জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না।
রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে, তার আগে নয়।”
এনসিপির এই নেতা আরও সতর্ক করে বলেন, “সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাইছেন— কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাতে পেরেছেন, কিন্তু আপনারা পারবেন না। জনগণ এতটা সহজ-সরল নয়।”