ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহ করার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হলের ভেতরে লাইভ করার সময় অসুস্থ হয়ে পড়েন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তারিকুল শিবলী (৪০)। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবলীর সহকর্মী সোহেল রানা বলেন, “কার্জন হলে লাইভ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন শিবলী ভাই। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।