দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ার মাঝেও চট্টগ্রাম বিভাগসিলেট বিভাগ–এর দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার ও বুধবারও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *