আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে আবেদন করতে পারবেন। আগের নিয়মে এই সুযোগ শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য সীমাবদ্ধ ছিল।
আজ রবিবার (৭ নভেম্বর) ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছেন, আইন মন্ত্রণালয় সংশোধিত আইন প্রণয়নের মাধ্যমে কওমী মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত ব্যক্তিরাও নিকাহ রেজিস্ট্রার হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
এই পরিবর্তনের মাধ্যমে কওমী শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও সরকারিভাবে নিকাহ সম্পাদনের দায়িত্বে যুক্ত হতে পারবে।