ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। তবে হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়া হলেই কেবল ফিলিস্তিনি রাষ্ট্রে দূতাবাস খুলবে বলেও দেশটি জানিয়েছে।
নিউইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেন, “শান্তির সময় এসেছে” এবং “গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না”।
ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘের সাধারণ পরিষদে এক দিনের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে যেখানে ফিলিস্তিন এলাকায় চলমান সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
তবে জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো জি-৭ দেশ এখানে যোগ দিচ্ছে না।
রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। একই ধরনের পদক্ষেপ নেওয়া কথা রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং সান মারিনোর।
সূত্রঃ বিবিসি