধি ও ব্যাপক প্রচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জিরো পয়েন্ট এলাকায় ‘নো হর্ণ জোন’ কার্যকর, তবু মানা হচ্ছে না নিষেধাজ্ঞা

Leave a Reply