বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে গেছে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে হামদ ও নাত পরিবেশন হচ্ছে।
মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।
সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ভিড় সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। বেলা যত বাড়ছে নেতা-কর্মী-সমর্থকদের ভিড়ও বাড়ছে। তাদের অনের পরনে জামায়াতের লোগো সংবলিত টি-শার্ট। কারও কারও মাথায় বাঁধা দলীয় ফিতা। অনেকে এনেছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা।
সমাবেশে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতা-কর্মীর সমাগমের আশা করছেন দলটির নেতারা।
জানা যায়, সমাবেশস্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।