রাজধানীর আফতাব নগর এলাকায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটোর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মেরে গুরুতর আহত করেছে । অজ্ঞাতনামা কিছু ব্যক্তি দ্বারা হিরো আলম এই হামলার শিকার হোন বলে জানা যায়।
হিরো আলমের স্ত্রী রিয়া মণি জানান তাকে মেরেছে যে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা হিরো আলমের দুই হাত ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। রুলার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। তবে কে বা কারা মেরেছে তাৎক্ষণিকভাবে রিয়া মনি জানাতে পারেননি।
রিয়া মনি বলেন, হিরো আলমকে বেশ কিছু ব্যক্তি আফতাবনগরের ভেতরে মেরে গুরুতর আহত করেছে। সোমবার রাতে হামলার শিকার হওয়ার পর আমি হিরো আলমকে হাসপাতালে ভর্তি করি।
রিয়া মনি জানান, হিরো আলমকে উদ্ধার করে একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে ভর্তি করা হয়নি। পরে আমরা রামপুরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি।