আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে সংসদের দক্ষিণ প্লাজায়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, সকাল ১০টায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আইন উপদেষ্টা আরও বলেন, একই দিন বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন সংসদ ও মন্ত্রিসভার শপথকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি।