দুবাইয়ে নিখোঁজ পোষা বিড়ালের সন্ধান দিতে পারলেই লাখ টাকা পুরস্কার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেড় মাস ধরে নিখোঁজ থাকা পোষা বিড়াল “ল্যান্ডো”কে খুঁজে বের করতে দুই শিক্ষক ৩ হাজার দিরহাম (প্রায় ১ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছেন।

১৮ মাস বয়সী অ্যারাবিয়ান মাউ প্রজাতির সাদা-বদামি দাগযুক্ত ল্যান্ডো ২৯ নভেম্বর ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স এলাকা থেকে নিখোঁজ হয়। বিড়ালের মালিক, ব্রিটিশ কারিকুলাম স্কুলের সংগীত শিক্ষক পিটার হপকিন্স শীতকালীন ছুটিতে যাওয়ার সময় তাঁর সহকর্মী হ্যালে রেনল্ডস ল্যান্ডোর দেখভাল করার দায়িত্ব নেন। কিন্তু রেনল্ডসের অ্যাপার্টমেন্ট থেকে বিড়ালটি নিখোঁজ হয়।

রেনল্ডস জানিয়েছেন, বারান্দার দরজা ভুলবশত খোলা থাকায় ল্যান্ডো হয়তো বাইরে বেরিয়ে গিয়েছে। তিনি এবং হপকিন্স প্রতিদিন আশপাশের এলাকা, পার্ক ও স্কুলের আশপাশে বিড়ালের খোঁজ চালাচ্ছেন।

ল্যান্ডোর নিখোঁজ হওয়ার পর এলাকা জুড়ে পোস্টার বিতরণ করা হয়েছে। স্থানীয় কমিউনিটি ও শিক্ষার্থীরা খোঁজে সহযোগিতা করছেন। হপকিন্স জানিয়েছেন, ল্যান্ডোর জন্য তার মন খুবই উদাস, কারণ ছোট্ট বিড়ালটি তাকে দীর্ঘ ১৮ মাস ধরে সঙ্গ দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *