রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার আজ ৩৩ দিন। গত ২১ জুলাই উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় তাসনিয়ার শরীর ৩৭ শতাংশ পুড়ে যায়। শেষে ৩৩ দিন পর মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল স্কুলটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫)। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।
তার বাড়ি ফরিদপুর মধুখালী থানা এলাকায়। গত ২১ জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আচলছিলবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩৭ জন নিহত হয়। তাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। এ ছাড়া অনেকে আহত হয়ে এখনো চিকিৎসাধীন।