নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রেলওয়ের মেরামত কর্মীরা রেললাইন মেরামতের কাজ শেষ করেন।
স্থানীয়রা জানান, মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে প্রথম ফাটলটি দেখা যায়। এনড়ার পাড় এলাকার ১ নম্বর লাইনে স্থানীয়রা এটি প্রথম লক্ষ্য করেন।
রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত মেরামতের কাজ চলছে।
মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন, ঠাণ্ডাজনিত কারণে রেললাইনে এমন ফাটল দেখা দিতে পারে।
এ বিষয়ে জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী বিরকুৎসা রেল স্টেশনের উত্তরেও রেললাইনে ফাটলের ঘটনা ঘটেছিল, যা পরে মেরামত করা হয়েছে।