ভারতের মন্দিরে পদদলনে ৮ নারী নিহত

ভারতের বিহারের নালন্দা জেলায় একটি মন্দিরে ভক্তদের ভিড়ে পদদলনের ঘটনায় অন্তত আটজন নারী নিহত হয়েছেন। ঘটনা ঘটে মঙ্গলবার (৩০ মার্চ) মাগরা গ্রামের মাতা শীতলা মন্দিরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরে পূজা-পার্বণ চলাকালীন অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ছুটোছুটি শুরু করে। এতে অনেকেই পড়ে গিয়ে অন্যদের পায়ের নিচে চাপা পড়েন। পাটনা থেকে আসা ভক্ত মমতা দেবী বলেন, “এটি সম্পূর্ণ অব্যবস্থাপনার ফল। তখন পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা ছিল না।”

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের পরিবারে সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছেন। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা ও ত্রাণের আশ্বাস দিয়েছে।

প্রশাসন এখন এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *