সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পর্যালোচনার পর মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক হয়রানি থেকে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সুত্রঃ বাসস