রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে ধানমণ্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জিগাতলা জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান বলেন, “সকালে একটি সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পঞ্চম তলার রুমে জান্নাত আরার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”
জান্নাত আরার পিতার নাম মো. জাকির হোসেন। তিনি তার কন্যা জান্নাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, জান্নাত আরা ধানমণ্ডি শাখার এনসিপির নারী নেত্রী ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন প্রাথমিকভাবে বলেন, “মারধরের বা খুনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারা অনুসারে তদন্ত করা হচ্ছে। তবে সঠিক কারণ এবং ঘটনার প্রকৃত পরিস্কার তদন্ত শেষে জানা যাবে।”
পুলিশ মৃতদেহের সঙ্গে থাকা কোনো সনদ বা ব্যক্তিগত মালামাল সংগ্রহ করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।