ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অ্যাশেজে ২-০তেই অস্ট্রেলিয়া

পার্থে দুই দিনেই হারের পর ব্রিসবেনেও ঘুরে দাঁড়াতে পারলো না ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল ইংলিশরা। এই জয়ে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো অজিরা।

ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া তোলে ৫১১ রান, ফলে ১৭৭ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ঢলে পড়ে মাত্র ২৪১ রানে অলআউট হয়। তাতে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৫ রান।

তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড ছিল ৬ উইকেটে ১৩৪ রানে। চতুর্থ দিনে স্টোকস ও উইল জ্যাকস ভালো শুরু করলেও ৯২ বলে ৪১ করা জ্যাকসকে আউট করে অজিদের প্রথম সাফল্য এনে দেন মাইকেল নেসার। এরপর একের পর এক উইকেট হারিয়ে ২৪১ রানে থামে ইংল্যান্ড। দলের হয়ে একমাত্র ফিফটি আসে অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে—৫০ রান করার পর তিনিও আউট হন। নেসার একাই নেন ৫ উইকেট।

৬৫ রানের লক্ষ্য তাড়ায় ট্রাভিস হেড দ্রুতগতির সূচনা করলেও ২২ বলে ২২ রান করে আউট হন। মার্নাস লেবুশানে করেন মাত্র ৩ রান। তবে জ্যাক ওয়েদারল্যান্ডকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন স্টিভেন স্মিথ।

স্মিথ ৯ বলে ২৩* ও ওয়েদারল্যান্ড ২৩ বলে ১৭* রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ইংল্যান্ডের পক্ষে গ্যাস আটকিনসন নেন ২ উইকেট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *