রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের বিষয়টি বুধবার (১৩ আগস্ট) নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কোন থানা কতজনকে গ্রেফতার করেছে
তেজগাঁও বিভাগের ছয়টি থানায় একযোগে টহল টিম ও বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
-
আদাবর থানা: তিনজন গ্রেফতার।
-
মোহাম্মদপুর থানা: ১৭ জন গ্রেফতার, যাদের মধ্যে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত অপরাধী রয়েছে।
-
তেজগাঁও থানা: সর্বাধিক ৩০ জন গ্রেফতার, যাদের মধ্যে বিভিন্ন বয়সী অপরাধী রয়েছে।
-
তেজগাঁও শিল্পাঞ্চল থানা: চারজন গ্রেফতার।
-
শেরেবাংলা নগর থানা: চারজন গ্রেফতার।
-
হাতিরঝিল থানা: একজন গ্রেফতার।
অপরাধীদের নাম প্রকাশ
প্রত্যেক থানার অভিযানে গ্রেফতারদের নাম প্রকাশ করেছে পুলিশ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
-
আদাবর থানা: মো. সজিব হোসেন শান্ত (২১), মো. আবদুল্লা (১৯), মো. হৃদয় ইসলাম (১৮)।
-
মোহাম্মদপুর থানা: নাজিম (২২), এ এম আবদুর রশীদ (৪৭), হৃদয় হোসেন (২০), শাকিল (২২), আকাশ ওরফে পিচ্চি সোহেল (২২) সহ মোট ১৭ জন।
-
তেজগাঁও থানা: মো. জনি (২৭), মো. লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির (২২) সহ মোট ৩০ জন।
-
তেজগাঁও শিল্পাঞ্চল থানা: মো. পাখি মন্ডল (৩২), মো. আলাউদ্দিন (৫৬), মো. বাবুল (৫৮), মো. সুমন আলী (২৭)।
-
শেরেবাংলা নগর থানা: মনির (২৫), পলাশ (২২), রনি (২০), নাহিদ মাহমুদ (৩০)।
-
হাতিরঝিল থানা: মো. জুয়েল (৩০)।